Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Srijit Mukherji: ‘শাকচুন্নি’র স্বত্ব কিনল সৃজিতের প্রযোজনা সংস্থা! অর্ণব রায়ের গল্প এবার বড়পর্দায়, নাকি ওটিটিতে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
 Srijit Mukherji: ‘শাকচুন্নি’র স্বত্ব কিনল সৃজিতের প্রযোজনা সংস্থা! অর্ণব রায়ের গল্প এবার বড়পর্দায়, নাকি ওটিটিতে?
অর্ণবের ‘শাকচুন্নি’ এবার সৃজিতের হাতে! সংগৃহীত ছবি

বাংলা সাহিত্যের বিভিন্ন জনপ্রিয় গল্পকে বরাবরই পর্দায় তুলে ধরেছেন সৃজিত মুখোপাধ্যায়। নিজের গল্পে ছবি বানিয়েছেন। এর পাশাপাশি অন্য লেখকদের কাজ নিয়েও বারবার আগ্রহ দেখিয়েছেন পরিচালক। এ বার সেই তালিকায় যোগ হল অর্ণব রায়ের জনপ্রিয় লেখা ‘শাকচুন্নি’।


‘শাকচুন্নি’র স্বত্ব কিনে নিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা। তবে, সেটি সিনেমা হবে নাকি ওটিটি সিরিজ, তা এখনও চূড়ান্ত হয়নি। অর্ণব রায়ের লেখা এর আগেও সৃজিতের নজর কেড়েছে। তাঁর জনপ্রিয় বই ‘দ্য মহাভারত মার্ডার্স’ নিয়েও কাজ করার ইচ্ছে ছিল পরিচালকের। সেই গল্পের স্বত্ব নিয়ে সৃজিতের সঙ্গে কথাবার্তাও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই কাজ আর হয়ে ওঠেনি। ‘শাকচুন্নি’র ক্ষেত্রেও অবশ্য পথটা মসৃণ ছিল না। সৃজিত জানিয়েছেন, প্রায় দু’বছর আগেই এই গল্পের স্বত্ব নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু সেই সময় স্বত্ব অন্য একটি প্রযোজনা সংস্থার হাতে ছিল। এখন সেই সুযোগ আসতেই গল্পটির স্বত্ব কিনে নিয়েছে তাঁর প্রযোজনা সংস্থা।


পরিচালকের কথায়, ”অর্ণবের লেখা আমার খুবই ভালো লাগে। ‘শাকচুন্নি’ নিয়ে কাজ করার সুযোগ পেয়ে এবার দ্রুত গল্পটিকে পর্দায় আনার পরিকল্পনা করছি। অর্ণবের নতুন বই ‘বাকেট’-ও খুব ইন্টারেস্টিং।” পাশাপাশি ‘যাত্রিক’ নিয়েও কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন সৃজিত। 

বিষয় : Srijit Mukherji

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


Srijit Mukherji: ‘শাকচুন্নি’র স্বত্ব কিনল সৃজিতের প্রযোজনা সংস্থা! অর্ণব রায়ের গল্প এবার বড়পর্দায়, নাকি ওটিটিতে?

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বাংলা সাহিত্যের বিভিন্ন জনপ্রিয় গল্পকে বরাবরই পর্দায় তুলে ধরেছেন সৃজিত মুখোপাধ্যায়। নিজের গল্পে ছবি বানিয়েছেন। এর পাশাপাশি অন্য লেখকদের কাজ নিয়েও বারবার আগ্রহ দেখিয়েছেন পরিচালক। এ বার সেই তালিকায় যোগ হল অর্ণব রায়ের জনপ্রিয় লেখা ‘শাকচুন্নি’।‘শাকচুন্নি’র স্বত্ব কিনে নিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা। তবে, সেটি সিনেমা হবে নাকি ওটিটি সিরিজ, তা এখনও চূড়ান্ত হয়নি। অর্ণব রায়ের লেখা এর আগেও সৃজিতের নজর কেড়েছে। তাঁর জনপ্রিয় বই ‘দ্য মহাভারত মার্ডার্স’ নিয়েও কাজ করার ইচ্ছে ছিল পরিচালকের। সেই গল্পের স্বত্ব নিয়ে সৃজিতের সঙ্গে কথাবার্তাও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই কাজ আর হয়ে ওঠেনি। ‘শাকচুন্নি’র ক্ষেত্রেও অবশ্য পথটা মসৃণ ছিল না। সৃজিত জানিয়েছেন, প্রায় দু’বছর আগেই এই গল্পের স্বত্ব নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু সেই সময় স্বত্ব অন্য একটি প্রযোজনা সংস্থার হাতে ছিল। এখন সেই সুযোগ আসতেই গল্পটির স্বত্ব কিনে নিয়েছে তাঁর প্রযোজনা সংস্থা।পরিচালকের কথায়, ”অর্ণবের লেখা আমার খুবই ভালো লাগে। ‘শাকচুন্নি’ নিয়ে কাজ করার সুযোগ পেয়ে এবার দ্রুত গল্পটিকে পর্দায় আনার পরিকল্পনা করছি। অর্ণবের নতুন বই ‘বাকেট’-ও খুব ইন্টারেস্টিং।” পাশাপাশি ‘যাত্রিক’ নিয়েও কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন সৃজিত। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত