চাকরি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সবং থানায় হাজিরা দিলেন প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি থানায় পৌঁছন। সেখানে প্রায় তিন ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তাঁর বিরুদ্ধে সেচ দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। তবে জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি তিনি।
টোটো চুরির অভিযোগে যুবককে খুঁটিতে বেঁধে মারধর! চাঞ্চল্য রঘুনাথগঞ্জে
এই মামলার অভিযোগকারী বিকাশ কুমার টুং, সবং বিধানসভার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁর স্ত্রী মঞ্জু সাহু টুংকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী, তৎকালীন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়ার মধ্যস্থতায় এবং তৃণমূল নেতা শেখ আবু কালাম বক্স ও ভোলানাথ দের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে চাকরির ব্যবস্থা করা হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ১ মার্চ ২০২৬ তারিখে ‘CISB Services Private Limited’-এর অধীনে STEWARD পদে তেমাথানীর সেচ বাংলোয় কাজে যোগ দেন মঞ্জু সাহু টুং। পরিবারের দাবি, নিয়মিত কাজ করলেও মাত্র দু'মাসের মাথায় গত ৬ মে তাঁকে জানানো হয় যে তাঁর চাকরি বাতিল করা হয়েছে। এমনকী চাকরি বাতিলের নির্দেশের কপিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয় বলে অভিযোগ।
এরপরই মানস ভুঁইয়া-সহ তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিকাশ কুমার টুং। যদিও প্রাক্তন সেচমন্ত্রী শুরু থেকেই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। ঘটনার তদন্তে মানস ভুঁইয়াকে একাধিকবার তলব করেছিল পুলিশ। এর আগে দু'বার নোটিস পাঠানো হলেও তিনি হাজিরা দেননি। পরে পুলিশের নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। আদালত তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়ার পরই বৃহস্পতিবার সবং থানায় হাজিরা দেন প্রাক্তন মন্ত্রী।

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন