Hidden Stories (বাংলা)
সর্বশেষ

PM Modi: ইডেনে মহালয়ার অনুষ্ঠানে বদল, মোদী বাংলা সফর কবে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬
 PM Modi: ইডেনে মহালয়ার অনুষ্ঠানে বদল, মোদী বাংলা সফর কবে?
সপ্তমীতে বাংলায় আসছেন মোদী? সংগৃহীত ছবি

কলকাতাঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সরকার বদলের পর এটাই বাংলায় বিজেপি সরকারের প্রথম পুজো। তাই এবারের দুর্গাপুজোর আবহে বঙ্গে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মহালয়ায় তাঁকে ঘিরে ছিল একাধিক কর্মসূচির পরিকল্পনা। তবে শেষমেশ সেই সফরসূচি নিয়েই নতুন করে জল্পনা তৈরি হয়েছে।


প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ১০ অক্টোবর মহালয়ার দিন কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত বড় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সূত্রের খবর, সেই অনুষ্ঠানে থাকছেন না মোদী। তাঁর বদলে মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেবীপক্ষের সূচনায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যে দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হবে। ইডেনকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা সহ একাধিক বিশেষ আয়োজন রাখা হয়েছে।



এখন প্রশ্ন উঠছে, পুজোর সময় অন্য কোনও দিন বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, মহালয়ার বদলে সপ্তমীর দিন বঙ্গে আসতে পারেন মোদী। অষ্টমীর দিন বেলুড় মঠে যাওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। সেখানে কুমারী পুজো দেখা এবং পুষ্পাঞ্জলি দেবেন তিনি। তবে প্রধানমন্ত্রীর দফতরের তরফে এখনও এই সফরসূচি নিয়ে কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি। মহালয়া পড়ছে ১০ অক্টোবর। এরপর ১৮ অক্টোবর সপ্তমী এবং ১৯ অক্টোবর অষ্টমী। বেলুড় মঠের প্রকাশিত সূচি অনুযায়ী, অষ্টমীর দিন সকাল ৯টা থেকে কুমারী পুজোর আয়োজন রয়েছে। অন্যদিকে, ইডেনের অনুষ্ঠানকে ঘিরে চলেছে জোরদার প্রস্তুতি।

বিষয় : Narendra Modi Durga Puja 2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬


PM Modi: ইডেনে মহালয়ার অনুষ্ঠানে বদল, মোদী বাংলা সফর কবে?

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতাঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সরকার বদলের পর এটাই বাংলায় বিজেপি সরকারের প্রথম পুজো। তাই এবারের দুর্গাপুজোর আবহে বঙ্গে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মহালয়ায় তাঁকে ঘিরে ছিল একাধিক কর্মসূচির পরিকল্পনা। তবে শেষমেশ সেই সফরসূচি নিয়েই নতুন করে জল্পনা তৈরি হয়েছে।প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ১০ অক্টোবর মহালয়ার দিন কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত বড় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সূত্রের খবর, সেই অনুষ্ঠানে থাকছেন না মোদী। তাঁর বদলে মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেবীপক্ষের সূচনায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যে দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হবে। ইডেনকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা সহ একাধিক বিশেষ আয়োজন রাখা হয়েছে। এখন প্রশ্ন উঠছে, পুজোর সময় অন্য কোনও দিন বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, মহালয়ার বদলে সপ্তমীর দিন বঙ্গে আসতে পারেন মোদী। অষ্টমীর দিন বেলুড় মঠে যাওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। সেখানে কুমারী পুজো দেখা এবং পুষ্পাঞ্জলি দেবেন তিনি। তবে প্রধানমন্ত্রীর দফতরের তরফে এখনও এই সফরসূচি নিয়ে কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি। মহালয়া পড়ছে ১০ অক্টোবর। এরপর ১৮ অক্টোবর সপ্তমী এবং ১৯ অক্টোবর অষ্টমী। বেলুড় মঠের প্রকাশিত সূচি অনুযায়ী, অষ্টমীর দিন সকাল ৯টা থেকে কুমারী পুজোর আয়োজন রয়েছে। অন্যদিকে, ইডেনের অনুষ্ঠানকে ঘিরে চলেছে জোরদার প্রস্তুতি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত