Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Soumitrisha Kundu: সৌমিতৃষার কামব্যাক! ‘মিঠাই’-এর পর এবার কোন ভূমিকায় ফিরছেন অভিনেত্রী?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
Soumitrisha Kundu: সৌমিতৃষার কামব্যাক! ‘মিঠাই’-এর পর এবার কোন ভূমিকায় ফিরছেন অভিনেত্রী?
ছবিঃ সংগৃহীত

‘মিঠাই’ ধারাবাহিকের জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুণ্ডু। ধারাবাহিক শেষ হওয়ার পর আর ছোটপর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। তাঁর অনুরাগীরাও তাঁকে দেখার অপেক্ষায় ছিলেন। অভিনেত্রীর নতুন কাজ নিয়ে চলছিল জল্পনা। এবার সেই অপেক্ষার অবসান ঘটালেন খোদ সৌমিতৃষা। তবে এবার কোনও নতুন ধারাবাহিকে দেখা যাবে না তাঁকে। একেবারে অন্য ধরনের অনুষ্ঠানের হাত ধরে আবারও পর্দায় ফিরছেন তিনি। 


সোনি আটের নতুন রান্নার রিয়্যালিটি শো ‘রাঁধুনি না কাঁদুনি’-তে দেখা যাবে সৌমিতৃষাকে। এতদিন ধোঁয়াশা থাকলেও এবার আনুষ্ঠানিকভাবে খবরটি প্রকাশ্যে আনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শুটিং সেটের একাধিক ছবি পোস্ট করে নতুন অনুষ্ঠানের সঙ্গে নিজের যোগসূত্র স্পষ্ট করে দিয়েছেন সৌমিতৃষা। গ্র্যান্ড ওপেনিংয়ের লুকেও নজর কেড়েছেন অভিনেত্রী। তাঁকে দেখা গিয়েছে গোলাপি পোশাকে, বেশ ঝলমলে সাজে। ছবিগুলির সঙ্গে ‘ম্যায় আগর কহুঁ’ গানটি ব্যবহার করেছেন তিনি। সঙ্গে ছিল একাধিক হার্ট ইমোজি।


‘রাঁধুনি না কাঁদুনি’র সঞ্চালনা করবেন অঙ্কুশ হাজরা। রাজ চক্রবর্তী প্রোডাকশনের এই অনুষ্ঠানে টেলিভিশন এবং বিনোদন জগতের একাধিক পরিচিত মুখকে দেখা যাবে। নতুন অনুষ্ঠানে সৌমিতৃষার পাশাপাশি থাকছেন একাধিক তারকা জুটিও। তালিকায় রয়েছেন সুস্মিত-উষসী, সৌরভ-দর্শনা, রূপাঞ্জনা-সুজয় প্রসাদ এবং কাঞ্চন-শ্রীময়ী। এছাড়াও অভিনেতা-সঞ্চালক সায়ন, শ্যামৌপ্তি এবং অন্বেষা হাজরার উপস্থিতির কথাও জানা গিয়েছে।

বিষয় : Soumitrisha Kundu Tollywood

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


Soumitrisha Kundu: সৌমিতৃষার কামব্যাক! ‘মিঠাই’-এর পর এবার কোন ভূমিকায় ফিরছেন অভিনেত্রী?

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
‘মিঠাই’ ধারাবাহিকের জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুণ্ডু। ধারাবাহিক শেষ হওয়ার পর আর ছোটপর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। তাঁর অনুরাগীরাও তাঁকে দেখার অপেক্ষায় ছিলেন। অভিনেত্রীর নতুন কাজ নিয়ে চলছিল জল্পনা। এবার সেই অপেক্ষার অবসান ঘটালেন খোদ সৌমিতৃষা। তবে এবার কোনও নতুন ধারাবাহিকে দেখা যাবে না তাঁকে। একেবারে অন্য ধরনের অনুষ্ঠানের হাত ধরে আবারও পর্দায় ফিরছেন তিনি। সোনি আটের নতুন রান্নার রিয়্যালিটি শো ‘রাঁধুনি না কাঁদুনি’-তে দেখা যাবে সৌমিতৃষাকে। এতদিন ধোঁয়াশা থাকলেও এবার আনুষ্ঠানিকভাবে খবরটি প্রকাশ্যে আনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শুটিং সেটের একাধিক ছবি পোস্ট করে নতুন অনুষ্ঠানের সঙ্গে নিজের যোগসূত্র স্পষ্ট করে দিয়েছেন সৌমিতৃষা। গ্র্যান্ড ওপেনিংয়ের লুকেও নজর কেড়েছেন অভিনেত্রী। তাঁকে দেখা গিয়েছে গোলাপি পোশাকে, বেশ ঝলমলে সাজে। ছবিগুলির সঙ্গে ‘ম্যায় আগর কহুঁ’ গানটি ব্যবহার করেছেন তিনি। সঙ্গে ছিল একাধিক হার্ট ইমোজি।‘রাঁধুনি না কাঁদুনি’র সঞ্চালনা করবেন অঙ্কুশ হাজরা। রাজ চক্রবর্তী প্রোডাকশনের এই অনুষ্ঠানে টেলিভিশন এবং বিনোদন জগতের একাধিক পরিচিত মুখকে দেখা যাবে। নতুন অনুষ্ঠানে সৌমিতৃষার পাশাপাশি থাকছেন একাধিক তারকা জুটিও। তালিকায় রয়েছেন সুস্মিত-উষসী, সৌরভ-দর্শনা, রূপাঞ্জনা-সুজয় প্রসাদ এবং কাঞ্চন-শ্রীময়ী। এছাড়াও অভিনেতা-সঞ্চালক সায়ন, শ্যামৌপ্তি এবং অন্বেষা হাজরার উপস্থিতির কথাও জানা গিয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত