Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অশালীন আচরণের অভিযোগ ঘিরে শান্তিপুরে তুমুল বিক্ষোভ, স্কুলে ভাঙচুর; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬
অশালীন আচরণের অভিযোগ ঘিরে শান্তিপুরে তুমুল বিক্ষোভ, স্কুলে ভাঙচুর; তদন্তে পুলিশ
ছবি সংগৃহীত

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ঘিরে উত্তাল নদিয়ার শান্তিপুর। শুক্রবার বড় জিয়াকুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘদিন ধরে এক শিক্ষক ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করতেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্কুলে ঢুকে অভিযুক্ত শিক্ষককে মারধর করা হয় এবং তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। স্কুল চত্বরে চলে ব্যাপক ভাঙচুর।


পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে আহত শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। অভিযোগকারী এক ছাত্রীর পরিবারের দাবি, স্কলারশিপের ফর্ম জমা দিতে গিয়ে ওই ছাত্রীকে হেনস্তার শিকার হতে হয়। এরপর প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হলে শুক্রবার সকাল থেকেই অভিযুক্ত শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ আগেই বিষয়টি জানলেও কোনও ব্যবস্থা নেয়নি।


অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক আশীষ বিশ্বাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, স্কলারশিপের ফর্মে প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকায় তা গ্রহণ করা হয়নি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রাও।

বিষয় : CrimeNews Nadia School Teacher

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬


অশালীন আচরণের অভিযোগ ঘিরে শান্তিপুরে তুমুল বিক্ষোভ, স্কুলে ভাঙচুর; তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image
শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ঘিরে উত্তাল নদিয়ার শান্তিপুর। শুক্রবার বড় জিয়াকুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘদিন ধরে এক শিক্ষক ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করতেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্কুলে ঢুকে অভিযুক্ত শিক্ষককে মারধর করা হয় এবং তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। স্কুল চত্বরে চলে ব্যাপক ভাঙচুর।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে আহত শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। অভিযোগকারী এক ছাত্রীর পরিবারের দাবি, স্কলারশিপের ফর্ম জমা দিতে গিয়ে ওই ছাত্রীকে হেনস্তার শিকার হতে হয়। এরপর প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হলে শুক্রবার সকাল থেকেই অভিযুক্ত শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ আগেই বিষয়টি জানলেও কোনও ব্যবস্থা নেয়নি।অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক আশীষ বিশ্বাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, স্কলারশিপের ফর্মে প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকায় তা গ্রহণ করা হয়নি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রাও।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার