Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Sanjay Dutt: ‘ভারতে শান্তি নেই’ বলেই বিতর্কে সঞ্জয়! এবার নিজের মন্তব্য নিয়ে কী ব্যাখ্যা দিলেন অভিনেতা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬
Sanjay Dutt: ‘ভারতে শান্তি নেই’ বলেই বিতর্কে সঞ্জয়! এবার নিজের মন্তব্য নিয়ে কী ব্যাখ্যা দিলেন অভিনেতা?
বিতর্কের কী জবাব দিলেন সঞ্জয় দত্ত? সংগৃহীত ছবি

‘ভারতে আর শান্তি খুঁজে পাই না’, সঞ্জয় দত্তের এই মন্তব্যকে ঘিরে উত্তাল নেটপাড়া। একটি অনুষ্ঠানে গিয়ে অভিনেতার করা এই মন্তব্যকে ঘিরে নতুনভাবে বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর এই মন্তব্যে সহমত না জানিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে, আবার কেউ কেউ প্রকাশ করেন ক্ষোভও। তবে এরই মাঝে নিজের বক্তব্যের প্রেক্ষাপট স্পষ্ট করলেন অভিনেতা। 



ঠিক কী হয়েছিল? 

সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সেই সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, যদি এক দিনের জন্য তিনি দেশের প্রধানমন্ত্রী হন, তা হলে দেশবাসীর উদ্দেশ্যে কী বলবেন? তখন নিজের জনপ্রিয় ‘মুন্নাভাই’ চরিত্রের মেজাজেই কথা বলেন অভিনেতা। ভারতীয়দের আতিথেয়তা, উষ্ণতা এবং মানুষের ভালবাসার প্রশংসার পাশাপাশি তিনি বলেন, এখন আর আগের মতো শান্তি খুঁজে পান না। তাঁর এই মন্তব্যের ছোট অংশই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। 


এবার বিতর্কের মাঝেই মুখ খুললেন অভিনেতা। সমাজমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি জানান, তাঁর কথার সম্পূর্ণ প্রেক্ষাপট সামনে না আসায় বক্তব্যটির অন্য রকম অর্থ তৈরি হয়েছে। সঞ্জয় লেখেন “কোনও ব্যক্তি, সম্প্রদায় বা প্রতিষ্ঠানের ভাবাবেগে আঘাত করা, কাউকে অপমান করা বা অসম্মান করা কখনওই আমার উদ্দেশ্য ছিল না।” নিজের জনপ্রিয় ‘মুন্নাভাই’ ছবির প্রসঙ্গও টেনে আনেন অভিনেতা। তাঁর বক্তব্য, ওই ছবিগুলিতে যেমন হাস্যরসের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছিল, এখানেও কথোপকথনের ধরনটা ছিল অনেকটা তেমনই। ‘গাঁধীগিরি’-র উদাহরণ দিয়ে সঞ্জয় বলেন, সেই ভাবনার কেন্দ্রে ছিল ভালোবাসা এবং পারস্পরিক সৌহার্দ্য।


উল্লেখ্য, কাজের দিক থেকেও এখন ব্যস্ত সঞ্জয় দত্ত। আগামী দিনে তাঁকে দেখা যাবে ‘খলনায়ক রিটার্নস’-এ। ছবিটি তাঁর ১৯৯৩ সালের জনপ্রিয় ছবি ‘খলনায়ক’-এর সিক্যুয়েল।

বিষয় : Sanjay Dutt Controversy

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬


Sanjay Dutt: ‘ভারতে শান্তি নেই’ বলেই বিতর্কে সঞ্জয়! এবার নিজের মন্তব্য নিয়ে কী ব্যাখ্যা দিলেন অভিনেতা?

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image
‘ভারতে আর শান্তি খুঁজে পাই না’, সঞ্জয় দত্তের এই মন্তব্যকে ঘিরে উত্তাল নেটপাড়া। একটি অনুষ্ঠানে গিয়ে অভিনেতার করা এই মন্তব্যকে ঘিরে নতুনভাবে বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর এই মন্তব্যে সহমত না জানিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে, আবার কেউ কেউ প্রকাশ করেন ক্ষোভও। তবে এরই মাঝে নিজের বক্তব্যের প্রেক্ষাপট স্পষ্ট করলেন অভিনেতা। ঠিক কী হয়েছিল? সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সেই সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, যদি এক দিনের জন্য তিনি দেশের প্রধানমন্ত্রী হন, তা হলে দেশবাসীর উদ্দেশ্যে কী বলবেন? তখন নিজের জনপ্রিয় ‘মুন্নাভাই’ চরিত্রের মেজাজেই কথা বলেন অভিনেতা। ভারতীয়দের আতিথেয়তা, উষ্ণতা এবং মানুষের ভালবাসার প্রশংসার পাশাপাশি তিনি বলেন, এখন আর আগের মতো শান্তি খুঁজে পান না। তাঁর এই মন্তব্যের ছোট অংশই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। এবার বিতর্কের মাঝেই মুখ খুললেন অভিনেতা। সমাজমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি জানান, তাঁর কথার সম্পূর্ণ প্রেক্ষাপট সামনে না আসায় বক্তব্যটির অন্য রকম অর্থ তৈরি হয়েছে। সঞ্জয় লেখেন “কোনও ব্যক্তি, সম্প্রদায় বা প্রতিষ্ঠানের ভাবাবেগে আঘাত করা, কাউকে অপমান করা বা অসম্মান করা কখনওই আমার উদ্দেশ্য ছিল না।” নিজের জনপ্রিয় ‘মুন্নাভাই’ ছবির প্রসঙ্গও টেনে আনেন অভিনেতা। তাঁর বক্তব্য, ওই ছবিগুলিতে যেমন হাস্যরসের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছিল, এখানেও কথোপকথনের ধরনটা ছিল অনেকটা তেমনই। ‘গাঁধীগিরি’-র উদাহরণ দিয়ে সঞ্জয় বলেন, সেই ভাবনার কেন্দ্রে ছিল ভালোবাসা এবং পারস্পরিক সৌহার্দ্য।উল্লেখ্য, কাজের দিক থেকেও এখন ব্যস্ত সঞ্জয় দত্ত। আগামী দিনে তাঁকে দেখা যাবে ‘খলনায়ক রিটার্নস’-এ। ছবিটি তাঁর ১৯৯৩ সালের জনপ্রিয় ছবি ‘খলনায়ক’-এর সিক্যুয়েল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত