Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সমাবর্তনের অপেক্ষার অবসান? উত্তরবঙ্গে ২০ উপাচার্যের সঙ্গে বৈঠকে রাজ্যপাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬
 সমাবর্তনের অপেক্ষার অবসান? উত্তরবঙ্গে ২০ উপাচার্যের সঙ্গে বৈঠকে রাজ্যপাল
ছবি সংগৃহীত

রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে সমাবর্তন অনুষ্ঠান না হওয়া নিয়ে বারবার অভিযোগ উঠেছে। সেই আবহে এ বার বকেয়া সমাবর্তন দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিলেন রাজ্যপাল তথা রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য আরএন রবি। বৃহস্পতিবার শিলিগুড়ির কাছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বৈঠকে রাজ্যের ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আলোচনা করেন তিনি। সেখানেই বিশ্ববিদ্যালয়গুলির বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত কথা হয়।


নতুন সরকার গঠনের পর এই প্রথম একসঙ্গে এতগুলি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যপাল। বৈঠকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরফে শিক্ষক ও আধিকারিকদের শূন্যপদ, প্রশাসনিক সমস্যা, পরিকাঠামোগত ঘাটতি এবং পঠনপাঠনের মানোন্নয়ন নিয়ে উদ্বেগের কথা তুলে ধরা হয়। একাধিক উপাচার্য এই সমস্যাগুলির সমাধানে রাজ্যপালের হস্তক্ষেপও কামনা করেন। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রূপকুমার বর্মন জানান, রাজ্যপাল বিশ্ববিদ্যালয়গুলির সমস্যার কথা মন দিয়ে শুনেছেন এবং সেগুলির সমাধানের আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারী মুখোপাধ্যায় বলেন, রাজ্যপাল বিশেষভাবে পঠনপাঠনের মানোন্নয়নের উপর জোর দিয়েছেন এবং সেই লক্ষ্যেই আগামী দিনে কাজ করার বার্তা দিয়েছেন।


তৃণমূলে বড় ধাক্কা! বিজেপিতে যোগ তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদের


এই বৈঠকে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল ইসলাম, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ভট্টাচার্য, ডায়মন্ডহারবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিতা বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শীর্ষকর্তারা। বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক ও একাডেমিক সমস্যার পাশাপাশি বকেয়া সমাবর্তন অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করার আশ্বাসকে ইতিবাচক হিসেবেই দেখছে শিক্ষা মহল। বৈঠক শেষে রাজ্যপাল উত্তরকন্যায় গিয়ে বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত একটি বৈঠকেও যোগ দেন।

বিষয় : GOVERNOR highereducation universites convocation northbengaluniversity

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬


সমাবর্তনের অপেক্ষার অবসান? উত্তরবঙ্গে ২০ উপাচার্যের সঙ্গে বৈঠকে রাজ্যপাল

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image
রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে সমাবর্তন অনুষ্ঠান না হওয়া নিয়ে বারবার অভিযোগ উঠেছে। সেই আবহে এ বার বকেয়া সমাবর্তন দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিলেন রাজ্যপাল তথা রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য আরএন রবি। বৃহস্পতিবার শিলিগুড়ির কাছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বৈঠকে রাজ্যের ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আলোচনা করেন তিনি। সেখানেই বিশ্ববিদ্যালয়গুলির বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত কথা হয়।নতুন সরকার গঠনের পর এই প্রথম একসঙ্গে এতগুলি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যপাল। বৈঠকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরফে শিক্ষক ও আধিকারিকদের শূন্যপদ, প্রশাসনিক সমস্যা, পরিকাঠামোগত ঘাটতি এবং পঠনপাঠনের মানোন্নয়ন নিয়ে উদ্বেগের কথা তুলে ধরা হয়। একাধিক উপাচার্য এই সমস্যাগুলির সমাধানে রাজ্যপালের হস্তক্ষেপও কামনা করেন। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রূপকুমার বর্মন জানান, রাজ্যপাল বিশ্ববিদ্যালয়গুলির সমস্যার কথা মন দিয়ে শুনেছেন এবং সেগুলির সমাধানের আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারী মুখোপাধ্যায় বলেন, রাজ্যপাল বিশেষভাবে পঠনপাঠনের মানোন্নয়নের উপর জোর দিয়েছেন এবং সেই লক্ষ্যেই আগামী দিনে কাজ করার বার্তা দিয়েছেন।তৃণমূলে বড় ধাক্কা! বিজেপিতে যোগ তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদেরএই বৈঠকে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল ইসলাম, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ভট্টাচার্য, ডায়মন্ডহারবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিতা বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শীর্ষকর্তারা। বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক ও একাডেমিক সমস্যার পাশাপাশি বকেয়া সমাবর্তন অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করার আশ্বাসকে ইতিবাচক হিসেবেই দেখছে শিক্ষা মহল। বৈঠক শেষে রাজ্যপাল উত্তরকন্যায় গিয়ে বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত একটি বৈঠকেও যোগ দেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার