Hidden Stories (বাংলা)
সর্বশেষ

স্বস্তি অপরূপা পোদ্দারের! আগাম জামিন মঞ্জুর, ৩০ সেপ্টেম্বর বিশেষ আদালতে হাজিরার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬
 স্বস্তি অপরূপা পোদ্দারের! আগাম জামিন মঞ্জুর, ৩০ সেপ্টেম্বর বিশেষ আদালতে হাজিরার নির্দেশ
ছবি সংগৃহীত

শ্রীরামপুর থানায় দায়ের হওয়া মামলায় বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। শনিবার আদালত তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে। একইসঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বর সল্টলেকের ময়ূখ ভবনে অবস্থিত সাংসদ-বিধায়কদের বিশেষ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, স্বাগত জানালেন সুকান্ত মজুমদার


গত ৩০ জুন অপরূপার স্বামী তথা তৃণমূল কাউন্সিলর সাকির আলিকে এনআইএ গ্রেপ্তার করার পর শ্রীরামপুরে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের কাজে বাধা-সহ একাধিক অভিযোগে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। পরে তাঁকে থানায় হাজিরার নোটিস পাঠানো হলেও নির্দিষ্ট দিনে তিনি হাজির হননি। এরপর মামলায় আরও জামিন-অযোগ্য ধারা যুক্ত করা হয়। 


শুক্রবার শ্রীরামপুর থানায় হাজিরা দিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অপরূপা। জেরা শেষে থানা থেকে বেরিয়ে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান তিনি। পরে টোটো করে বাড়ি ফেরেন। এর একদিন পরই আদালতের দ্বারস্থ হয়ে আগাম জামিনের আবেদন করেন, যা শনিবার মঞ্জুর হয়েছে।


অপরূপার আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর তিনি বিশেষ আদালতে হাজিরা দেবেন। অন্যদিকে, চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব জানিয়েছেন, বিক্ষোভের দিন কারা উপস্থিত ছিলেন, সেই বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে অপরূপাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিষয় : NIA WestBengalPolitics SAKIRALI MAYUKHBHAVAN ANTICIPATORYBAIL

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ০৪ জুলাই ২০২৬


স্বস্তি অপরূপা পোদ্দারের! আগাম জামিন মঞ্জুর, ৩০ সেপ্টেম্বর বিশেষ আদালতে হাজিরার নির্দেশ

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image
শ্রীরামপুর থানায় দায়ের হওয়া মামলায় বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। শনিবার আদালত তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে। একইসঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বর সল্টলেকের ময়ূখ ভবনে অবস্থিত সাংসদ-বিধায়কদের বিশেষ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, স্বাগত জানালেন সুকান্ত মজুমদারগত ৩০ জুন অপরূপার স্বামী তথা তৃণমূল কাউন্সিলর সাকির আলিকে এনআইএ গ্রেপ্তার করার পর শ্রীরামপুরে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের কাজে বাধা-সহ একাধিক অভিযোগে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। পরে তাঁকে থানায় হাজিরার নোটিস পাঠানো হলেও নির্দিষ্ট দিনে তিনি হাজির হননি। এরপর মামলায় আরও জামিন-অযোগ্য ধারা যুক্ত করা হয়। শুক্রবার শ্রীরামপুর থানায় হাজিরা দিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অপরূপা। জেরা শেষে থানা থেকে বেরিয়ে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান তিনি। পরে টোটো করে বাড়ি ফেরেন। এর একদিন পরই আদালতের দ্বারস্থ হয়ে আগাম জামিনের আবেদন করেন, যা শনিবার মঞ্জুর হয়েছে।অপরূপার আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর তিনি বিশেষ আদালতে হাজিরা দেবেন। অন্যদিকে, চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব জানিয়েছেন, বিক্ষোভের দিন কারা উপস্থিত ছিলেন, সেই বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে অপরূপাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার