Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বান্ধবীর ঘরে মিলল কেজি কেজি সোনা! এবার পার্থর পথে সব্যসাচী? এফআইআর-এর নথি নিয়ে ময়দানে ইডি

বান্ধবীর ঘরে মিলল কেজি কেজি সোনা! এবার পার্থর পথে সব্যসাচী? এফআইআর-এর নথি নিয়ে ময়দানে ইডি
ফাইল ছবি

কলকাতা: তোলাবাজি ও কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় এবার আরও বড় বিপাকে পড়লেন বিধাননগরের প্রাক্তন মেয়র তথা হেভিওয়েট তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। পুলিশি তদন্তে তাঁর বিপুল বেনামি সম্পত্তি ও বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকার সোনা উদ্ধারের পর এবার এই ঘটনায় সরাসরি এন্ট্রি নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সব্যসাচীর বিরুদ্ধে হওয়া রাজ্য পুলিশের এফআইআর (FIR)-এর সমস্ত কপি ও নথিপত্র ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। ইডি সূত্রে খবর, সব্যসাচী ও তাঁর ঘনিষ্ঠদের এই বিপুল আর্থিক লেনদেনের উৎস খুঁজতে ইতিমধ্যেই প্রাথমিক অনুসন্ধান বা স্ক্রিনিং শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক ইসিআইআর (ECIR) বা মামলা রুজু করে তদন্তে নামতে চলেছে ইডি।


রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরেই তোলাবাজি ও প্রতারণার অভিযোগে চলতি মাসের শুরুতে পুলিশি হেফাজতে ঠাঁই হয়েছিল সব্যসাচী দত্তর। কিন্তু তদন্ত যত এগিয়েছে, ততই চোখ কপালে উঠেছে দুঁদে অফিসারদের। সম্প্রতি সব্যসাচীর অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় পুলিশ। 


সেখান থেকে উদ্ধার হয়েছে কেজি কেজি খাঁটি সোনার গয়না, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা। তদন্তকারীদের দাবি, এই বিপুল পরিমাণ সোনার আসল মালিক খোদ সব্যসাচী। শুধু সোনা উদ্ধারই নয়, প্রাক্তন বিধায়কের একাধিক ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার রহস্যময় লেনদেনের হদিশ মেলায় ইতিমধ্যেই তাঁর ৫টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে পুলিশ। সব মিলিয়ে এখনও পর্যন্ত তাঁর প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

বেতন বৃদ্ধির দাবিতে জঙ্গিপুর পৌরসভায় বিক্ষোভ অস্থায়ী কর্মীদের

পুলিশের হাতে আসা এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য এবং বান্ধবী টিনার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সোনা ও নগদের হিসাব দেখেই এবার কোমর বেঁধে নামছে ইডি। কেন্দ্রীয় আধিকারিকরা খতিয়ে দেখছেন, তোলাবাজি ও প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের থেকে লুঠ করা টাকা ঠিক কোন কোন প্রভাবশালী নেতার পকেটে গিয়েছে কিংবা তা কোনো শেল কোম্পানির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে কি না। 


ইডির প্রাথমিক অনুসন্ধানে সব্যসাচী দত্তর এই আর্থিক কেলেঙ্কারির সাথে আরও বেশ কয়েকজন হাই-প্রোফাইল নেতার যোগসূত্র মিলেছে বলে সূত্রের খবর। আইনি দড়ি যে ক্রমশ আরও শক্ত হচ্ছে, তা স্পষ্ট। এখন দেখার, পার্থ চট্টোপাধ্যায়ের পর এই ‘বান্ধবী ও সোনা’ তত্ত্ব সব্যসাচী দত্তকে কতদূর নিয়ে গিয়ে ঠেকায়।

বিষয় : edinvestigation BENGALCORRUPTION GOLDGOLDSEIZED SabyasachiDutta

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৯ জুন ২০২৬


বান্ধবীর ঘরে মিলল কেজি কেজি সোনা! এবার পার্থর পথে সব্যসাচী? এফআইআর-এর নথি নিয়ে ময়দানে ইডি

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image
কলকাতা: তোলাবাজি ও কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় এবার আরও বড় বিপাকে পড়লেন বিধাননগরের প্রাক্তন মেয়র তথা হেভিওয়েট তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। পুলিশি তদন্তে তাঁর বিপুল বেনামি সম্পত্তি ও বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকার সোনা উদ্ধারের পর এবার এই ঘটনায় সরাসরি এন্ট্রি নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সব্যসাচীর বিরুদ্ধে হওয়া রাজ্য পুলিশের এফআইআর (FIR)-এর সমস্ত কপি ও নথিপত্র ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। ইডি সূত্রে খবর, সব্যসাচী ও তাঁর ঘনিষ্ঠদের এই বিপুল আর্থিক লেনদেনের উৎস খুঁজতে ইতিমধ্যেই প্রাথমিক অনুসন্ধান বা স্ক্রিনিং শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক ইসিআইআর (ECIR) বা মামলা রুজু করে তদন্তে নামতে চলেছে ইডি।রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরেই তোলাবাজি ও প্রতারণার অভিযোগে চলতি মাসের শুরুতে পুলিশি হেফাজতে ঠাঁই হয়েছিল সব্যসাচী দত্তর। কিন্তু তদন্ত যত এগিয়েছে, ততই চোখ কপালে উঠেছে দুঁদে অফিসারদের। সম্প্রতি সব্যসাচীর অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে কেজি কেজি খাঁটি সোনার গয়না, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা। তদন্তকারীদের দাবি, এই বিপুল পরিমাণ সোনার আসল মালিক খোদ সব্যসাচী। শুধু সোনা উদ্ধারই নয়, প্রাক্তন বিধায়কের একাধিক ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার রহস্যময় লেনদেনের হদিশ মেলায় ইতিমধ্যেই তাঁর ৫টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে পুলিশ। সব মিলিয়ে এখনও পর্যন্ত তাঁর প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।বেতন বৃদ্ধির দাবিতে জঙ্গিপুর পৌরসভায় বিক্ষোভ অস্থায়ী কর্মীদেরপুলিশের হাতে আসা এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য এবং বান্ধবী টিনার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সোনা ও নগদের হিসাব দেখেই এবার কোমর বেঁধে নামছে ইডি। কেন্দ্রীয় আধিকারিকরা খতিয়ে দেখছেন, তোলাবাজি ও প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের থেকে লুঠ করা টাকা ঠিক কোন কোন প্রভাবশালী নেতার পকেটে গিয়েছে কিংবা তা কোনো শেল কোম্পানির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে কি না। ইডির প্রাথমিক অনুসন্ধানে সব্যসাচী দত্তর এই আর্থিক কেলেঙ্কারির সাথে আরও বেশ কয়েকজন হাই-প্রোফাইল নেতার যোগসূত্র মিলেছে বলে সূত্রের খবর। আইনি দড়ি যে ক্রমশ আরও শক্ত হচ্ছে, তা স্পষ্ট। এখন দেখার, পার্থ চট্টোপাধ্যায়ের পর এই ‘বান্ধবী ও সোনা’ তত্ত্ব সব্যসাচী দত্তকে কতদূর নিয়ে গিয়ে ঠেকায়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার