Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Vivek Oberoi: সলমনের পাশে বিবেক ওবেরয়! পুরনো তিক্ততা ভুলে কী বললেন অভিনেতা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
Vivek Oberoi: সলমনের পাশে বিবেক ওবেরয়! পুরনো তিক্ততা ভুলে কী বললেন অভিনেতা?
ছবিঃ সংগৃহীত

একসময় তাঁদের সম্পর্কে ছিল শুধুই তিক্ততা। বলিউডের অন্যতম চর্চিত সংঘাতের সঙ্গে উঠে এসেছিল সলমন খান এবং বিবেক ওবেরয়-এর নাম। কিন্তু তারপর কেটে গেছে অনেকটা সময়। সেই পুরনো তিক্ততা ভুলেই সলমনের পাশে দাঁড়ালেন বিবেক। কিন্তু কী এমন হল হঠাৎ? 


সম্প্রতি ‘বিগ বস ২০’-এর মঞ্চে অনলাইন ট্রোলিং নিয়ে সরব হয়েছিলেন সলমন খান। তারকাদের বয়স, চেহারা, শরীর কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে যেসব কুরুচিকর মন্তব্য করা হয়, তা নিয়ে সরব হয়েছেন তিনি। নিজের বয়স এবং নতুন ন্যাড়া লুক নিয়েও কীভাবে তাঁকে কটাক্ষ করা হচ্ছে, সেই প্রসঙ্গও তোলেন সলমন। শুধু নিজের কথা নয়, পোস্ট-প্রেগন্যান্সিতে ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষের শিকার হওয়া ক্যাটরিনা কইফের পক্ষেও কথা বলেন সলমন। এই মন্তব্যের পর সলমনের পাশে দাঁড়িয়েছেন একাধিক বলি তারকা। আর এবার সেই তালিকায় নাম জুড়ল বিবেক ওবেরয়ের। বিবেক বলেন, “কাউকেই ট্রোল করা উচিত নয়। ট্রোলিং অত্যন্ত নেতিবাচক বিষয়। জীবনে এত ইতিবাচক কাজ করার সুযোগ রয়েছে, তাহলে নেতিবাচকতার পিছনে কেন সময় নষ্ট করা হবে?”


উল্লেখ্য, ২০০৩ সালে ঐশ্বর্য রাইকে কেন্দ্র করে দুই অভিনেতার সংঘাত প্রকাশ্যে আসে। সেই সময় বিবেকের অভিযোগ ছিল, সলমন তাঁকে ফোন করে হুমকি দিয়েছিলেন। সেই অভিযোগ অস্বীকার করেছিলেন সলমন। পরবর্তী সময়ে বিবেক নিজেই একাধিকবার স্বীকার করেন যে, সেই সময় তাড়াহুড়ো সাংবাদিক বৈঠক ডেকে বিষয়টি প্রকাশ্যে আনা তাঁর ভুল সিদ্ধান্ত ছিল।

বিষয় : Salman Khan Vivek Oberoi

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


Vivek Oberoi: সলমনের পাশে বিবেক ওবেরয়! পুরনো তিক্ততা ভুলে কী বললেন অভিনেতা?

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
একসময় তাঁদের সম্পর্কে ছিল শুধুই তিক্ততা। বলিউডের অন্যতম চর্চিত সংঘাতের সঙ্গে উঠে এসেছিল সলমন খান এবং বিবেক ওবেরয়-এর নাম। কিন্তু তারপর কেটে গেছে অনেকটা সময়। সেই পুরনো তিক্ততা ভুলেই সলমনের পাশে দাঁড়ালেন বিবেক। কিন্তু কী এমন হল হঠাৎ? সম্প্রতি ‘বিগ বস ২০’-এর মঞ্চে অনলাইন ট্রোলিং নিয়ে সরব হয়েছিলেন সলমন খান। তারকাদের বয়স, চেহারা, শরীর কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে যেসব কুরুচিকর মন্তব্য করা হয়, তা নিয়ে সরব হয়েছেন তিনি। নিজের বয়স এবং নতুন ন্যাড়া লুক নিয়েও কীভাবে তাঁকে কটাক্ষ করা হচ্ছে, সেই প্রসঙ্গও তোলেন সলমন। শুধু নিজের কথা নয়, পোস্ট-প্রেগন্যান্সিতে ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষের শিকার হওয়া ক্যাটরিনা কইফের পক্ষেও কথা বলেন সলমন। এই মন্তব্যের পর সলমনের পাশে দাঁড়িয়েছেন একাধিক বলি তারকা। আর এবার সেই তালিকায় নাম জুড়ল বিবেক ওবেরয়ের। বিবেক বলেন, “কাউকেই ট্রোল করা উচিত নয়। ট্রোলিং অত্যন্ত নেতিবাচক বিষয়। জীবনে এত ইতিবাচক কাজ করার সুযোগ রয়েছে, তাহলে নেতিবাচকতার পিছনে কেন সময় নষ্ট করা হবে?”উল্লেখ্য, ২০০৩ সালে ঐশ্বর্য রাইকে কেন্দ্র করে দুই অভিনেতার সংঘাত প্রকাশ্যে আসে। সেই সময় বিবেকের অভিযোগ ছিল, সলমন তাঁকে ফোন করে হুমকি দিয়েছিলেন। সেই অভিযোগ অস্বীকার করেছিলেন সলমন। পরবর্তী সময়ে বিবেক নিজেই একাধিকবার স্বীকার করেন যে, সেই সময় তাড়াহুড়ো সাংবাদিক বৈঠক ডেকে বিষয়টি প্রকাশ্যে আনা তাঁর ভুল সিদ্ধান্ত ছিল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত