মুম্বই: বিতর্ক আর সময় রায়না—এই দুটি শব্দ যেন একে অপরের পরিপূরক। কখনও বিরল রোগে আক্রান্ত শিশুকে নিয়ে কুরুচিকর 'মশকরা', আবার কখনও নিজের জনপ্রিয় শো ‘ইন্ডিয়াজ গট ল্যান্টেন্ট’-এ রণবীর এলাহাবাদিয়ার যৌনগন্ধী রসিকতা প্রশ্রয় দেওয়া, গত বছরটা প্রবল বিতর্কের ঝড়ঝাপটার মধ্যেই কাটাতে হয়েছে এই স্ট্যান্ড-আপ কমেডিয়ানকে। তবে এবার আর কোনও নেতিবাচক বিতর্ক নয়, বরং সম্পূর্ণ এক ভিন্ন ও চমকপ্রদ কারণে জাতীয় স্তরে শিরোনামে উঠে এলেন সময়। বিনোদন দুনিয়ায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix) তাঁর সাম্প্রতিক একটি শো থেকে নাকি একাই ১৫ থেকে ২০ কোটি টাকা উপার্জন করেছেন তিনি! আর এই খবর ছড়িয়ে পড়তেই কার্যত মাথা ঘুরে যাওয়ার জোগাড় নেটিজেনদের।
যদিও এই আকাশছোঁয়া আয়ের অঙ্ক নিয়ে নেটফ্লিক্স কিংবা সময় রায়না—কাউকেই এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও মন্তব্য করতে দেখা যায়নি। তবে এই বিপুল লক্ষ্মীলাভের খতিয়ান নিয়ে ইতিমধ্যেই চুলচেরা হিসেব কষতে বসে গিয়েছে গোটা নেটপাড়া। ভাইরাল হওয়া একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে, নেটফ্লিক্সের চুক্তি ছাড়াও শুধুমাত্র ইউটিউবে প্রথম দিনেই সময়ের এই নতুন শোয়ের ভিউজ ছাড়িয়েছে প্রায় আড়াই কোটি! যার ফলে শুধুমাত্র গুগল অ্যাডসেন্স (AdSense) বাবদই তাঁর পকেটে ঢুকেছে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা।
রাজনৈতিক চাপানউতোরে তৃণমূল প্রসঙ্গে সরব ঋতব্রত
এর পাশাপাশি এআই নোভা, ফ্লিপকার্ট মিনিট, অবতার ড্রিংক এবং স্নিচের মতো ভারতের প্রথম সারির চারটি বড় ব্র্যান্ডের প্রচার বা স্পনসরশিপ থেকেও ২-৩ কোটি টাকা অনায়াসে তুলে নিয়েছেন তিনি। সব মিলিয়ে এই প্রজেক্ট থেকে তাঁর মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮ থেকে ১২ কোটি টাকা, যা ওটিটি চুক্তি মিলিয়ে অনায়াসে ১৫-২০ কোটির ঘর ছুঁয়ে ফেলেছে। ভারতের কোনও স্ট্যান্ড-আপ কমেডিয়ান নিজের একক শো থেকে এযাবৎ এত বিপুল টাকা রোজগার করেননি বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।
সময়ের এই অবিশ্বাস্য সাফল্যের পর এখন ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যৎ নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে। খুব বেশি দিন আগের কথা নয়, যখন কৌতুকশিল্পীদের মূলত শোয়ের টিকিট বিক্রি অথবা টেলিভিশনের রিয়্যালিটি শোয়ে মুখ দেখিয়েই পেট চালাতে হতো। কিন্তু সময়ের এই বিপুল আর্থিক লাভ প্রমাণ করে দিল যে বর্তমান ওটিটি ও ডিজিটাল যুগের সমীকরণ কতটা বদলে গিয়েছে। তবে এত টাকা আয়ের মাঝেই কিন্তু নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন এই কমেডিয়ান। সম্প্রতি তাঁর শো ‘ইন্ডিয়াজ গট ল্যান্টেন্ট’-এ বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আর সেই মঞ্চেই আলিয়ার উদ্দেশে ক্রমাগত অত্যন্ত কুরুচিকর বিদ্রুপবাণ ছুড়তে থাকেন সময় রায়না। একপর্যায়ে পরিস্থিতি এতটাই তিতিবিরক্তিকর হয়ে ওঠে যে আলিয়া ভাট রেগেমেগে ক্যামেরার সামনেই কড়া জবাব দিয়ে বসেন এবং স্পষ্ট জানান যে এই শোয়ে আসাই তাঁর জীবনের সবথেকে বড় ভুল হয়েছে।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন