Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পুকুরে ভাসছে ১১ বছরের মেয়ের দেহ! বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর ক্ষুব্ধ জনতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬
পুকুরে ভাসছে ১১ বছরের মেয়ের দেহ! বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর ক্ষুব্ধ জনতার
ছবি--প্রতীকী

বারুইপুর: খাবার কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল বছর এগারোর এক নাবালিকা। কিন্তু তারপর আর সে বাড়ি ফেরেনি। রাতভর নিখোঁজ থাকার পর রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে উদ্ধার হলো তার নিথর দেহ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার ধপধপি-২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকার এই নারকীয় ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।


সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদের ফলক ভাঙার অভিযোগ, সরব বিজেপি


 পুলিশের প্রাথমিক অনুমান, ওই নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পরিবারের অভিযোগ, শনিবার বিকেল বেলা চার যুবক মিলে ওই নাবালিকাকে জোড়পূর্বক তুলে নিয়ে গিয়েছিল। এই মর্মান্তিক ঘটনার খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।


নাবালিকার এমন করুণ পরিণতি দেখে উত্তেজিত জনতা চরম মারমুখী রূপ ধারণ করে। নির্যাতিতার দেহ আটকে রেখে সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে। উত্তেজিত জনতার হাত থেকে রেহাই পাননি কর্তব্যরত পুলিশকর্মীরাও, বেশ কয়েকজন পুলিশকর্মী এই হামলায় আহত হয়েছেন বলে খবর। এমনকি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী এবং র‍্যাফ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।


এই নৃশংস ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই একজন অভিযুক্তকে গ্রেপ্তার করতে পেরেছে বলে জানা গিয়েছে। তবে পরিবারের দাবি অনুযায়ী, ঘটনার সঙ্গে যুক্ত বাকি তিন যুবকের খোঁজে জোরকদমে তল্লাশি অভিযান শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ড এবং তার পরবর্তী গণবিক্ষোভের জেরে সূর্যপুর হাট এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনড় স্থানীয় মানুষজন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পুরো ঘটনার আসল রহস্য উদঘাটন করতে ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয় : WestBengalPolitics CrimeNewsBengal justiceforminor baruipurhorror

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ০৫ জুলাই ২০২৬


পুকুরে ভাসছে ১১ বছরের মেয়ের দেহ! বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর ক্ষুব্ধ জনতার

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image
বারুইপুর: খাবার কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল বছর এগারোর এক নাবালিকা। কিন্তু তারপর আর সে বাড়ি ফেরেনি। রাতভর নিখোঁজ থাকার পর রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে উদ্ধার হলো তার নিথর দেহ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার ধপধপি-২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকার এই নারকীয় ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদের ফলক ভাঙার অভিযোগ, সরব বিজেপি পুলিশের প্রাথমিক অনুমান, ওই নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পরিবারের অভিযোগ, শনিবার বিকেল বেলা চার যুবক মিলে ওই নাবালিকাকে জোড়পূর্বক তুলে নিয়ে গিয়েছিল। এই মর্মান্তিক ঘটনার খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।নাবালিকার এমন করুণ পরিণতি দেখে উত্তেজিত জনতা চরম মারমুখী রূপ ধারণ করে। নির্যাতিতার দেহ আটকে রেখে সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে। উত্তেজিত জনতার হাত থেকে রেহাই পাননি কর্তব্যরত পুলিশকর্মীরাও, বেশ কয়েকজন পুলিশকর্মী এই হামলায় আহত হয়েছেন বলে খবর। এমনকি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী এবং র‍্যাফ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।এই নৃশংস ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই একজন অভিযুক্তকে গ্রেপ্তার করতে পেরেছে বলে জানা গিয়েছে। তবে পরিবারের দাবি অনুযায়ী, ঘটনার সঙ্গে যুক্ত বাকি তিন যুবকের খোঁজে জোরকদমে তল্লাশি অভিযান শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ড এবং তার পরবর্তী গণবিক্ষোভের জেরে সূর্যপুর হাট এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনড় স্থানীয় মানুষজন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পুরো ঘটনার আসল রহস্য উদঘাটন করতে ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার