Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দুর্বল গল্পে দুর্দান্ত অ্যাকশন! 'জন উইক' স্টাইলে লড়াই করেও কেন বক্স অফিসে ধুঁকছে আলিয়া-শর্বরী-র 'আলফা'?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬
দুর্বল গল্পে দুর্দান্ত অ্যাকশন! 'জন উইক' স্টাইলে লড়াই করেও কেন বক্স অফিসে ধুঁকছে আলিয়া-শর্বরী-র 'আলফা'?
ছবি সংগৃহীত

যশরাজ ফিল্মসের (YRF) স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা নেতৃত্বাধীন ছবি 'আলফা' (Alpha) অবশেষে ভারতে ৫০ কোটি টাকার গণ্ডি পার করেছে। দ্বিতীয় শনিবার ছবিটির ঝুলিতে এসেছে মাত্র ১ কোটি টাকা, যার ফলে ভারতে মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ৫১.৩৫ কোটি এবং বিশ্বব্যাপী ৮৫.৫১ কোটি টাকা। তবে দুর্বল চিত্রনাট্যের কারণে বক্স অফিসে আয় কমলেও, ছবির অ্যাকশন সিকোয়েন্স কিন্তু দর্শকদের গায়ের লোম খাড়া করে দিচ্ছে। 

 হলিউড স্টাইলে আলিয়া-শর্বরী

ছবিটি নিয়ে সমালোচনা থাকলেও, আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘের অ্যাকশন অবতারের প্রশংসা করছেন সকলেই। হলিউডের অ্যাকশন ডিরেক্টর ক্রেইগ ম্যাকরে; যিনি চার্লিজ থেরন ও মিলা জোভোভিচের মতো তারকাদের ট্রেইনিং দিয়েছেন এবং সুনীল রড্রিগসের তত্ত্বাবধানে এই ছবির মারপিট এর দৃশ্য সাজানো হয়েছে।

বডি ডাবল ছাড়াই ধুন্ধুমার লড়াই

 আলিয়া এবং শর্বরী কোনো বডি ডাবল ছাড়াই ছবির হাই-ভোল্টেজ স্টান্টগুলো নিজে হাতে করেছেন। এর জন্য তাঁদের মাসের পর মাস কঠিন শারীরিক কন্ডিশনিং ও কসরত করতে হয়েছে। ছবিতে রয়েছে হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট, নাইফ ফাইট,  হাই-স্পিড গানফাইট এবং জটিল ওয়্যার ওয়ার্ক।

ছবির একটি বিশেষ অংশে মনাস্ট্রির ব্যাকগ্রাউন্ডে হলিউডের বিখ্যাত অ্যাকশন ছবি 'জন উইক'-এর স্টাইলে একটি রুদ্ধশ্বাস ফাইট সিকোয়েন্স রয়েছে, যা ছবির অন্যতম সেরা আকর্ষণ। 

*লড়াইটা এখন ত্রিমুখী: কাঁটা যখন 'ওয়েলকাম ৩' ও 'ধামাল ৪'*

আলিয়ার আগের সিনেমা 'জিগরা' যার বাজেট ৮০ কোটি+ কিন্তু আয় মাত্র ৫৬.৯৩ কোটি , তার থেকে 'আলফা' ভালো পারফর্ম করলেও, বর্তমান বাজারে টিকে থাকা কঠিন হচ্ছে। প্রেক্ষাগৃহে অক্ষয় কুমারের 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' এবং অজয় দেবগনের 'ধামাল ৪'-এর মতো বড় কমার্শিয়াল ছবি চলায়, 'আলফা'-র স্ক্রিন ও দর্শক দুই-ই ভাগ হয়ে যাচ্ছে।

সমালোচকদের রায়: "অ্যাকশন ফাটাফাটি, কিন্তু স্ক্রিপ্ট বাসি!

-এর রিভিউ অনুযায়ী, "একটি চতুর ও স্মার্ট স্পাই থ্রিলার হয়ে ওঠার সব মশলা ছিল 'আলফা'-তে। আলিয়া আর শর্বরী বন্দুক হাতে দুর্দান্ত পারফর্মও করেছেন। 

কিন্তু YRF-এর সেই পুরনো দুর্বলতা—ধার করা ও বাসি চিত্রনাট্যের কারণে ছবিটি শেষ পর্যন্ত দর্শককে ধরে রাখতে পারল না।"

বড় বাজেট আর হলিউড মানের মারপিটের ভিজ্যুয়াল থাকা সত্ত্বেও, শুধুমাত্র দুর্বল স্ক্রিপ্টের কারণে 'আলফা' ১০০ কোটির ক্লাবে পৌঁছাতে পারে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

বিষয় : aliabhatt BOLLYWOODMOVIE bollywoodgossip entertainmentnews actionmovie

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১৩ জুলাই ২০২৬


দুর্বল গল্পে দুর্দান্ত অ্যাকশন! 'জন উইক' স্টাইলে লড়াই করেও কেন বক্স অফিসে ধুঁকছে আলিয়া-শর্বরী-র 'আলফা'?

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image
যশরাজ ফিল্মসের (YRF) স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা নেতৃত্বাধীন ছবি 'আলফা' (Alpha) অবশেষে ভারতে ৫০ কোটি টাকার গণ্ডি পার করেছে। দ্বিতীয় শনিবার ছবিটির ঝুলিতে এসেছে মাত্র ১ কোটি টাকা, যার ফলে ভারতে মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ৫১.৩৫ কোটি এবং বিশ্বব্যাপী ৮৫.৫১ কোটি টাকা। তবে দুর্বল চিত্রনাট্যের কারণে বক্স অফিসে আয় কমলেও, ছবির অ্যাকশন সিকোয়েন্স কিন্তু দর্শকদের গায়ের লোম খাড়া করে দিচ্ছে।  হলিউড স্টাইলে আলিয়া-শর্বরীছবিটি নিয়ে সমালোচনা থাকলেও, আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘের অ্যাকশন অবতারের প্রশংসা করছেন সকলেই। হলিউডের অ্যাকশন ডিরেক্টর ক্রেইগ ম্যাকরে; যিনি চার্লিজ থেরন ও মিলা জোভোভিচের মতো তারকাদের ট্রেইনিং দিয়েছেন এবং সুনীল রড্রিগসের তত্ত্বাবধানে এই ছবির মারপিট এর দৃশ্য সাজানো হয়েছে।বডি ডাবল ছাড়াই ধুন্ধুমার লড়াই আলিয়া এবং শর্বরী কোনো বডি ডাবল ছাড়াই ছবির হাই-ভোল্টেজ স্টান্টগুলো নিজে হাতে করেছেন। এর জন্য তাঁদের মাসের পর মাস কঠিন শারীরিক কন্ডিশনিং ও কসরত করতে হয়েছে। ছবিতে রয়েছে হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট, নাইফ ফাইট,  হাই-স্পিড গানফাইট এবং জটিল ওয়্যার ওয়ার্ক।ছবির একটি বিশেষ অংশে মনাস্ট্রির ব্যাকগ্রাউন্ডে হলিউডের বিখ্যাত অ্যাকশন ছবি 'জন উইক'-এর স্টাইলে একটি রুদ্ধশ্বাস ফাইট সিকোয়েন্স রয়েছে, যা ছবির অন্যতম সেরা আকর্ষণ। *লড়াইটা এখন ত্রিমুখী: কাঁটা যখন 'ওয়েলকাম ৩' ও 'ধামাল ৪'*আলিয়ার আগের সিনেমা 'জিগরা' যার বাজেট ৮০ কোটি+ কিন্তু আয় মাত্র ৫৬.৯৩ কোটি , তার থেকে 'আলফা' ভালো পারফর্ম করলেও, বর্তমান বাজারে টিকে থাকা কঠিন হচ্ছে। প্রেক্ষাগৃহে অক্ষয় কুমারের 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' এবং অজয় দেবগনের 'ধামাল ৪'-এর মতো বড় কমার্শিয়াল ছবি চলায়, 'আলফা'-র স্ক্রিন ও দর্শক দুই-ই ভাগ হয়ে যাচ্ছে।সমালোচকদের রায়: "অ্যাকশন ফাটাফাটি, কিন্তু স্ক্রিপ্ট বাসি!-এর রিভিউ অনুযায়ী, "একটি চতুর ও স্মার্ট স্পাই থ্রিলার হয়ে ওঠার সব মশলা ছিল 'আলফা'-তে। আলিয়া আর শর্বরী বন্দুক হাতে দুর্দান্ত পারফর্মও করেছেন। কিন্তু YRF-এর সেই পুরনো দুর্বলতা—ধার করা ও বাসি চিত্রনাট্যের কারণে ছবিটি শেষ পর্যন্ত দর্শককে ধরে রাখতে পারল না।"বড় বাজেট আর হলিউড মানের মারপিটের ভিজ্যুয়াল থাকা সত্ত্বেও, শুধুমাত্র দুর্বল স্ক্রিপ্টের কারণে 'আলফা' ১০০ কোটির ক্লাবে পৌঁছাতে পারে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার