Hidden Stories (বাংলা)
সর্বশেষ

চেয়ারে বসে রইলেন নার্স, স্যালাইনের চ্যানেল খুলতে গিয়ে আড়াই মাসের শিশুর আঙুলই কেটে বাদ দিলেন ওয়ার্ড বয়!

চেয়ারে বসে রইলেন নার্স, স্যালাইনের চ্যানেল খুলতে গিয়ে আড়াই মাসের শিশুর আঙুলই কেটে বাদ দিলেন ওয়ার্ড বয়!
ছবি সংগৃহীত

মালদহ: নার্সিংয়ের প্রশিক্ষণ দূরস্থান, হাসপাতালের ফাইফরমাশ খাটার লোক তিনি! অথচ তাঁর হাতেই সঁপে দেওয়া হয়েছিল আড়াই মাসের এক একরত্তি শিশুর স্যালাইনের চ্যানেল খোলার গুরুদায়িত্ব। আর সেই চ্যানেল কাঁচি দিয়ে কাটতে গিয়ে শিশুর বাঁ হাতের বুড়ো আঙুলই কেটে ফেললেন হাসপাতালের এক ওয়ার্ড বয়। এই শিউরে ওঠার মতো অমানবিক ও চরম গাফিলতির ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ঘটনার পর রক্তারক্তি কাণ্ড বেঁধে যেতেই হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। অভিযুক্ত ওয়ার্ড বয়ের পাশাপাশি কর্তব্যরত নার্সের ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ জুন মালদহের চাঁচলের এক পরিবার তাঁদের আড়াই মাসের শিশুকন্যাকে অসুস্থতার কারণে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেছিল। চিকিৎসা শেষে মঙ্গলবার শিশুটির হাসপাতাল থেকে ছুটি পাওয়ার কথা ছিল। বাড়ি ফেরার খুশিতে যখন পরিবার গোছগাছ করছে, ঠিক তখনই ঘটে এই বিপর্যয়। অভিযোগ, ওয়ার্ডে কর্তব্যরত নার্স নিজে কাজ না করে দূর থেকে নির্দেশ দেন হাসপাতালের ওয়ার্ড বয় উজ্জ্বলকুমার সাহাকে। ওই ওয়ার্ড বয় একটি ধারাল কাঁচি নিয়ে শিশুর হাতের চ্যানেল কাটতে যান এবং অসাবধানতাবশত আড়াই মাসের শিশুর বুড়ো আঙুলটি কেটে ফেলেন। ফিনকি দিয়ে রক্ত ছুটতে দেখে পরিবারের সদস্যরা চিৎকার জুড়ে দিলেও, চেয়ারে বসে থাকা নার্স নিজে এগিয়ে না এসে ওই ওয়ার্ড বয়কেই পরিস্থিতি সামাল দিতে বলেন বলে অভিযোগ।


ফের তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদে! জঙ্গলের ব্যাগে মিলল ৬টি বোমা


সরকারি হাসপাতালের এই চরম অব্যবস্থা ও গাফিলতির বিরুদ্ধে ইতিমধ্যেই চাঁচল থানা এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার। তাঁদের স্পষ্ট দাবি, যারা সুস্থ শিশুকে এভাবে পঙ্গু করে দেওয়ার পরিস্থিতি তৈরি করল, তাদের কঠোর শাস্তি হতে হবে। 


এদিকে ঘটনাটি জানাজানি হতেই হাসপাতাল জুড়ে শোরগোল পড়ে যায়। বেগতিক বুঝে তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামে হাসপাতাল প্রশাসন। চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই অনভিপ্রেত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, অভিযুক্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্তের রিপোর্ট এলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : WestBengalNews MALDANEWS MEDICALINTELLIGENCE CHANCHALHOSPITAL

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬


চেয়ারে বসে রইলেন নার্স, স্যালাইনের চ্যানেল খুলতে গিয়ে আড়াই মাসের শিশুর আঙুলই কেটে বাদ দিলেন ওয়ার্ড বয়!

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image
মালদহ: নার্সিংয়ের প্রশিক্ষণ দূরস্থান, হাসপাতালের ফাইফরমাশ খাটার লোক তিনি! অথচ তাঁর হাতেই সঁপে দেওয়া হয়েছিল আড়াই মাসের এক একরত্তি শিশুর স্যালাইনের চ্যানেল খোলার গুরুদায়িত্ব। আর সেই চ্যানেল কাঁচি দিয়ে কাটতে গিয়ে শিশুর বাঁ হাতের বুড়ো আঙুলই কেটে ফেললেন হাসপাতালের এক ওয়ার্ড বয়। এই শিউরে ওঠার মতো অমানবিক ও চরম গাফিলতির ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ঘটনার পর রক্তারক্তি কাণ্ড বেঁধে যেতেই হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। অভিযুক্ত ওয়ার্ড বয়ের পাশাপাশি কর্তব্যরত নার্সের ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ জুন মালদহের চাঁচলের এক পরিবার তাঁদের আড়াই মাসের শিশুকন্যাকে অসুস্থতার কারণে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেছিল। চিকিৎসা শেষে মঙ্গলবার শিশুটির হাসপাতাল থেকে ছুটি পাওয়ার কথা ছিল। বাড়ি ফেরার খুশিতে যখন পরিবার গোছগাছ করছে, ঠিক তখনই ঘটে এই বিপর্যয়। অভিযোগ, ওয়ার্ডে কর্তব্যরত নার্স নিজে কাজ না করে দূর থেকে নির্দেশ দেন হাসপাতালের ওয়ার্ড বয় উজ্জ্বলকুমার সাহাকে। ওই ওয়ার্ড বয় একটি ধারাল কাঁচি নিয়ে শিশুর হাতের চ্যানেল কাটতে যান এবং অসাবধানতাবশত আড়াই মাসের শিশুর বুড়ো আঙুলটি কেটে ফেলেন। ফিনকি দিয়ে রক্ত ছুটতে দেখে পরিবারের সদস্যরা চিৎকার জুড়ে দিলেও, চেয়ারে বসে থাকা নার্স নিজে এগিয়ে না এসে ওই ওয়ার্ড বয়কেই পরিস্থিতি সামাল দিতে বলেন বলে অভিযোগ।ফের তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদে! জঙ্গলের ব্যাগে মিলল ৬টি বোমাসরকারি হাসপাতালের এই চরম অব্যবস্থা ও গাফিলতির বিরুদ্ধে ইতিমধ্যেই চাঁচল থানা এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার। তাঁদের স্পষ্ট দাবি, যারা সুস্থ শিশুকে এভাবে পঙ্গু করে দেওয়ার পরিস্থিতি তৈরি করল, তাদের কঠোর শাস্তি হতে হবে। এদিকে ঘটনাটি জানাজানি হতেই হাসপাতাল জুড়ে শোরগোল পড়ে যায়। বেগতিক বুঝে তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামে হাসপাতাল প্রশাসন। চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই অনভিপ্রেত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, অভিযুক্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্তের রিপোর্ট এলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার