Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অমরনাথ যাত্রায় সেনা-পুলিশের কড়া নজরদারি , মোতায়েন ১ লক্ষের বেশি নিরাপত্তাবাহিনী

অমরনাথ যাত্রায় সেনা-পুলিশের কড়া নজরদারি , মোতায়েন ১ লক্ষের বেশি নিরাপত্তাবাহিনী
ছবি সংগৃহীত

দিন দশেক পর থেকেই শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত অমরনাথ যাত্রা। এবারের যাত্রায় নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীন পর্যায়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, গোটা যাত্রাপথে মোতায়েন করা হচ্ছে ৬৭০ কোম্পানিরও বেশি সিএপিএফ - যা অমরনাথ যাত্রার ইতিহাসে সর্বোচ্চ।


আগামী ৩ জুলাই থেকে শুরু হবে এই তীর্থযাত্রা, চলবে টানা ৫৭ দিন। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড সূত্রে জানা গিয়েছে, যাত্রা শেষ হবে ২৮ আগস্ট রাখি পূর্ণিমার দিন। দুইটি প্রধান রুট ধরে তীর্থযাত্রীরা পৌঁছাবেন পবিত্র গুহায়। অনন্তনাগ রুটে প্রায় ৪৮ কিলোমিটার এবং গান্দেরবাল রুটে প্রায় ৩৪ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। দুই পথের বেস ক্যাম্প থেকে শুরু করে হিমালয়ের দুর্গম অঞ্চল পর্যন্ত সর্বত্র নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে।


আগামীকাল থেকেই ধাপে ধাপে সেনা মোতায়েন শুরু হবে। শুধুমাত্র নিরাপত্তা নয়, তীর্থযাত্রীদের সুবিধা ও ব্যবস্থাপনাও দেখবে এই বাহিনী। মোট নিরাপত্তা বাহিনীর সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ১ লক্ষে - যার মধ্যে থাকবে সিএপিএফ, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনা। জঙ্গি অনুপ্রবেশ ও সম্ভাব্য হুমকি মোকাবিলায় উচ্চ-উচ্চতায় বিশেষ নজরদারি চালানো হবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।


অমরনাথ যাত্রায় মোতায়েন প্রায় ১ লক্ষ বাহিনী, নজিরবিহীন উদ্যোগ কেন্দ্রের


এদিকে যাত্রার আগে অনুষ্ঠিত হবে ‘প্রথম পুজো’। আগামী ২৯ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে ভগবান শিবের আশীর্বাদ নিয়ে আনুষ্ঠানিক সূচনা হবে এই পবিত্র যাত্রার। লঙ্গর, চিকিৎসা শিবির ও অস্থায়ী আবাসনের মতো একাধিক ব্যবস্থা ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে যাত্রীদের প্রয়োজনীয় সতর্কতাও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

বিষয় : SecurityAlert CRPF jammuandkashmir pilgrimage amarnathyatra2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৪ জুন ২০২৬


অমরনাথ যাত্রায় সেনা-পুলিশের কড়া নজরদারি , মোতায়েন ১ লক্ষের বেশি নিরাপত্তাবাহিনী

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image
দিন দশেক পর থেকেই শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত অমরনাথ যাত্রা। এবারের যাত্রায় নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীন পর্যায়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, গোটা যাত্রাপথে মোতায়েন করা হচ্ছে ৬৭০ কোম্পানিরও বেশি সিএপিএফ - যা অমরনাথ যাত্রার ইতিহাসে সর্বোচ্চ।আগামী ৩ জুলাই থেকে শুরু হবে এই তীর্থযাত্রা, চলবে টানা ৫৭ দিন। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড সূত্রে জানা গিয়েছে, যাত্রা শেষ হবে ২৮ আগস্ট রাখি পূর্ণিমার দিন। দুইটি প্রধান রুট ধরে তীর্থযাত্রীরা পৌঁছাবেন পবিত্র গুহায়। অনন্তনাগ রুটে প্রায় ৪৮ কিলোমিটার এবং গান্দেরবাল রুটে প্রায় ৩৪ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। দুই পথের বেস ক্যাম্প থেকে শুরু করে হিমালয়ের দুর্গম অঞ্চল পর্যন্ত সর্বত্র নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে।আগামীকাল থেকেই ধাপে ধাপে সেনা মোতায়েন শুরু হবে। শুধুমাত্র নিরাপত্তা নয়, তীর্থযাত্রীদের সুবিধা ও ব্যবস্থাপনাও দেখবে এই বাহিনী। মোট নিরাপত্তা বাহিনীর সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ১ লক্ষে - যার মধ্যে থাকবে সিএপিএফ, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনা। জঙ্গি অনুপ্রবেশ ও সম্ভাব্য হুমকি মোকাবিলায় উচ্চ-উচ্চতায় বিশেষ নজরদারি চালানো হবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।অমরনাথ যাত্রায় মোতায়েন প্রায় ১ লক্ষ বাহিনী, নজিরবিহীন উদ্যোগ কেন্দ্রের এদিকে যাত্রার আগে অনুষ্ঠিত হবে ‘প্রথম পুজো’। আগামী ২৯ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে ভগবান শিবের আশীর্বাদ নিয়ে আনুষ্ঠানিক সূচনা হবে এই পবিত্র যাত্রার। লঙ্গর, চিকিৎসা শিবির ও অস্থায়ী আবাসনের মতো একাধিক ব্যবস্থা ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে যাত্রীদের প্রয়োজনীয় সতর্কতাও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার