Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ইরান-আমেরিকা শান্তি চুক্তিতে স্বাক্ষর, স্বস্তির বার্তা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে

ইরান-আমেরিকা শান্তি চুক্তিতে স্বাক্ষর, স্বস্তির বার্তা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে
ছবি সংগৃহীত

দীর্ঘ সংঘাতের পর অবশেষে স্বস্তির খবর পশ্চিম এশিয়ায়। ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গিয়েছে। দুই দেশের এই সমঝোতার ফলে খুলে যেতে চলেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী, যা আন্তর্জাতিক তেল পরিবহণের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত।


সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ডিজিটাল পদ্ধতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। যদিও এর আগে সুইৎজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের পরিকল্পনা ছিল, তবে ডিজিটাল অনুমোদনের পর সেই কর্মসূচি আদৌ হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই চুক্তির মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে পাকিস্তান। জানা গিয়েছে, তাদের পাঠানো খসড়া প্রস্তাবেই সম্মতি জানিয়েছে দুই দেশ। ইরানের বিদেশমন্ত্রকের তরফেও সমঝোতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত কয়েক মাসের সংঘাতে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছিল। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয় এবং তার প্রভাব পড়ে আন্তর্জাতিক অর্থনীতিতেও। ভারত-সহ বহু দেশ তেলের দামের অস্থিরতার মুখে পড়ে। তাই হরমুজ পুনরায় চালু হওয়ার সম্ভাবনাকে বড় ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।


চুক্তিতে কী কী থাকছে?

ইরান-আমেরিকার মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতার অন্যতম শর্ত হল মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি বজায় রাখা এবং নতুন সংঘাত এড়ানো। চুক্তি অনুযায়ী, হরমুজ প্রণালীর অবরোধ তুলে নেওয়া হবে, ইরানের জাহাজের উপর থেকে নিষেধাজ্ঞা সরানো হবে এবং বাজেয়াপ্ত ২৪ মিলিয়ন ডলার ফেরত দেওয়া হবে। এছাড়া ইরানের উপর থাকা একাধিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, ৩০ দিনের মধ্যে ইরানের আশপাশ থেকে সেনা কমানো এবং পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতিও রয়েছে। একই সঙ্গে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিষয় : US Iran war internationalnews Geopolitical

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬


ইরান-আমেরিকা শান্তি চুক্তিতে স্বাক্ষর, স্বস্তির বার্তা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image
দীর্ঘ সংঘাতের পর অবশেষে স্বস্তির খবর পশ্চিম এশিয়ায়। ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গিয়েছে। দুই দেশের এই সমঝোতার ফলে খুলে যেতে চলেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী, যা আন্তর্জাতিক তেল পরিবহণের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত।সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ডিজিটাল পদ্ধতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। যদিও এর আগে সুইৎজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের পরিকল্পনা ছিল, তবে ডিজিটাল অনুমোদনের পর সেই কর্মসূচি আদৌ হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই চুক্তির মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে পাকিস্তান। জানা গিয়েছে, তাদের পাঠানো খসড়া প্রস্তাবেই সম্মতি জানিয়েছে দুই দেশ। ইরানের বিদেশমন্ত্রকের তরফেও সমঝোতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।গত কয়েক মাসের সংঘাতে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছিল। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয় এবং তার প্রভাব পড়ে আন্তর্জাতিক অর্থনীতিতেও। ভারত-সহ বহু দেশ তেলের দামের অস্থিরতার মুখে পড়ে। তাই হরমুজ পুনরায় চালু হওয়ার সম্ভাবনাকে বড় ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।চুক্তিতে কী কী থাকছে?ইরান-আমেরিকার মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতার অন্যতম শর্ত হল মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি বজায় রাখা এবং নতুন সংঘাত এড়ানো। চুক্তি অনুযায়ী, হরমুজ প্রণালীর অবরোধ তুলে নেওয়া হবে, ইরানের জাহাজের উপর থেকে নিষেধাজ্ঞা সরানো হবে এবং বাজেয়াপ্ত ২৪ মিলিয়ন ডলার ফেরত দেওয়া হবে। এছাড়া ইরানের উপর থাকা একাধিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, ৩০ দিনের মধ্যে ইরানের আশপাশ থেকে সেনা কমানো এবং পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতিও রয়েছে। একই সঙ্গে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার