Hidden Stories (বাংলা)
সর্বশেষ

'আগেই জানিয়েছিলাম’, কেতনের বাবার দাবি; পরচুলা তত্ত্ব ঘিরে নতুন জল্পনা

'আগেই জানিয়েছিলাম’, কেতনের বাবার দাবি; পরচুলা তত্ত্ব ঘিরে নতুন জল্পনা
FILE IMAGE

পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুটের সময় হবু স্বামী কেতন আগরওয়ালকে খাদে ফেলে খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন সিয়া গোয়েল ও তাঁর প্রেমিক। চাঞ্চল্যকর এই ঘটনায় এবার সামনে এল নতুন তথ্য। কেতনের বাবা দাবি করেছেন, তাঁর ছেলে মাথায় একটি ছোট পরচুলা বা হেয়ার প্যাচ ব্যবহার করতেন। বাগদানের আগেই এই বিষয়টি সিয়া ও তাঁর পরিবারকে জানানো হয়েছিল বলেও দাবি তাঁর।

 

কেতনের বাবার কথায়, “এটা সত্যি যে কেতন মাথায় একটি ছোট প্যাচ ব্যবহার করত। বাগদানের আগেই বিষয়টি জানানো হয়েছিল। যদি এতে আপত্তি থাকত, তাহলে তখনই বিয়ে ভেঙে দেওয়া যেত। কিন্তু তাই বলে খুন করার কী প্রয়োজন ছিল?” এই মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ‘পরচুলা তত্ত্ব’ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। তবে তদন্তকারীরা মনে করছেন, শুধুমাত্র এই কারণেই এত বড় পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মনে করার যথেষ্ট ভিত্তি এখনও নেই। তদন্তে সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেতনকে খুনের এটি ছিল তৃতীয় চেষ্টা। অভিযোগ, এর আগেও দু'বার সিয়া তাঁকে লোহাগড় দুর্গে নিয়ে গিয়েছিলেন, কিন্তু পরিকল্পনা সফল হয়নি। পুলিশি জেরায় সিয়া জানিয়েছেন, দ্বিতীয়বার ব্যর্থ হওয়ার পর তাঁর প্রেমিক চেতন ধৈর্য হারিয়ে বলেন, “তুমি পারবে না, যা করার আমাকেই করতে হবে।” এরপর ১৮ জুন প্রি-ওয়েডিং ফটোশুটের নামে দুর্গে নিয়ে গিয়ে কেতনকে খাদে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের দাবি, গোটা ঘটনাই পূর্বপরিকল্পিত। সিয়া ও তাঁর প্রেমিককে জিজ্ঞাসাবাদ করে খুনের মোটিভ এবং ষড়যন্ত্রের নেপথ্যের সমস্ত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বিষয় : INTERNATIONALCRIMENEWS MURDERCASE PREWEDDINGSHOOT LOHAGAFORT

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৬ জুন ২০২৬


'আগেই জানিয়েছিলাম’, কেতনের বাবার দাবি; পরচুলা তত্ত্ব ঘিরে নতুন জল্পনা

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image
পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুটের সময় হবু স্বামী কেতন আগরওয়ালকে খাদে ফেলে খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন সিয়া গোয়েল ও তাঁর প্রেমিক। চাঞ্চল্যকর এই ঘটনায় এবার সামনে এল নতুন তথ্য। কেতনের বাবা দাবি করেছেন, তাঁর ছেলে মাথায় একটি ছোট পরচুলা বা হেয়ার প্যাচ ব্যবহার করতেন। বাগদানের আগেই এই বিষয়টি সিয়া ও তাঁর পরিবারকে জানানো হয়েছিল বলেও দাবি তাঁর। কেতনের বাবার কথায়, “এটা সত্যি যে কেতন মাথায় একটি ছোট প্যাচ ব্যবহার করত। বাগদানের আগেই বিষয়টি জানানো হয়েছিল। যদি এতে আপত্তি থাকত, তাহলে তখনই বিয়ে ভেঙে দেওয়া যেত। কিন্তু তাই বলে খুন করার কী প্রয়োজন ছিল?” এই মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ‘পরচুলা তত্ত্ব’ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। তবে তদন্তকারীরা মনে করছেন, শুধুমাত্র এই কারণেই এত বড় পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মনে করার যথেষ্ট ভিত্তি এখনও নেই। তদন্তে সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেতনকে খুনের এটি ছিল তৃতীয় চেষ্টা। অভিযোগ, এর আগেও দু'বার সিয়া তাঁকে লোহাগড় দুর্গে নিয়ে গিয়েছিলেন, কিন্তু পরিকল্পনা সফল হয়নি। পুলিশি জেরায় সিয়া জানিয়েছেন, দ্বিতীয়বার ব্যর্থ হওয়ার পর তাঁর প্রেমিক চেতন ধৈর্য হারিয়ে বলেন, “তুমি পারবে না, যা করার আমাকেই করতে হবে।” এরপর ১৮ জুন প্রি-ওয়েডিং ফটোশুটের নামে দুর্গে নিয়ে গিয়ে কেতনকে খাদে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের দাবি, গোটা ঘটনাই পূর্বপরিকল্পিত। সিয়া ও তাঁর প্রেমিককে জিজ্ঞাসাবাদ করে খুনের মোটিভ এবং ষড়যন্ত্রের নেপথ্যের সমস্ত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার