Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘সেবাশ্রয়’-এর জেরে নষ্ট ৪০টি মাঠ! মুখ্যমন্ত্রী শুভেন্দুর দ্বারস্থ ‘আসল’ তৃণমূল বিধায়ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬
 ‘সেবাশ্রয়’-এর জেরে নষ্ট ৪০টি মাঠ! মুখ্যমন্ত্রী শুভেন্দুর দ্বারস্থ ‘আসল’ তৃণমূল বিধায়ক
ফাইল ছবি

ডায়মন্ড হারবারে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে আয়োজিত ‘সেবাশ্রয়’ ক্যাম্পকে ঘিরে নতুন বিতর্ক। অভিযোগ, ওই ক্যাম্পের জন্য ব্যবহার করা একাধিক খেলার মাঠ আজও আগের অবস্থায় ফেরেনি। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় প্রায় ৪০টি মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তুলে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ চাইলেন ‘আসল’ তৃণমূলের বিধায়ক পান্নালাল হালদার।

অভিযোগ, তৎকালীন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারে নিয়মিত সেবাশ্রয় ক্যাম্প আয়োজন করা হতো। সেই সময় এলাকার একাধিক মাঠে অস্থায়ী পরিকাঠামো তৈরি করে ক্যাম্প চলত। স্থানীয়দের দাবি, ক্যাম্প শেষ হলেও মাঠগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়নি। ফলে বহু জায়গায় শিশু-কিশোরদের খেলাধুলা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এই বিষয়টি বিধানসভায় উত্থাপন করেন পান্নালাল হালদার। তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের দৃষ্টি আকর্ষণ করে মাঠগুলি দ্রুত সংস্কারের আবেদন জানান। ক্রীড়ামন্ত্রীর মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও বিষয়টি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন তিনি।


পান্নালাল হালদার বলেন, “ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ খুব ভালো ছেলে, কাজের ছেলে। আমরা একজন দারুণ মুখ্যমন্ত্রী পেয়েছি। আশা করি, ক্রীড়ামন্ত্রী এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন এবং মাঠগুলো আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেবেন।” উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসে ভাঙনের পর পান্নালাল হালদার বর্তমানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে রয়েছেন। এই পরিস্থিতিতে ডায়মন্ড হারবারের মাঠ ইস্যু ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

বিষয় : diamondharbour SuvenduAdhikari AbhishekBanerjee SEBASHRAY PANNALALHALDER

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


‘সেবাশ্রয়’-এর জেরে নষ্ট ৪০টি মাঠ! মুখ্যমন্ত্রী শুভেন্দুর দ্বারস্থ ‘আসল’ তৃণমূল বিধায়ক

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image
ডায়মন্ড হারবারে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে আয়োজিত ‘সেবাশ্রয়’ ক্যাম্পকে ঘিরে নতুন বিতর্ক। অভিযোগ, ওই ক্যাম্পের জন্য ব্যবহার করা একাধিক খেলার মাঠ আজও আগের অবস্থায় ফেরেনি। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় প্রায় ৪০টি মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তুলে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ চাইলেন ‘আসল’ তৃণমূলের বিধায়ক পান্নালাল হালদার।অভিযোগ, তৎকালীন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারে নিয়মিত সেবাশ্রয় ক্যাম্প আয়োজন করা হতো। সেই সময় এলাকার একাধিক মাঠে অস্থায়ী পরিকাঠামো তৈরি করে ক্যাম্প চলত। স্থানীয়দের দাবি, ক্যাম্প শেষ হলেও মাঠগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়নি। ফলে বহু জায়গায় শিশু-কিশোরদের খেলাধুলা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এই বিষয়টি বিধানসভায় উত্থাপন করেন পান্নালাল হালদার। তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের দৃষ্টি আকর্ষণ করে মাঠগুলি দ্রুত সংস্কারের আবেদন জানান। ক্রীড়ামন্ত্রীর মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও বিষয়টি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন তিনি।পান্নালাল হালদার বলেন, “ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ খুব ভালো ছেলে, কাজের ছেলে। আমরা একজন দারুণ মুখ্যমন্ত্রী পেয়েছি। আশা করি, ক্রীড়ামন্ত্রী এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন এবং মাঠগুলো আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেবেন।” উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসে ভাঙনের পর পান্নালাল হালদার বর্তমানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে রয়েছেন। এই পরিস্থিতিতে ডায়মন্ড হারবারের মাঠ ইস্যু ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত