Hidden Stories (বাংলা)
সর্বশেষ

গতবারের ঘটনার পুনরাবৃত্তি! জগন্নাথ দর্শনের ভিড়ে পদপিষ্ট শতাধিক, প্রাণ হারালেন এক পুণ্যার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬
গতবারের ঘটনার পুনরাবৃত্তি! জগন্নাথ দর্শনের ভিড়ে পদপিষ্ট শতাধিক, প্রাণ হারালেন এক পুণ্যার্থী
ছবি সংগৃহীত

আবারও বিপর্যয়ের সাক্ষী পুরীর রথযাত্রা। লক্ষ লক্ষ ভক্তের ঢলে এ বছরও তৈরি হল ভয়াবহ পরিস্থিতি। বৃহস্পতিবার বিকেলে ভিড়ের চাপে অন্তত ২০০ জন পুণ্যার্থী পদপিষ্ট হয়েছেন বলে খবর। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ঘটনায় ইতিমধ্যেই এক ভক্তের মৃত্যু হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রতি বছরের মতো এ বারও জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রায় সামিল হতে দেশ-বিদেশ থেকে ভক্তরা ভিড় জমিয়েছিলেন পুরীতে। গত বছরের দুর্ঘটনার কথা মাথায় রেখে প্রশাসন কড়া নিরাপত্তার ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত এড়ানো গেল না বিপত্তি। দুপুর থেকেই অতিরিক্ত গরম ও ভিড়ের কারণে বহু ভক্ত অসুস্থ হয়ে পড়ছিলেন। প্রথমে অন্তত ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বিকেলের দিকে রথের দড়ির কাছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত জনসমাগম হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রশাসন সূত্রে খবর, ভিড়ের চাপে বেশ কয়েকজন শ্বাসকষ্টে আক্রান্ত হন। অনেকেই মাটিতে পড়ে যান। দ্রুত উদ্ধারকাজ শুরু করে পুলিশ, দমকল এবং স্বাস্থ্যকর্মীরা। আহতদের পুরী জেলা হাসপাতাল-সহ একাধিক চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বেশিরভাগ ভক্তই শ্বাসকষ্ট, ডিহাইড্রেশন এবং ভিড়ের ধাক্কায় অসুস্থ হয়েছেন। অনেকের অবস্থা স্থিতিশীল হলেও কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।


ঘটনার পর ওড়িশা প্রশাসন ভক্তদের শান্ত থাকার আবেদন জানিয়েছে। একইসঙ্গে রথের দড়ির কাছে অযথা ভিড় না করার, শিশু ও প্রবীণদের নিয়ে বিশেষ সতর্ক থাকার এবং অসুস্থ বোধ করলে দ্রুত মেডিক্যাল ক্যাম্পে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও প্রশাসনের দাবি, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এক বছরের ব্যবধানে ফের একই ছবির পুনরাবৃত্তি। তাই রথযাত্রার নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আবারও শুরু হয়েছে জোর চর্চা।

বিষয় : Rath Yatra Puri Stampede

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬


গতবারের ঘটনার পুনরাবৃত্তি! জগন্নাথ দর্শনের ভিড়ে পদপিষ্ট শতাধিক, প্রাণ হারালেন এক পুণ্যার্থী

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image
আবারও বিপর্যয়ের সাক্ষী পুরীর রথযাত্রা। লক্ষ লক্ষ ভক্তের ঢলে এ বছরও তৈরি হল ভয়াবহ পরিস্থিতি। বৃহস্পতিবার বিকেলে ভিড়ের চাপে অন্তত ২০০ জন পুণ্যার্থী পদপিষ্ট হয়েছেন বলে খবর। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ঘটনায় ইতিমধ্যেই এক ভক্তের মৃত্যু হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রতি বছরের মতো এ বারও জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রায় সামিল হতে দেশ-বিদেশ থেকে ভক্তরা ভিড় জমিয়েছিলেন পুরীতে। গত বছরের দুর্ঘটনার কথা মাথায় রেখে প্রশাসন কড়া নিরাপত্তার ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত এড়ানো গেল না বিপত্তি। দুপুর থেকেই অতিরিক্ত গরম ও ভিড়ের কারণে বহু ভক্ত অসুস্থ হয়ে পড়ছিলেন। প্রথমে অন্তত ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বিকেলের দিকে রথের দড়ির কাছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত জনসমাগম হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রশাসন সূত্রে খবর, ভিড়ের চাপে বেশ কয়েকজন শ্বাসকষ্টে আক্রান্ত হন। অনেকেই মাটিতে পড়ে যান। দ্রুত উদ্ধারকাজ শুরু করে পুলিশ, দমকল এবং স্বাস্থ্যকর্মীরা। আহতদের পুরী জেলা হাসপাতাল-সহ একাধিক চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বেশিরভাগ ভক্তই শ্বাসকষ্ট, ডিহাইড্রেশন এবং ভিড়ের ধাক্কায় অসুস্থ হয়েছেন। অনেকের অবস্থা স্থিতিশীল হলেও কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।ঘটনার পর ওড়িশা প্রশাসন ভক্তদের শান্ত থাকার আবেদন জানিয়েছে। একইসঙ্গে রথের দড়ির কাছে অযথা ভিড় না করার, শিশু ও প্রবীণদের নিয়ে বিশেষ সতর্ক থাকার এবং অসুস্থ বোধ করলে দ্রুত মেডিক্যাল ক্যাম্পে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও প্রশাসনের দাবি, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এক বছরের ব্যবধানে ফের একই ছবির পুনরাবৃত্তি। তাই রথযাত্রার নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আবারও শুরু হয়েছে জোর চর্চা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার