Hidden Stories (বাংলা)
সর্বশেষ

১৪ দিনের জেল হেফাজতে সিয়া ও প্রেমিক, আদালতের নির্দেশের পরই মিডিয়ার সামনে বিতর্কিত কাণ্ড!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬
১৪ দিনের জেল হেফাজতে সিয়া ও প্রেমিক, আদালতের নির্দেশের পরই মিডিয়ার সামনে বিতর্কিত কাণ্ড!
ফাইল ছবি

পুণে হত্যাকাণ্ডে বড় নির্দেশ আদালতের। অভিযুক্ত সিয়া গোয়েল এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরীকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত। তবে আদালতের নির্দেশের পাশাপাশি এদিন সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে সিয়ার একটি ভিডিও, যেখানে পুলিশি পাহারায় বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে মধ্যমা দেখাতে দেখা যায় তাঁকে।


পুলিশ তদন্তের স্বার্থে সিয়াকে তাঁর বাড়িতে নিয়ে গিয়েছিল। তদন্ত শেষে বেরোনোর সময় চিত্রসাংবাদিকরা ছবি ও ভিডিও তুলতে শুরু করলে তাঁদের উদ্দেশে অশ্লীল ভঙ্গিমা করেন সিয়া। মাত্র ১৭ সেকেন্ডের সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এদিন পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় দুই অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। সরকারি কৌঁসুলি আরও তিন দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বলেন, অভিযুক্তদের মোবাইল ফোনে থাকা সাংকেতিক বার্তার রহস্য উদ্ঘাটনের জন্য আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। যদিও অভিযুক্তদের আইনজীবী দাবি করেন, ইতিমধ্যেই পর্যাপ্ত জেরা হয়েছে। শেষ পর্যন্ত আদালত দু'জনকেই ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।


তদন্তে উঠে এসেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সিয়া ও কেতনের বাগদান হয়েছিল এবং নভেম্বরে তাঁদের বিয়ের কথা ছিল। অভিযোগ, পরে বিয়ে করতে না চাইলেও পারিবারিক চাপে সেই সিদ্ধান্ত জানাতে পারেননি সিয়া। এরপরই প্রেমিক চেতনের সঙ্গে মিলে প্রায় এক মাস পরিকল্পনা করে কেতনকে খুনের ছক কষেন তিনি। সেই অভিযোগেই বর্তমানে জেল হেফাজতে রয়েছেন দুই অভিযুক্ত।

বিষয় : CrimeNews PUNEMURDERCASE chetanchaudhary siyagoyel

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬


১৪ দিনের জেল হেফাজতে সিয়া ও প্রেমিক, আদালতের নির্দেশের পরই মিডিয়ার সামনে বিতর্কিত কাণ্ড!

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image
পুণে হত্যাকাণ্ডে বড় নির্দেশ আদালতের। অভিযুক্ত সিয়া গোয়েল এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরীকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত। তবে আদালতের নির্দেশের পাশাপাশি এদিন সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে সিয়ার একটি ভিডিও, যেখানে পুলিশি পাহারায় বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে মধ্যমা দেখাতে দেখা যায় তাঁকে।পুলিশ তদন্তের স্বার্থে সিয়াকে তাঁর বাড়িতে নিয়ে গিয়েছিল। তদন্ত শেষে বেরোনোর সময় চিত্রসাংবাদিকরা ছবি ও ভিডিও তুলতে শুরু করলে তাঁদের উদ্দেশে অশ্লীল ভঙ্গিমা করেন সিয়া। মাত্র ১৭ সেকেন্ডের সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এদিন পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় দুই অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। সরকারি কৌঁসুলি আরও তিন দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বলেন, অভিযুক্তদের মোবাইল ফোনে থাকা সাংকেতিক বার্তার রহস্য উদ্ঘাটনের জন্য আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। যদিও অভিযুক্তদের আইনজীবী দাবি করেন, ইতিমধ্যেই পর্যাপ্ত জেরা হয়েছে। শেষ পর্যন্ত আদালত দু'জনকেই ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।তদন্তে উঠে এসেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সিয়া ও কেতনের বাগদান হয়েছিল এবং নভেম্বরে তাঁদের বিয়ের কথা ছিল। অভিযোগ, পরে বিয়ে করতে না চাইলেও পারিবারিক চাপে সেই সিদ্ধান্ত জানাতে পারেননি সিয়া। এরপরই প্রেমিক চেতনের সঙ্গে মিলে প্রায় এক মাস পরিকল্পনা করে কেতনকে খুনের ছক কষেন তিনি। সেই অভিযোগেই বর্তমানে জেল হেফাজতে রয়েছেন দুই অভিযুক্ত।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার