Hidden Stories (বাংলা)
সর্বশেষ

OnePlus N6 Lite: এক চার্জে ৩ দিন, সঙ্গে দুর্দান্ত ক্যামেরা! ১৭ হাজারের কমে নয়া চমক সংস্থার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
OnePlus N6 Lite: এক চার্জে ৩ দিন, সঙ্গে দুর্দান্ত ক্যামেরা! ১৭ হাজারের কমে নয়া চমক সংস্থার
ছবিঃ সংগৃহীত

পুজোর আগে নতুন ফোন কেনার কথা ভাবছেন? অথচ বাজেট কম। কিন্তু তার মধ্যেই একটু ভালো ফিচার আছে এমন কিছু খুঁজছেন? তাহলে নজরে রাখতে পারেন ওয়ানপ্লাসের নতুন বাজেট স্মার্টফোনটি। ১৭ হাজার টাকারও কম দামের এই ফোনের বড় আকর্ষণ এর ব্যাটারি। সংস্থার দাবি, একবার চার্জ করলে ফোনটি ৩ দিন পর্যন্ত পাওয়ার দিতে পারে। 


সম্প্রতি ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে OnePlus N6 Lite। এর আগে ওয়ানপ্লাস বাজারে এনেছিল N6। সেই ফোনের দাম ছিল ২২,৯৯৯ টাকা। ২২ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হওয়া এই ফোনটির দাম রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা। রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের একটি ভ্যারিয়েন্ট। আর কী কী মিলবে? N6 Lite-এ মিলবে ৬.৭৫ ইঞ্চির এইচডি এবং এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Unisoc T7250 অক্টা-কোর প্রসেসর। ভার্চুয়াল র‍্যাম-এর সাহায্যে র‍্যাম ১২GB পর্যন্ত বাড়ানো যায় এবং microSD কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়ানোর সুবিধা রয়েছে। 


এবার আসা যাক ক্যামেরায়। OnePlus N6 Lite-এ রয়েছে ১৩ এমপি রিয়ার ক্যামেরা, সঙ্গে অটোফোকাস। নাইট-এর পাশাপাশি রয়েছে হাই-রেজোলিউশন মোডের সুবিধা, যার সাহায্যে ৫০এমপি  পর্যন্ত ছবি তোলার সুবিধা পাওয়া যাবে। সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৫এমপি ফ্রন্ট ক্যামেরা। এতে রয়েছে ৭০০০mAh ব্যাটারি, সঙ্গে ১৫ ওয়াটের চার্জার। ওয়ানপ্লাসের দাবি, স্বাভাবিক ব্যবহারে একবার চার্জে ফোনটি ৩ দিন পর্যন্ত চলতে পারে। সংস্থার পরীক্ষায় ১০০ শতাংশ চার্জে প্রায় ৪৯.৭ ঘণ্টা ফোন কল এবং ২৬.৮ ঘণ্টা ইউটিউব ভিডিও দেখার ব্যাকআপের কথাও বলা হয়েছে। মিডনাইট হাইপ ও নিও গ্রিন-এই দুটি রঙে বাজারে এসেছে এই ফোন। ফোনটি ওয়ানপ্লাসের ওয়েবসাইট, ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, অ্যামাজ এবং রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে।

বিষয় : India One Plus Smartphone

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


OnePlus N6 Lite: এক চার্জে ৩ দিন, সঙ্গে দুর্দান্ত ক্যামেরা! ১৭ হাজারের কমে নয়া চমক সংস্থার

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
পুজোর আগে নতুন ফোন কেনার কথা ভাবছেন? অথচ বাজেট কম। কিন্তু তার মধ্যেই একটু ভালো ফিচার আছে এমন কিছু খুঁজছেন? তাহলে নজরে রাখতে পারেন ওয়ানপ্লাসের নতুন বাজেট স্মার্টফোনটি। ১৭ হাজার টাকারও কম দামের এই ফোনের বড় আকর্ষণ এর ব্যাটারি। সংস্থার দাবি, একবার চার্জ করলে ফোনটি ৩ দিন পর্যন্ত পাওয়ার দিতে পারে। সম্প্রতি ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে OnePlus N6 Lite। এর আগে ওয়ানপ্লাস বাজারে এনেছিল N6। সেই ফোনের দাম ছিল ২২,৯৯৯ টাকা। ২২ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হওয়া এই ফোনটির দাম রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা। রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের একটি ভ্যারিয়েন্ট। আর কী কী মিলবে? N6 Lite-এ মিলবে ৬.৭৫ ইঞ্চির এইচডি এবং এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Unisoc T7250 অক্টা-কোর প্রসেসর। ভার্চুয়াল র‍্যাম-এর সাহায্যে র‍্যাম ১২GB পর্যন্ত বাড়ানো যায় এবং microSD কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়ানোর সুবিধা রয়েছে। এবার আসা যাক ক্যামেরায়। OnePlus N6 Lite-এ রয়েছে ১৩ এমপি রিয়ার ক্যামেরা, সঙ্গে অটোফোকাস। নাইট-এর পাশাপাশি রয়েছে হাই-রেজোলিউশন মোডের সুবিধা, যার সাহায্যে ৫০এমপি  পর্যন্ত ছবি তোলার সুবিধা পাওয়া যাবে। সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৫এমপি ফ্রন্ট ক্যামেরা। এতে রয়েছে ৭০০০mAh ব্যাটারি, সঙ্গে ১৫ ওয়াটের চার্জার। ওয়ানপ্লাসের দাবি, স্বাভাবিক ব্যবহারে একবার চার্জে ফোনটি ৩ দিন পর্যন্ত চলতে পারে। সংস্থার পরীক্ষায় ১০০ শতাংশ চার্জে প্রায় ৪৯.৭ ঘণ্টা ফোন কল এবং ২৬.৮ ঘণ্টা ইউটিউব ভিডিও দেখার ব্যাকআপের কথাও বলা হয়েছে। মিডনাইট হাইপ ও নিও গ্রিন-এই দুটি রঙে বাজারে এসেছে এই ফোন। ফোনটি ওয়ানপ্লাসের ওয়েবসাইট, ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, অ্যামাজ এবং রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত