Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘গণপিটুনি নয়, ইন্দ্রজিৎকে খুন করা হয়েছে’, বারুইপুরে পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬
 ‘গণপিটুনি নয়, ইন্দ্রজিৎকে খুন করা হয়েছে’, বারুইপুরে পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
ছবি সংগৃহীত

বারুইপুরের ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যু গণপিটুনির ঘটনা নয়, এটি পরিকল্পিত খুন। শনিবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে এই ঘটনায় অতিবাম ও ব়্যাডিকালদের উসকানি থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

অনুপ্রবেশ রুখতে কেন্দ্রের কড়া পদক্ষেপ, শুভেন্দুর মুর্শিদাবাদ সফর নিয়ে প্রশ্ন তুললেন অধীর


ইন্দ্রজিতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “নাম ও পরিচয় দেখে ইন্দ্রজিৎকে খুন করা হয়েছে। ভোটে যারা হেরেছে, তাদের উসকানিও থাকতে পারে। ব়্যাডিকাল, মৌলবাদী এবং অতিবামদের ষড়যন্ত্রের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।” মুখ্যমন্ত্রীর দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের ছবি ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে এবং একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। 


দিঘা ও বকখালি-সহ বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের পাকড়াও করা হয়েছে বলেও জানান তিনি। ইন্দ্রজিতের মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “মাত্র ৩৫ বছরের এক অবিবাহিত যুবককে যেভাবে হাত-পা বেঁধে পিটিয়ে খুন করা হয়েছে, তার সঙ্গে কোনওরকম আপস করা হবে না। খুনিদের প্রতি কোনও পেয়ার, মহব্বত নয়।”


পরিবারের পাশে দাঁড়িয়ে একাধিক আর্থিক ও প্রশাসনিক সাহায্যেরও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে ইন্দ্রজিতের বাবা ও মায়ের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, নিহতের দাদা বাপি মণ্ডলকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে। তাঁর পোস্টিং হবে সূর্যপুর পুলিশ ফাঁড়িতে। দাঙ্গার সময় ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ইন্দ্রজিতের বাড়ি সংস্কারের কাজও ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি তাঁর বাবার জন্য বার্ধক্যভাতা এবং মায়ের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধার ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে সমস্ত সাহায্যের মধ্যেও একটাই আক্ষেপের কথা শোনালেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারব না। তবে তাঁর খুনিদের চরম শাস্তি নিশ্চিত করা হবে।”

বিষয় : Murder BARUIPUR WestBengalPolitics suvendu adhikari indrajitmandal politicalvio

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১১ জুলাই ২০২৬


‘গণপিটুনি নয়, ইন্দ্রজিৎকে খুন করা হয়েছে’, বারুইপুরে পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image
বারুইপুরের ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যু গণপিটুনির ঘটনা নয়, এটি পরিকল্পিত খুন। শনিবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে এই ঘটনায় অতিবাম ও ব়্যাডিকালদের উসকানি থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।অনুপ্রবেশ রুখতে কেন্দ্রের কড়া পদক্ষেপ, শুভেন্দুর মুর্শিদাবাদ সফর নিয়ে প্রশ্ন তুললেন অধীরইন্দ্রজিতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “নাম ও পরিচয় দেখে ইন্দ্রজিৎকে খুন করা হয়েছে। ভোটে যারা হেরেছে, তাদের উসকানিও থাকতে পারে। ব়্যাডিকাল, মৌলবাদী এবং অতিবামদের ষড়যন্ত্রের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।” মুখ্যমন্ত্রীর দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের ছবি ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে এবং একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। দিঘা ও বকখালি-সহ বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের পাকড়াও করা হয়েছে বলেও জানান তিনি। ইন্দ্রজিতের মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “মাত্র ৩৫ বছরের এক অবিবাহিত যুবককে যেভাবে হাত-পা বেঁধে পিটিয়ে খুন করা হয়েছে, তার সঙ্গে কোনওরকম আপস করা হবে না। খুনিদের প্রতি কোনও পেয়ার, মহব্বত নয়।”পরিবারের পাশে দাঁড়িয়ে একাধিক আর্থিক ও প্রশাসনিক সাহায্যেরও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে ইন্দ্রজিতের বাবা ও মায়ের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, নিহতের দাদা বাপি মণ্ডলকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে। তাঁর পোস্টিং হবে সূর্যপুর পুলিশ ফাঁড়িতে। দাঙ্গার সময় ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ইন্দ্রজিতের বাড়ি সংস্কারের কাজও ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি তাঁর বাবার জন্য বার্ধক্যভাতা এবং মায়ের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধার ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।তবে সমস্ত সাহায্যের মধ্যেও একটাই আক্ষেপের কথা শোনালেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারব না। তবে তাঁর খুনিদের চরম শাস্তি নিশ্চিত করা হবে।”

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার