Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Big Boss Bangla: চলতি খেলায় নতুন টুইস্ট! রহস্যময় পোস্ট ঘিরে ‘বিগ বস বাংলা’র ঘরে কার প্রবেশের গুঞ্জন?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
Big Boss Bangla: চলতি খেলায় নতুন টুইস্ট! রহস্যময় পোস্ট ঘিরে ‘বিগ বস বাংলা’র ঘরে কার প্রবেশের গুঞ্জন?
ছবিঃ সংগৃহীত

‘বিগ বস বাংলা’র ঘরে প্রতিনিয়ত বদলাচ্ছে সমীকরণ। প্রতিযোগীদের গেমপ্ল্যান, ঝামেলা, বন্ধুত্ব সবকিছুই দেখার জন্য দর্শকরাও বেশ আগ্রহী। তবে জানা যাচ্ছে, আবারও নাকি নতুন কোনও চমক নিয়ে আসছে এই রিয়্যালিটি শো। খুব শীঘ্রই বিগ বসের ঘরে প্রবেশ করতে চলেছে নতুন ওয়াইল্ড কার্ড। 

কিন্তু ওয়াইল্ড কার্ড হিসেবে কাকে বেছে নেওয়া হয়েছে? জল্পনা, খুব শীঘ্রই এই রিয়্যালিটি শোয়ের ঘরে দেখা যেতে পারে অনুষ্কা ঘোষকে। অনুষ্কাকে দর্শকরা চিনেছেন এমটিভির জনপ্রিয় রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা’র হাত ধরেই। মডেলিং এবং ফ্যাশন জগতের সঙ্গেও যুক্ত অনুষ্কা। আত্মবিশ্বাস এবং প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরার জন্য লাইমলাইটে ছিলেন তিনি।  এবার সেই অনুষ্কাই যদি সত্যিই ‘বিগ বস বাংলা’র ঘরে পা রাখেন, তাহলে রিয়্যালিটি শোয়ের খেলায় নতুন সমীকরণ তৈরি হতে পারে।

তবে অনুষ্কা নিজে এখনও ‘বিগ বস বাংলা’য় যোগ দেওয়ার কথা ঘোষণা করেননি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই তাঁকে একটি রিয়্যালিটি শোয়ে দেখা যাবে। কিন্তু অনুষ্ঠানের নাম প্রকাশ করেননি। আর সেই পোস্ট সামনে আসার পরই শুরু হয়েছে জল্পনা যে তাহলে কি সেই শো ‘বিগ বস বাংলা’?


এর মধ্যেই ‘বিগ বস বাংলা’র ঘরে সৃজলা গুহ ও নন্দিনী দত্তকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন গুরুতর আহত হন সৃজলা গুহ। এই বিতর্কে নাম জড়িয়েছে নন্দিনী দত্তের।  বিষয়টি সামনে আসতেই নেটপাড়ায় নন্দিনীর বিরুদ্ধে ক্ষোভ দেখা যায়। এমনকী তাঁকে শো থেকে বাদ দেওয়ার দাবিও ওঠে। অন্যদিকে, নন্দিনীর টিমের তরফে দাবি করা হয়েছে, সৃজলাকে ইচ্ছা করে আঘাত করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। ঘটনাটি অনিচ্ছাকৃত এবং ভুল ও ইচ্ছাকৃত আঘাতকে এক করে দেখা উচিত নয়।

বিষয় : Big Boss Bangla Entertainment

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬


Big Boss Bangla: চলতি খেলায় নতুন টুইস্ট! রহস্যময় পোস্ট ঘিরে ‘বিগ বস বাংলা’র ঘরে কার প্রবেশের গুঞ্জন?

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
‘বিগ বস বাংলা’র ঘরে প্রতিনিয়ত বদলাচ্ছে সমীকরণ। প্রতিযোগীদের গেমপ্ল্যান, ঝামেলা, বন্ধুত্ব সবকিছুই দেখার জন্য দর্শকরাও বেশ আগ্রহী। তবে জানা যাচ্ছে, আবারও নাকি নতুন কোনও চমক নিয়ে আসছে এই রিয়্যালিটি শো। খুব শীঘ্রই বিগ বসের ঘরে প্রবেশ করতে চলেছে নতুন ওয়াইল্ড কার্ড। কিন্তু ওয়াইল্ড কার্ড হিসেবে কাকে বেছে নেওয়া হয়েছে? জল্পনা, খুব শীঘ্রই এই রিয়্যালিটি শোয়ের ঘরে দেখা যেতে পারে অনুষ্কা ঘোষকে। অনুষ্কাকে দর্শকরা চিনেছেন এমটিভির জনপ্রিয় রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা’র হাত ধরেই। মডেলিং এবং ফ্যাশন জগতের সঙ্গেও যুক্ত অনুষ্কা। আত্মবিশ্বাস এবং প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরার জন্য লাইমলাইটে ছিলেন তিনি।  এবার সেই অনুষ্কাই যদি সত্যিই ‘বিগ বস বাংলা’র ঘরে পা রাখেন, তাহলে রিয়্যালিটি শোয়ের খেলায় নতুন সমীকরণ তৈরি হতে পারে।তবে অনুষ্কা নিজে এখনও ‘বিগ বস বাংলা’য় যোগ দেওয়ার কথা ঘোষণা করেননি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই তাঁকে একটি রিয়্যালিটি শোয়ে দেখা যাবে। কিন্তু অনুষ্ঠানের নাম প্রকাশ করেননি। আর সেই পোস্ট সামনে আসার পরই শুরু হয়েছে জল্পনা যে তাহলে কি সেই শো ‘বিগ বস বাংলা’?এর মধ্যেই ‘বিগ বস বাংলা’র ঘরে সৃজলা গুহ ও নন্দিনী দত্তকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন গুরুতর আহত হন সৃজলা গুহ। এই বিতর্কে নাম জড়িয়েছে নন্দিনী দত্তের।  বিষয়টি সামনে আসতেই নেটপাড়ায় নন্দিনীর বিরুদ্ধে ক্ষোভ দেখা যায়। এমনকী তাঁকে শো থেকে বাদ দেওয়ার দাবিও ওঠে। অন্যদিকে, নন্দিনীর টিমের তরফে দাবি করা হয়েছে, সৃজলাকে ইচ্ছা করে আঘাত করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। ঘটনাটি অনিচ্ছাকৃত এবং ভুল ও ইচ্ছাকৃত আঘাতকে এক করে দেখা উচিত নয়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত