Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বাদল অধিবেশনের আগেই মোদীর মন্ত্রিসভায় বিরাট রদবদল? ‘এক দেশ এক ভোট’ ও ‘আসন পুনর্বিন্যাস’ বিল পাসের ঘুঁটি সাজাচ্ছে দিল্লি!

বাদল অধিবেশনের আগেই মোদীর মন্ত্রিসভায় বিরাট রদবদল? ‘এক দেশ এক ভোট’ ও ‘আসন পুনর্বিন্যাস’ বিল পাসের ঘুঁটি সাজাচ্ছে দিল্লি!
ছবি--প্রতীকী

নয়া দিল্লি: জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে সংসদে শুরু হতে চলেছে হাই-ভোল্টেজ বাদল অধিবেশন। আর তার আগেই হঠাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ এবং প্রশাসনিক সংস্কার নিয়ে সব মন্ত্রকের সচিবদের সঙ্গে জরুরি বৈঠক ঘিরে দিল্লির ক্ষমতার অলিন্দে জল্পনা তুঙ্গে। 


রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে, তবে কি অধিবেশন শুরুর আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটাতে চলেছেন মোদী? তবে বিজেপির অন্দর মহল এবং প্রশাসনিক আধিকারিকদের একটা বড় অংশ মনে করছে, বাদল অধিবেশনের আগে হাতে যেটুকু সময় আছে, তার মধ্যে এই রদবদল সেরে ফেলা কার্যত অসম্ভব। বরং এই জল্পনার আড়ালে শাসক শিবিরের আসল লক্ষ্য অন্য কিছু।



সরকারি সূত্রের খবর, মন্ত্রিসভার রদবদলের চেয়েও সংসদের আসন্ন অধিবেশনে লোকসভার আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) এবং ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর ব্যাপারে অনেক বেশি আগ্রহী কেন্দ্রের শাসকদল। ২০২৯ সালের লোকসভা নির্বাচনেই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ চালু করার লক্ষ্যে গত এপ্রিল মাসে বিশেষ কৌশল নিয়েছিল সরকার, কিন্তু সংসদের দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় মোদী সরকার। বিরোধীদের আপত্তিতে সেই ধাক্কা খাওয়ার পর এবার আর কোনো ঝুঁকি নিতে চাইছে না শাসক শিবির। আপাতত যে কোনো মূল্যে এই দুই বিল পাস করানোই মোদী সরকারের প্রধান লক্ষ্য।


সুতিতে পুলিশের বড় সাফল্য!


সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, এই মুহূর্তে যদি মন্ত্রিসভার সম্প্রসারণ বা রদবদল করা হয়, তবে যাঁরা মন্ত্রিত্ব হারাবেন তাঁদের ক্ষোভ গিয়ে পড়তে পারে সংসদের ভোটাভুটিতে। ফলে বিল পাসের ক্ষেত্রে নতুন সংকট তৈরি হতে পারে। বরং রদবদলের টোপ ঝুলিয়ে রেখে বিলের পক্ষে বেশি সমর্থন জোগাড়ের কৌশল নিতে পারে বিজেপি। তাই সেপ্টেম্বর-অক্টোবর মাসের আগে মন্ত্রিসভায় হাত দেওয়া নাও হতে পারে। তাছাড়া প্রধানমন্ত্রীর ঠাসা কর্মসূচির কারণেও সময়ের বড্ড অভাব। আগামী ১ জুলাই দু’দিনের সফরে ভারতে আসছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। 


এরপর ৪ জুলাই রাজস্থান সফর এবং ৬ জুলাই থেকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউ জ়িল্যান্ডের দীর্ঘ সফরে যাচ্ছেন মোদী। ১১ জুলাই দেশে ফেরার পর ২০ জুলাই বাদল অধিবেশন শুরু হওয়া পর্যন্ত নতুন মন্ত্রীদের প্রস্তুতির সময়ও মিলবে না। অবশ্য ২০২১ সালের ৭ জুলাই রবিশঙ্কর প্রসাদ বা প্রকাশ জাভড়েকরের মতো হেভিওয়েটদের সরিয়ে চমকে দেওয়ার নজির মোদীর রয়েছে, তবে এবারের রাজনৈতিক সমীকরণ যে সম্পূর্ণ আলাদা, তা মেনে নিচ্ছেন খোদ বিজেপির শীর্ষ নেতারাই।

বিষয় : INDIANPOLITICS delimitation MODICabinet onenationoneelection monsoonsession

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬


বাদল অধিবেশনের আগেই মোদীর মন্ত্রিসভায় বিরাট রদবদল? ‘এক দেশ এক ভোট’ ও ‘আসন পুনর্বিন্যাস’ বিল পাসের ঘুঁটি সাজাচ্ছে দিল্লি!

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image
নয়া দিল্লি: জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে সংসদে শুরু হতে চলেছে হাই-ভোল্টেজ বাদল অধিবেশন। আর তার আগেই হঠাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ এবং প্রশাসনিক সংস্কার নিয়ে সব মন্ত্রকের সচিবদের সঙ্গে জরুরি বৈঠক ঘিরে দিল্লির ক্ষমতার অলিন্দে জল্পনা তুঙ্গে। রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে, তবে কি অধিবেশন শুরুর আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটাতে চলেছেন মোদী? তবে বিজেপির অন্দর মহল এবং প্রশাসনিক আধিকারিকদের একটা বড় অংশ মনে করছে, বাদল অধিবেশনের আগে হাতে যেটুকু সময় আছে, তার মধ্যে এই রদবদল সেরে ফেলা কার্যত অসম্ভব। বরং এই জল্পনার আড়ালে শাসক শিবিরের আসল লক্ষ্য অন্য কিছু।সরকারি সূত্রের খবর, মন্ত্রিসভার রদবদলের চেয়েও সংসদের আসন্ন অধিবেশনে লোকসভার আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) এবং ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর ব্যাপারে অনেক বেশি আগ্রহী কেন্দ্রের শাসকদল। ২০২৯ সালের লোকসভা নির্বাচনেই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ চালু করার লক্ষ্যে গত এপ্রিল মাসে বিশেষ কৌশল নিয়েছিল সরকার, কিন্তু সংসদের দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় মোদী সরকার। বিরোধীদের আপত্তিতে সেই ধাক্কা খাওয়ার পর এবার আর কোনো ঝুঁকি নিতে চাইছে না শাসক শিবির। আপাতত যে কোনো মূল্যে এই দুই বিল পাস করানোই মোদী সরকারের প্রধান লক্ষ্য।সুতিতে পুলিশের বড় সাফল্য! সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, এই মুহূর্তে যদি মন্ত্রিসভার সম্প্রসারণ বা রদবদল করা হয়, তবে যাঁরা মন্ত্রিত্ব হারাবেন তাঁদের ক্ষোভ গিয়ে পড়তে পারে সংসদের ভোটাভুটিতে। ফলে বিল পাসের ক্ষেত্রে নতুন সংকট তৈরি হতে পারে। বরং রদবদলের টোপ ঝুলিয়ে রেখে বিলের পক্ষে বেশি সমর্থন জোগাড়ের কৌশল নিতে পারে বিজেপি। তাই সেপ্টেম্বর-অক্টোবর মাসের আগে মন্ত্রিসভায় হাত দেওয়া নাও হতে পারে। তাছাড়া প্রধানমন্ত্রীর ঠাসা কর্মসূচির কারণেও সময়ের বড্ড অভাব। আগামী ১ জুলাই দু’দিনের সফরে ভারতে আসছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এরপর ৪ জুলাই রাজস্থান সফর এবং ৬ জুলাই থেকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউ জ়িল্যান্ডের দীর্ঘ সফরে যাচ্ছেন মোদী। ১১ জুলাই দেশে ফেরার পর ২০ জুলাই বাদল অধিবেশন শুরু হওয়া পর্যন্ত নতুন মন্ত্রীদের প্রস্তুতির সময়ও মিলবে না। অবশ্য ২০২১ সালের ৭ জুলাই রবিশঙ্কর প্রসাদ বা প্রকাশ জাভড়েকরের মতো হেভিওয়েটদের সরিয়ে চমকে দেওয়ার নজির মোদীর রয়েছে, তবে এবারের রাজনৈতিক সমীকরণ যে সম্পূর্ণ আলাদা, তা মেনে নিচ্ছেন খোদ বিজেপির শীর্ষ নেতারাই।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার