Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘আগের সরকারের আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড ছিল!’ নন্দীগ্রামে ঝাঁকে ঝাঁকে প্রকল্পের উদ্বোধন করে তোপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬
‘আগের সরকারের আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড ছিল!’ নন্দীগ্রামে ঝাঁকে ঝাঁকে প্রকল্পের উদ্বোধন করে তোপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!
নন্দীগ্রামে একাধিক প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী। ছবি-সংগৃহীত

নন্দীগ্রাম: নিজের খাসতালুক নন্দীগ্রামে দাঁড়িয়ে একগুচ্ছ মেগা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার স্বাস্থ্য, দমকল, যোগাযোগ, রেল থেকে শুরু করে সেতু নির্মাণ—একাধিক পরিকাঠামোগত উন্নয়নের সূচনা করার পাশাপাশি পূর্বতন তৃণমূল সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। বিশেষ করে তৃণমূল আমলের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে বর্তমান সরকারের আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ফারাক তুলে ধরে তিনি স্পষ্ট দাবি করেন যে, আগের সরকারের আমলে বহু ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড ছড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি জানান, স্বাস্থ্যসাথীতে মাত্র ১৭০০ হাসপাতালে পরিষেবা মিললেও নতুন স্বাস্থ্যবিমার আওতায় রাজ্যের ১৯০০টি হাসপাতাল ছাড়াও ভিনরাজ্যের নামীদামি হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পাওয়া যাবে। নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকের ৩০ হাজারের বেশি পরিযায়ী শ্রমিকও ভিনরাজ্যে এই সুবিধার আওতাভুক্ত হবেন।

এদিন স্বাস্থ্য ও নাগরিক পরিষেবায় একাধিক বড় পদক্ষেপের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। হরিপুরে নতুন দমকল কেন্দ্রের উদ্বোধন, নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে কম খরচে ‘মা আহার ক্যান্টিন’ ও শীঘ্রই প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র চালুর কথা জানান তিনি। পাশাপাশি পুলিশ মর্গ উদ্বোধন, রেয়াপাড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের শয্যা সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৬০-এ উন্নীত করা, কোয়ার্টার সংস্কার এবং নন্দীগ্রাম জেলা হাসপাতালে ‘নিউ মাতৃমা ভবন’ ও রোগীর পরিজনদের থাকার রাত্রিবাসের কাজের সূচনা করেন। মহিলাদের আর্থিক সুরক্ষার প্রসঙ্গে তিনি জানান, অগস্ট মাসে নন্দীগ্রামের ৬৭ হাজার মহিলার অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে গিয়েছে এবং আরও ৫ হাজার আবেদন খতিয়ে দেখা হচ্ছে।

নন্দীগ্রাম-হলদিয়া সংযোগকারী বহু প্রতীক্ষিত সেতু নিয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, কাজের গতি অনেকটাই বাড়ানো হয়েছে এবং ভূমিপূজনের পাশাপাশি ব্রিজের ওপর প্রথম গাড়িটি তিনি নিজেই চালাবেন। একইসঙ্গে রেল প্রকল্প প্রসঙ্গে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, ২০২১ সালে ভোটে হেরে যাওয়ার পর রাজনৈতিক প্রতিহিংসার কারণে আগের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের রেল প্রকল্প আটকে রেখেছিলেন। বিজেপি সরকার ক্ষমতায় এসেই দ্রুত জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে এবং আগামী মার্চের মধ্যেই রেল পরিষেবা চালু হবে, যার প্রথম ট্রেনের সওয়ার হবেন তিনি নিজেই।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalNews BengalPolitics BreakingNews SuvenduAdhikari AyushmanBharat NANDIGRAM HiddenStoriesNews SWASTHYASATHI BengalDevelopment

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ৩১ আগস্ট ২০২৬


‘আগের সরকারের আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড ছিল!’ নন্দীগ্রামে ঝাঁকে ঝাঁকে প্রকল্পের উদ্বোধন করে তোপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image
নন্দীগ্রাম: নিজের খাসতালুক নন্দীগ্রামে দাঁড়িয়ে একগুচ্ছ মেগা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার স্বাস্থ্য, দমকল, যোগাযোগ, রেল থেকে শুরু করে সেতু নির্মাণ—একাধিক পরিকাঠামোগত উন্নয়নের সূচনা করার পাশাপাশি পূর্বতন তৃণমূল সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। বিশেষ করে তৃণমূল আমলের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে বর্তমান সরকারের আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ফারাক তুলে ধরে তিনি স্পষ্ট দাবি করেন যে, আগের সরকারের আমলে বহু ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড ছড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি জানান, স্বাস্থ্যসাথীতে মাত্র ১৭০০ হাসপাতালে পরিষেবা মিললেও নতুন স্বাস্থ্যবিমার আওতায় রাজ্যের ১৯০০টি হাসপাতাল ছাড়াও ভিনরাজ্যের নামীদামি হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পাওয়া যাবে। নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকের ৩০ হাজারের বেশি পরিযায়ী শ্রমিকও ভিনরাজ্যে এই সুবিধার আওতাভুক্ত হবেন।এদিন স্বাস্থ্য ও নাগরিক পরিষেবায় একাধিক বড় পদক্ষেপের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। হরিপুরে নতুন দমকল কেন্দ্রের উদ্বোধন, নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে কম খরচে ‘মা আহার ক্যান্টিন’ ও শীঘ্রই প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র চালুর কথা জানান তিনি। পাশাপাশি পুলিশ মর্গ উদ্বোধন, রেয়াপাড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের শয্যা সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৬০-এ উন্নীত করা, কোয়ার্টার সংস্কার এবং নন্দীগ্রাম জেলা হাসপাতালে ‘নিউ মাতৃমা ভবন’ ও রোগীর পরিজনদের থাকার রাত্রিবাসের কাজের সূচনা করেন। মহিলাদের আর্থিক সুরক্ষার প্রসঙ্গে তিনি জানান, অগস্ট মাসে নন্দীগ্রামের ৬৭ হাজার মহিলার অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে গিয়েছে এবং আরও ৫ হাজার আবেদন খতিয়ে দেখা হচ্ছে।নন্দীগ্রাম-হলদিয়া সংযোগকারী বহু প্রতীক্ষিত সেতু নিয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, কাজের গতি অনেকটাই বাড়ানো হয়েছে এবং ভূমিপূজনের পাশাপাশি ব্রিজের ওপর প্রথম গাড়িটি তিনি নিজেই চালাবেন। একইসঙ্গে রেল প্রকল্প প্রসঙ্গে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, ২০২১ সালে ভোটে হেরে যাওয়ার পর রাজনৈতিক প্রতিহিংসার কারণে আগের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের রেল প্রকল্প আটকে রেখেছিলেন। বিজেপি সরকার ক্ষমতায় এসেই দ্রুত জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে এবং আগামী মার্চের মধ্যেই রেল পরিষেবা চালু হবে, যার প্রথম ট্রেনের সওয়ার হবেন তিনি নিজেই।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত