Hidden Stories (বাংলা)
সর্বশেষ

তৃণমূলের ৪৪০ কোটির তহবিল নিয়ে হাই কোর্টে ধাক্কা, দ্রুত শুনানির আর্জি খারিজ

তৃণমূলের ৪৪০ কোটির তহবিল নিয়ে হাই কোর্টে ধাক্কা, দ্রুত শুনানির আর্জি খারিজ
ছবি--প্রতীকী

তৃণমূলের তহবিল নিয়ে দুই শিবিরের টানাপোড়েনের আবহে ফের আদালতে ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। দলের তহবিলের অধিকার চেয়ে দ্রুত শুনানির আবেদন জানানো হলেও মঙ্গলবার সেই আর্জি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, মামলার শুনানি নির্ধারিত তালিকা অনুযায়ীই হবে, তা এগিয়ে আনা সম্ভব নয়।


দলের অভ্যন্তরীণ বিরোধের জেরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পৃথক শিবির তৈরি হওয়ার পর থেকেই তৃণমূলের প্রতীক ও তহবিলের অধিকার নিয়ে আইনি লড়াই শুরু হয়। দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের আবেদনের ভিত্তিতে তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ওই অ্যাকাউন্টগুলিতে মোট প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে বলে জানা গিয়েছে। ফলে আদালতের নির্দেশ না আসা পর্যন্ত কোনও পক্ষই সেই অর্থ ব্যবহার করতে পারছে না।


সোমবার মামলার দ্রুত শুনানির আবেদন করা হলে বিচারপতি ব্যাঙ্ক কর্তৃপক্ষ, পুলিশ এবং রাজ্য সরকারকে মামলায় পক্ষ হিসেবে যুক্ত করার নির্দেশ দেন। পাশাপাশি তাঁদের নোটিস পাঠানোর কথাও বলা হয়। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর মঙ্গলবার ফের দ্রুত শুনানির আবেদন জানানো হলেও আদালত তা খারিজ করে দেয়। এদিকে, রাজ্য সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বৃহস্পতিবার মামলার শুনানির আবেদন জানিয়েছেন। ফলে এখন নির্ধারিত দিনেই হাই কোর্টে তৃণমূলের তহবিল সংক্রান্ত এই বহুচর্চিত মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিষয় : TMC BengalPolitics kolkatahighcourt

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬


তৃণমূলের ৪৪০ কোটির তহবিল নিয়ে হাই কোর্টে ধাক্কা, দ্রুত শুনানির আর্জি খারিজ

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image
তৃণমূলের তহবিল নিয়ে দুই শিবিরের টানাপোড়েনের আবহে ফের আদালতে ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। দলের তহবিলের অধিকার চেয়ে দ্রুত শুনানির আবেদন জানানো হলেও মঙ্গলবার সেই আর্জি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, মামলার শুনানি নির্ধারিত তালিকা অনুযায়ীই হবে, তা এগিয়ে আনা সম্ভব নয়।দলের অভ্যন্তরীণ বিরোধের জেরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পৃথক শিবির তৈরি হওয়ার পর থেকেই তৃণমূলের প্রতীক ও তহবিলের অধিকার নিয়ে আইনি লড়াই শুরু হয়। দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের আবেদনের ভিত্তিতে তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ওই অ্যাকাউন্টগুলিতে মোট প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে বলে জানা গিয়েছে। ফলে আদালতের নির্দেশ না আসা পর্যন্ত কোনও পক্ষই সেই অর্থ ব্যবহার করতে পারছে না।সোমবার মামলার দ্রুত শুনানির আবেদন করা হলে বিচারপতি ব্যাঙ্ক কর্তৃপক্ষ, পুলিশ এবং রাজ্য সরকারকে মামলায় পক্ষ হিসেবে যুক্ত করার নির্দেশ দেন। পাশাপাশি তাঁদের নোটিস পাঠানোর কথাও বলা হয়। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর মঙ্গলবার ফের দ্রুত শুনানির আবেদন জানানো হলেও আদালত তা খারিজ করে দেয়। এদিকে, রাজ্য সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বৃহস্পতিবার মামলার শুনানির আবেদন জানিয়েছেন। ফলে এখন নির্ধারিত দিনেই হাই কোর্টে তৃণমূলের তহবিল সংক্রান্ত এই বহুচর্চিত মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার