Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বর্ষায় বাড়ছে শ্বাসকষ্ট! সিওপিডি ও হাঁপানির রোগীরা কীভাবে থাকবেন সতর্ক?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬
 বর্ষায় বাড়ছে শ্বাসকষ্ট! সিওপিডি ও হাঁপানির রোগীরা কীভাবে থাকবেন সতর্ক?
ছবি--প্রতীকী

বর্ষা মানেই অনেকের কাছে স্বস্তি। কিন্তু সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) এবং হাঁপানির রোগীদের কাছে এই সময়টা বেশ কঠিন। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় শ্বাসনালিতে প্রদাহ তৈরি হয়। অ্যালার্জি এবং অন্যান্য কারণে শ্বাসনালির মাংসপেশি সঙ্কুচিত হয়ে পড়ে, ফলে শ্বাস নিতে আরও বেশি কষ্ট হয়। এই সময় সর্দি-কাশি, ভাইরাল সংক্রমণ এমনকি নিউমোনিয়ার ঝুঁকিও বেড়ে যায়।

একাধিক ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়


যতটা সম্ভব বাড়িতেই থাকুন


ভারী বৃষ্টি বা অতিরিক্ত আর্দ্রতার দিনে অপ্রয়োজনে বাইরে বেরোনো এড়িয়ে চলুন। তবে ঘরের পরিবেশও আরামদায়ক হওয়া জরুরি। ঘর পরিষ্কার ও শুকনো রাখুন। স্যাঁতস্যাঁতে পরিবেশে ছত্রাক ও ধুলো জমে, যা শ্বাসকষ্ট বাড়িয়ে দিতে পারে। সম্ভব হলে ডিহিউমিডিফায়ার ব্যবহার করুন। পুরনো, স্যাঁতস্যাঁতে বা ধুলোবালিপূর্ণ জায়গা এড়িয়ে চলাই ভালো।


সংক্রমণ থেকে নিজেকে বাঁচান


বর্ষায় সর্দি-কাশি এবং ভাইরাল সংক্রমণ খুবই সাধারণ। কিন্তু এই সামান্য সংক্রমণও সিওপিডি বা হাঁপানির রোগীদের জন্য বড় সমস্যা ডেকে আনতে পারে। তাই ঠান্ডা লাগানো একেবারেই উচিত নয়। পরিবারের বা পরিচিত কারও জ্বর-সর্দি থাকলে দূরত্ব বজায় রাখুন। বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করুন এবং নিয়মিত হাত ধুয়ে নিন।


ওষুধ ও ইনহেলার বন্ধ করবেন না


ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও সিওপিডি বা হাঁপানির ওষুধ বন্ধ করবেন না। যাঁদের নিয়মিত ইনহেলার ব্যবহার করতে হয়, তাঁরা তা ঠিক সময়ে নিন। শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।


খাদ্যাভ্যাসে নজর দিন


পুষ্টিকর খাবার শ্বাসনালির প্রদাহ কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রচুর জল পান করুন এবং তাজা ফল ও সবজি খান। বর্ষায় অতিরিক্ত ঠান্ডা খাবার ও পানীয় এড়িয়ে চলাই ভালো।


কখন সতর্ক হবেন?


বর্ষায় সর্দি-কাশি কয়েক দিনের বেশি স্থায়ী হলে, বুকে সাঁ সাঁ শব্দ শোনা গেলে, শ্বাস নিতে আগের তুলনায় বেশি কষ্ট হলে বা জ্বরের সঙ্গে কাশি এবং বুকব্যথা দেখা দিলে একেবারেই অবহেলা করা উচিত নয়। এই ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ, বর্ষাকালে সাধারণ সর্দি-কাশিও অনেক সময় গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণ বা নিউমোনিয়ার রূপ নিতে পারে, যা সিওপিডি ও হাঁপানির রোগীদের জন্য বিশেষভাবে বিপজ্জনক।

বিষয় : HEALTH ISSUES healthylifestyle monsoon2026 copd asthma

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬


বর্ষায় বাড়ছে শ্বাসকষ্ট! সিওপিডি ও হাঁপানির রোগীরা কীভাবে থাকবেন সতর্ক?

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image
বর্ষা মানেই অনেকের কাছে স্বস্তি। কিন্তু সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) এবং হাঁপানির রোগীদের কাছে এই সময়টা বেশ কঠিন। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় শ্বাসনালিতে প্রদাহ তৈরি হয়। অ্যালার্জি এবং অন্যান্য কারণে শ্বাসনালির মাংসপেশি সঙ্কুচিত হয়ে পড়ে, ফলে শ্বাস নিতে আরও বেশি কষ্ট হয়। এই সময় সর্দি-কাশি, ভাইরাল সংক্রমণ এমনকি নিউমোনিয়ার ঝুঁকিও বেড়ে যায়।একাধিক ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়যতটা সম্ভব বাড়িতেই থাকুনভারী বৃষ্টি বা অতিরিক্ত আর্দ্রতার দিনে অপ্রয়োজনে বাইরে বেরোনো এড়িয়ে চলুন। তবে ঘরের পরিবেশও আরামদায়ক হওয়া জরুরি। ঘর পরিষ্কার ও শুকনো রাখুন। স্যাঁতস্যাঁতে পরিবেশে ছত্রাক ও ধুলো জমে, যা শ্বাসকষ্ট বাড়িয়ে দিতে পারে। সম্ভব হলে ডিহিউমিডিফায়ার ব্যবহার করুন। পুরনো, স্যাঁতস্যাঁতে বা ধুলোবালিপূর্ণ জায়গা এড়িয়ে চলাই ভালো।সংক্রমণ থেকে নিজেকে বাঁচানবর্ষায় সর্দি-কাশি এবং ভাইরাল সংক্রমণ খুবই সাধারণ। কিন্তু এই সামান্য সংক্রমণও সিওপিডি বা হাঁপানির রোগীদের জন্য বড় সমস্যা ডেকে আনতে পারে। তাই ঠান্ডা লাগানো একেবারেই উচিত নয়। পরিবারের বা পরিচিত কারও জ্বর-সর্দি থাকলে দূরত্ব বজায় রাখুন। বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করুন এবং নিয়মিত হাত ধুয়ে নিন।ওষুধ ও ইনহেলার বন্ধ করবেন নাডাক্তারের পরামর্শ ছাড়া কখনও সিওপিডি বা হাঁপানির ওষুধ বন্ধ করবেন না। যাঁদের নিয়মিত ইনহেলার ব্যবহার করতে হয়, তাঁরা তা ঠিক সময়ে নিন। শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।খাদ্যাভ্যাসে নজর দিনপুষ্টিকর খাবার শ্বাসনালির প্রদাহ কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রচুর জল পান করুন এবং তাজা ফল ও সবজি খান। বর্ষায় অতিরিক্ত ঠান্ডা খাবার ও পানীয় এড়িয়ে চলাই ভালো।কখন সতর্ক হবেন?বর্ষায় সর্দি-কাশি কয়েক দিনের বেশি স্থায়ী হলে, বুকে সাঁ সাঁ শব্দ শোনা গেলে, শ্বাস নিতে আগের তুলনায় বেশি কষ্ট হলে বা জ্বরের সঙ্গে কাশি এবং বুকব্যথা দেখা দিলে একেবারেই অবহেলা করা উচিত নয়। এই ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ, বর্ষাকালে সাধারণ সর্দি-কাশিও অনেক সময় গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণ বা নিউমোনিয়ার রূপ নিতে পারে, যা সিওপিডি ও হাঁপানির রোগীদের জন্য বিশেষভাবে বিপজ্জনক।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার