বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেতিয়ার গোপালপুর থানা এলাকার বারকা গ্রামে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, নিজের ৬ মাসের শিশুকন্যাকে কাস্তে দিয়ে গলা কেটে খুন করেছেন মা সীমা দেবী। শুধু তাই নয়, ঘটনার পর নিজেকেও আঘাত করার চেষ্টা করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ঘরের ভেতরেই এই ভয়াবহ ঘটনা ঘটে। অভিযোগ, শিশুটির সারাদিনের কান্নায় বিরক্ত হয়ে উঠেছিলেন মা। সেই রাগ থেকেই এমন চরম পদক্ষেপ বলে দাবি। ঘটনার সময় ঘর থেকে চিৎকার শুনে ছুটে আসেন শিশুটির ঠাকুমা সরস্বতী দেবী। তিনি ঘরে ঢুকেই দেখেন রক্তে ভেসে যাচ্ছে মেঝে, আর নিথর অবস্থায় পড়ে রয়েছে শিশুটির দেহ। সেই সময় সীমা দেবী নিজের দিকেও আঘাত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। ঠাকুমা বাধা দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়া থেকে রক্ষা পায়। এরপর তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে কাস্তে কেড়ে নেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোপালপুর থানার এসএইচও অঙ্কিত কুমার জানান, শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত সীমা দেবীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর গলায় সেলাই পড়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত মহিলার মানসিক সমস্যা থাকতে পারে। তবে ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।
হিডেন স্টোরিজ নিউজ

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন