Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সোনমের প্রাণ বাঁচাতে মোদী সরকারকে সুপ্রিম নির্দেশ হাইকোর্টের, কী জানাল কেন্দ্র?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬
সোনমের প্রাণ বাঁচাতে মোদী সরকারকে সুপ্রিম নির্দেশ হাইকোর্টের, কী জানাল কেন্দ্র?
ছবি সংগৃহীত

নয়াদিল্লি: লদাখের খ্যাতনামা শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের অনশন আন্দোলন ঘিরে দেশজুড়ে উদ্বেগ এখন চরম শিখরে। নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা ও পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে দিল্লির যন্তর মন্তরে টানা ১৯ দিন ধরে মরণপণ অনশন চালাচ্ছেন তিনি। এর মাঝেই তাঁর শারীরিক পরিস্থিতির ভয়ঙ্কর অবনতি হওয়ায় মামলা গড়ায় আদালতে। বৃহস্পতিবার এই বিষয়ে এক অত্যন্ত জরুরি শুনানিতে দেশের শীর্ষ আদালতের মতোই কড়া অবস্থান নিল দিল্লি হাইকোর্ট। সোনম ওয়াংচুকের প্রাণ বাঁচাতে কেন্দ্রকে অবিলম্বে সমস্ত প্রয়োজনীয় ও জরুরি পদক্ষেপ করার কড়া নির্দেশ দিয়েছে আদালত।

আদালতে দায়ের হওয়া আর্জিতে স্পষ্ট জানানো হয়েছিল, সোনম যদি এখনই অনশন না ভাঙেন, তবে আগামী ৪৮ ঘণ্টাও তিনি হয়তো বাঁচবেন না। এই পরিস্থিতিতে জোর করে লিকুইড ডায়েটের মাধ্যমে তাঁকে ভিটামিন ও মিনারেল দেওয়ার আবেদন জানানো হয়। মামলার শুনানিতে বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, “দেশের প্রতিটি নাগরিকের প্রাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বেঞ্চের নির্দেশ, সরকারি চিকিৎসকদের একটি বিশেষ দল দ্বারা সোনমের নিয়মিত মেডিক্যাল চেক-আপ ও ক্লিনিকাল মনিটরিং করতে হবে। চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী যখন যে ওষুধের প্রয়োজন হবে, তাঁর প্রাণ বাঁচাতে সেই মুহূর্তেই সেই ব্যবস্থা করতে বাধ্য থাকবে কেন্দ্র।

আদালতের এই কড়া নির্দেশের পর কেন্দ্রের তরফে হাজির সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সরকার ইতিমধ্যেই সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের ওপর কড়া নজর রাখছে। সরকারি চিকিৎসক ও মেডিক্যাল বিশেষজ্ঞরা তাঁর শারীরিক পরিস্থিতি প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করছেন এবং আপদকালীন সমস্ত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত। কেন্দ্রের এই সদর্থক অবস্থানকে সাধুবাদ জানিয়েছে আদালত। এদিকে চিকিৎসকদের দেওয়া সর্বশেষ বুলেটিন ঘুম উড়িয়েছে সমর্থকদের। সোনমের ওপর নজরদারি চালানো ডঃ সতীশ লাম্বা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টাতেই আরও ৫০০ গ্রাম ওজন কমে ৫৯ বছর বয়সি সমাজকর্মীর ওজন এখন এসে ঠেকেছে মাত্র ৫৬.৬৫ কেজিতে। অনশন শুরুর পর থেকে প্রায় ৯ কেজি ওজন হারিয়েছেন তিনি। রক্তচাপ ১০৫/৬১ এবং ব্লাড সুগার ৮০-তে নেমে যাওয়ায় পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। এখন আদালতের এই হস্তক্ষেপের পর কেন্দ্র সোনমের প্রাণ বাঁচাতে কী চরম পদক্ষেপ করে, সেটাই দেখার।

বিষয় : delhihighcourt neetscam SONAMWANGCHUK HUNGERSTRIKE SAVESONAM

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬


সোনমের প্রাণ বাঁচাতে মোদী সরকারকে সুপ্রিম নির্দেশ হাইকোর্টের, কী জানাল কেন্দ্র?

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image
নয়াদিল্লি: লদাখের খ্যাতনামা শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের অনশন আন্দোলন ঘিরে দেশজুড়ে উদ্বেগ এখন চরম শিখরে। নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা ও পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে দিল্লির যন্তর মন্তরে টানা ১৯ দিন ধরে মরণপণ অনশন চালাচ্ছেন তিনি। এর মাঝেই তাঁর শারীরিক পরিস্থিতির ভয়ঙ্কর অবনতি হওয়ায় মামলা গড়ায় আদালতে। বৃহস্পতিবার এই বিষয়ে এক অত্যন্ত জরুরি শুনানিতে দেশের শীর্ষ আদালতের মতোই কড়া অবস্থান নিল দিল্লি হাইকোর্ট। সোনম ওয়াংচুকের প্রাণ বাঁচাতে কেন্দ্রকে অবিলম্বে সমস্ত প্রয়োজনীয় ও জরুরি পদক্ষেপ করার কড়া নির্দেশ দিয়েছে আদালত।আদালতে দায়ের হওয়া আর্জিতে স্পষ্ট জানানো হয়েছিল, সোনম যদি এখনই অনশন না ভাঙেন, তবে আগামী ৪৮ ঘণ্টাও তিনি হয়তো বাঁচবেন না। এই পরিস্থিতিতে জোর করে লিকুইড ডায়েটের মাধ্যমে তাঁকে ভিটামিন ও মিনারেল দেওয়ার আবেদন জানানো হয়। মামলার শুনানিতে বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, “দেশের প্রতিটি নাগরিকের প্রাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বেঞ্চের নির্দেশ, সরকারি চিকিৎসকদের একটি বিশেষ দল দ্বারা সোনমের নিয়মিত মেডিক্যাল চেক-আপ ও ক্লিনিকাল মনিটরিং করতে হবে। চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী যখন যে ওষুধের প্রয়োজন হবে, তাঁর প্রাণ বাঁচাতে সেই মুহূর্তেই সেই ব্যবস্থা করতে বাধ্য থাকবে কেন্দ্র।আদালতের এই কড়া নির্দেশের পর কেন্দ্রের তরফে হাজির সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সরকার ইতিমধ্যেই সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের ওপর কড়া নজর রাখছে। সরকারি চিকিৎসক ও মেডিক্যাল বিশেষজ্ঞরা তাঁর শারীরিক পরিস্থিতি প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করছেন এবং আপদকালীন সমস্ত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত। কেন্দ্রের এই সদর্থক অবস্থানকে সাধুবাদ জানিয়েছে আদালত। এদিকে চিকিৎসকদের দেওয়া সর্বশেষ বুলেটিন ঘুম উড়িয়েছে সমর্থকদের। সোনমের ওপর নজরদারি চালানো ডঃ সতীশ লাম্বা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টাতেই আরও ৫০০ গ্রাম ওজন কমে ৫৯ বছর বয়সি সমাজকর্মীর ওজন এখন এসে ঠেকেছে মাত্র ৫৬.৬৫ কেজিতে। অনশন শুরুর পর থেকে প্রায় ৯ কেজি ওজন হারিয়েছেন তিনি। রক্তচাপ ১০৫/৬১ এবং ব্লাড সুগার ৮০-তে নেমে যাওয়ায় পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। এখন আদালতের এই হস্তক্ষেপের পর কেন্দ্র সোনমের প্রাণ বাঁচাতে কী চরম পদক্ষেপ করে, সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার