Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হোটেলের বন্ধ ঘরে ৫ দিনে ৩০ পশুর থাবা! রাজস্থানে ১৩ বছরের নাবালিকাকে নরকযন্ত্রণা, কাঁপছে দেশ

হোটেলের বন্ধ ঘরে ৫ দিনে ৩০ পশুর থাবা! রাজস্থানে ১৩ বছরের নাবালিকাকে নরকযন্ত্রণা, কাঁপছে দেশ
প্রতীকী ছবি

শ্রীগঙ্গানগর: মানবতার চরম অবমাননা, নাকি সভ্য সমাজের বুকে এক জলজ্যান্ত নরক? রাজস্থানে ঘটে যাওয়া এক নারকীয় ও নৃশংস ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে ফুঁসছে গোটা দেশ। মাত্র ১৩ বছরের এক নাবালিকাকে দিনের পর দিন আটকে রেখে চলল অকথ্য, বর্বর ও পৈশাচিক নির্যাতন। জানা গিয়েছে, টানা ৫ দিন ধরে বন্ধ হোটেলের ঘরে অন্তত ৩০ জন মিলে গণধর্ষণ করেছে ওই নাবালিকাকে। যন্ত্রণায় ছটফট করলে নাবালিকার মুখে জোর করে ঢেলে দেওয়া হতো মদ। অবশেষে সেই জল্লাদদের হাত থেকে কোনওরকমে পালিয়ে এসে ওই নাবালিকা পুলিশের দ্বারস্থ হতেই সামনে এসেছে এই হাড়হিম করা ঘটনা।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই নাবালিকা। রাস্তায় একা পেয়ে এক রিকশাচালক তাকে ফুঁসলিয়ে শ্রীগঙ্গানগরের একটি হোটেলে নিয়ে যায় এবং মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। আর তারপর থেকেই শুরু হয় সেই নারকীয় অত্যাচার। নির্যাতিতার বয়ান শুনে খোদ পুলিশ কর্তাদেরও গায়ের রক্ত জল হওয়ার জোগাড়। নাবালিকা জানিয়েছে, যন্ত্রণায় কাতরানো সত্ত্বেও নরপিশাচদের মনে বিন্দুমাত্র দয়া হয়নি, উলটে তাকে অচেতন করতে বারবার মদ খাওয়ানো হতো। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমে বেশ কয়েকটি হোটেলের ম্যানেজার ও মালিককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, শ্রীগঙ্গানগর কোনও পর্যটন কেন্দ্র না হওয়া সত্ত্বেও এখানে প্রায় ১৫০টি বেআইনি হোটেল রমরমিয়ে চলছে, যার আড়ালে প্রতিনিয়ত এই ধরনের অপরাধমূলক কাজকর্ম ঘটে চলেছে।


এই নারকীয় ঘটনা প্রকাশ্যে আসতেই রাজস্থান জুড়ে তীব্র ক্ষোভ ও গণ-অসন্তোষ তৈরি হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক এবং কঠোরতম শাস্তির দাবিতে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা। অভিযুক্ত রিকশাচালকসহ ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত অপরাধীদের ফাঁসির দাবি তুলেছেন অনেকে। এই ঘটনায় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাজপথে নেমে তীব্র আন্দোলনে শামিল হয়েছে বিরোধী দল কংগ্রেস। করণপুরের কংগ্রেস বিধায়ক রূপিন্দর সিং কুন্নার অত্যন্ত কড়া ভাষায় ক্ষোভ উগরে দিয়ে বলেন যে, এই ধরনের নরপিশাচদের সমাজে বেঁচে থাকার কোনও অধিকারই নেই, অপরাধীদের অবিলম্বে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে এবং বাকি অপরাধীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন।

বিষয় : justiceforvictim stopviolance rajasthancrime

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ২৮ জুন ২০২৬


হোটেলের বন্ধ ঘরে ৫ দিনে ৩০ পশুর থাবা! রাজস্থানে ১৩ বছরের নাবালিকাকে নরকযন্ত্রণা, কাঁপছে দেশ

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image
শ্রীগঙ্গানগর: মানবতার চরম অবমাননা, নাকি সভ্য সমাজের বুকে এক জলজ্যান্ত নরক? রাজস্থানে ঘটে যাওয়া এক নারকীয় ও নৃশংস ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে ফুঁসছে গোটা দেশ। মাত্র ১৩ বছরের এক নাবালিকাকে দিনের পর দিন আটকে রেখে চলল অকথ্য, বর্বর ও পৈশাচিক নির্যাতন। জানা গিয়েছে, টানা ৫ দিন ধরে বন্ধ হোটেলের ঘরে অন্তত ৩০ জন মিলে গণধর্ষণ করেছে ওই নাবালিকাকে। যন্ত্রণায় ছটফট করলে নাবালিকার মুখে জোর করে ঢেলে দেওয়া হতো মদ। অবশেষে সেই জল্লাদদের হাত থেকে কোনওরকমে পালিয়ে এসে ওই নাবালিকা পুলিশের দ্বারস্থ হতেই সামনে এসেছে এই হাড়হিম করা ঘটনা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই নাবালিকা। রাস্তায় একা পেয়ে এক রিকশাচালক তাকে ফুঁসলিয়ে শ্রীগঙ্গানগরের একটি হোটেলে নিয়ে যায় এবং মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। আর তারপর থেকেই শুরু হয় সেই নারকীয় অত্যাচার। নির্যাতিতার বয়ান শুনে খোদ পুলিশ কর্তাদেরও গায়ের রক্ত জল হওয়ার জোগাড়। নাবালিকা জানিয়েছে, যন্ত্রণায় কাতরানো সত্ত্বেও নরপিশাচদের মনে বিন্দুমাত্র দয়া হয়নি, উলটে তাকে অচেতন করতে বারবার মদ খাওয়ানো হতো। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমে বেশ কয়েকটি হোটেলের ম্যানেজার ও মালিককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, শ্রীগঙ্গানগর কোনও পর্যটন কেন্দ্র না হওয়া সত্ত্বেও এখানে প্রায় ১৫০টি বেআইনি হোটেল রমরমিয়ে চলছে, যার আড়ালে প্রতিনিয়ত এই ধরনের অপরাধমূলক কাজকর্ম ঘটে চলেছে।এই নারকীয় ঘটনা প্রকাশ্যে আসতেই রাজস্থান জুড়ে তীব্র ক্ষোভ ও গণ-অসন্তোষ তৈরি হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক এবং কঠোরতম শাস্তির দাবিতে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা। অভিযুক্ত রিকশাচালকসহ ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত অপরাধীদের ফাঁসির দাবি তুলেছেন অনেকে। এই ঘটনায় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাজপথে নেমে তীব্র আন্দোলনে শামিল হয়েছে বিরোধী দল কংগ্রেস। করণপুরের কংগ্রেস বিধায়ক রূপিন্দর সিং কুন্নার অত্যন্ত কড়া ভাষায় ক্ষোভ উগরে দিয়ে বলেন যে, এই ধরনের নরপিশাচদের সমাজে বেঁচে থাকার কোনও অধিকারই নেই, অপরাধীদের অবিলম্বে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে এবং বাকি অপরাধীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার