Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ডামাডোলের মাঝেই জরুরি ভিত্তিতে বিদেশ যাওয়ার তোড়জোড়! হাইকোর্টে চরম ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ডামাডোলের মাঝেই জরুরি ভিত্তিতে বিদেশ যাওয়ার তোড়জোড়! হাইকোর্টে চরম ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
ছবি--প্রতীকী

কলকাতা: তৃণমূলের অন্দরে যখন বেনজির ভাঙন এবং ডামাডোল তুঙ্গে, ঠিক তখনই চোখের চিকিৎসার কারণে তড়িঘড়ি বিদেশ যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন ‘কালীঘাট তৃণমূলের’ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার বিদেশ যাত্রার সেই আইনি অনুমতি পাওয়ার আগেই কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন তৃণমূলের এই সেকেন্ড-ইন-কম্যান্ড। নিজের আবেদনের দ্রুত শুনানির জন্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের দৃষ্টি আকর্ষণ করলেও, আদালত তাঁর সেই আর্জি সরাসরি খারিজ করে দিয়েছে।


এক সপ্তাহের জন্য চোখের চিকিৎসার কারণে দেশের বাইরে যাওয়ার অনুমতি চেয়ে গত কালই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। আজ তাঁর আইনজীবী বিচারপতির কাছে আবেদন জানান, পরিস্থিতি বিবেচনা করে যেন এই মামলার জরুরি ভিত্তিতে দ্রুত শুনানি করা হয়। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আরজিতে আমল দেননি। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, হাইকোর্টের দৈনিক কার্য তালিকায় যত নম্বরে অভিষেকের মামলাটি রয়েছে, ঠিক সেই নিয়ম এবং ক্রম অনুযায়ীই শুনানি হবে—এর জন্য আলাদা করে কোনও তাড়া বা বিশেষ অগ্রাধিকার দেওয়া সম্ভব নয়। ফলে আইনি প্রক্রিয়ার স্বাভাবিক নিয়মের গেরোতেই আপাতত আটকে রইল অভিষেকের বিদেশ যাত্রা।


উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে সিঙ্গুরের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিল অভিষেকের গাড়ি। সেই সময় তাঁর বাঁ চোখের নিচের হাড় ভেঙে গুরুতর চোট লাগে। সেই থেকে দীর্ঘ ১০ বছর ধরে চোখের সমস্যায় ভুগছেন তিনি। এর আগে দুবাই, সিঙ্গাপুর, হায়দরাবাদ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও একাধিকবার চোখের জটিল অস্ত্রোপচার করিয়েছেন অভিষেক। তবে এবারের বিদেশ যাত্রার সময়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। কারণ এই মুহূর্তে তৃণমূলের নাম ও প্রতীক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বিদ্রোহী শিবিরের কবজায় চলে যাওয়া নিয়ে টানটান উত্তেজনা চলছে।


হাইকোর্টে এই ধাক্কার পাশাপাশি অভিষেকের ওপর আইনি চাপ বাড়িয়েছে সিআইডি-র একাধিক তদন্ত। বিধায়কদের সই জাল করার মামলায় ইতিমধ্যেই তাঁকে একাধিকবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। এর ওপর যোগ হয়েছে বহুল চর্চিত 'ডিজে হুমকি মামলা'। এই মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা (ভয়েস স্যাম্পল) পরীক্ষার জন্য বিধাননগর আদালতের দ্বারস্থ হয়েছিল সিআইডি, যা আদালত মঞ্জুর করেছে। আগামী ৩০ জুন সশরীরে আদালতে হাজির হয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেককে। এই সমস্ত জটিল আইনি জটলা এবং সিআইডি-র ডেডলাইনের মাঝেই হাইকোর্ট শেষ পর্যন্ত তাঁর বিদেশ যাওয়ার অনুমতি দেয় কি না, এখন সেটাই দেখার।

বিষয় : ABHISEKH BANERJEE WestBengalPolitics CalcuttaHighCourt cidwestbengal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৪ জুন ২০২৬


ডামাডোলের মাঝেই জরুরি ভিত্তিতে বিদেশ যাওয়ার তোড়জোড়! হাইকোর্টে চরম ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image
কলকাতা: তৃণমূলের অন্দরে যখন বেনজির ভাঙন এবং ডামাডোল তুঙ্গে, ঠিক তখনই চোখের চিকিৎসার কারণে তড়িঘড়ি বিদেশ যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন ‘কালীঘাট তৃণমূলের’ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার বিদেশ যাত্রার সেই আইনি অনুমতি পাওয়ার আগেই কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন তৃণমূলের এই সেকেন্ড-ইন-কম্যান্ড। নিজের আবেদনের দ্রুত শুনানির জন্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের দৃষ্টি আকর্ষণ করলেও, আদালত তাঁর সেই আর্জি সরাসরি খারিজ করে দিয়েছে।এক সপ্তাহের জন্য চোখের চিকিৎসার কারণে দেশের বাইরে যাওয়ার অনুমতি চেয়ে গত কালই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। আজ তাঁর আইনজীবী বিচারপতির কাছে আবেদন জানান, পরিস্থিতি বিবেচনা করে যেন এই মামলার জরুরি ভিত্তিতে দ্রুত শুনানি করা হয়। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আরজিতে আমল দেননি। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, হাইকোর্টের দৈনিক কার্য তালিকায় যত নম্বরে অভিষেকের মামলাটি রয়েছে, ঠিক সেই নিয়ম এবং ক্রম অনুযায়ীই শুনানি হবে—এর জন্য আলাদা করে কোনও তাড়া বা বিশেষ অগ্রাধিকার দেওয়া সম্ভব নয়। ফলে আইনি প্রক্রিয়ার স্বাভাবিক নিয়মের গেরোতেই আপাতত আটকে রইল অভিষেকের বিদেশ যাত্রা।উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে সিঙ্গুরের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিল অভিষেকের গাড়ি। সেই সময় তাঁর বাঁ চোখের নিচের হাড় ভেঙে গুরুতর চোট লাগে। সেই থেকে দীর্ঘ ১০ বছর ধরে চোখের সমস্যায় ভুগছেন তিনি। এর আগে দুবাই, সিঙ্গাপুর, হায়দরাবাদ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও একাধিকবার চোখের জটিল অস্ত্রোপচার করিয়েছেন অভিষেক। তবে এবারের বিদেশ যাত্রার সময়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। কারণ এই মুহূর্তে তৃণমূলের নাম ও প্রতীক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বিদ্রোহী শিবিরের কবজায় চলে যাওয়া নিয়ে টানটান উত্তেজনা চলছে।হাইকোর্টে এই ধাক্কার পাশাপাশি অভিষেকের ওপর আইনি চাপ বাড়িয়েছে সিআইডি-র একাধিক তদন্ত। বিধায়কদের সই জাল করার মামলায় ইতিমধ্যেই তাঁকে একাধিকবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। এর ওপর যোগ হয়েছে বহুল চর্চিত 'ডিজে হুমকি মামলা'। এই মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা (ভয়েস স্যাম্পল) পরীক্ষার জন্য বিধাননগর আদালতের দ্বারস্থ হয়েছিল সিআইডি, যা আদালত মঞ্জুর করেছে। আগামী ৩০ জুন সশরীরে আদালতে হাজির হয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেককে। এই সমস্ত জটিল আইনি জটলা এবং সিআইডি-র ডেডলাইনের মাঝেই হাইকোর্ট শেষ পর্যন্ত তাঁর বিদেশ যাওয়ার অনুমতি দেয় কি না, এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার