25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home দেশ Diwali Flight Fares: দীপাবলিতে বাড়ি ফেরা দুঃস্বপ্ন! দিল্লি-কলকাতা বিমানের ভাড়া ছাড়াল ৭৮ হাজার টাকা
দেশকলকাতাপশ্চিমবঙ্গ

Diwali Flight Fares: দীপাবলিতে বাড়ি ফেরা দুঃস্বপ্ন! দিল্লি-কলকাতা বিমানের ভাড়া ছাড়াল ৭৮ হাজার টাকা

Share
এ আই দ্বারা নির্মিত ছবি।
Share

কলকাতা: উৎসব মানেই দূর-দূরান্ত থেকে ঘরে ফেরার টান। দুর্গাপুজো শেষ হয়েছে। কিন্তু উৎসবের আমেজ কাটেনি। সামনে দীপাবলি, কালীপুজো ও ছট উৎসব। প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে বহু মানুষই এখন কর্মস্থল থেকে বাড়ি ফেরার পরিকল্পনা করছেন। কিন্তু সেই পরিকল্পনাতেই কার্যত বাধা হয়ে দাঁড়াচ্ছে পরিবহণের চড়া ভাড়া। ট্রেনে টিকিটের চাহিদা তুঙ্গে, বাসেও ভিড় বাড়ছে। বিমানভাড়াও আকাশছোঁয়া। দিল্লি-কলকাতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটে বিমান ভাড়া কয়েক গুণ বেড়েছে। কোনও কোনও ক্ষেত্রে ভাড়া ৭০ হাজার টাকার গণ্ডিও ছাড়িয়ে যাচ্ছে।

আগামী ৮ তারিখ দীপাবলি। উৎসবের আগে সমস্যায় পড়েছেন মধ্যবিত্তরা। বিশেষ করে ৬ তারিখের দিল্লি-কলকাতা বিমানের টিকিটের দাম নজর কেড়েছে। সাধারণ সময়ে এই রুটে বিমানভাড়া প্রায় ১০ থেকে ১১ হাজার টাকার মধ্যে থাকে। কিন্তু উৎসবের আবহে ওই দিনের জন্য টিকিটের দাম পৌঁছেছে ৭৮,৬৯৪ টাকায়। ফলে উৎসবের ছুটিতে বাড়ি ফেরার অপেক্ষায় থাকা যাত্রীদের খরচের বোঝা বাড়ছে।

শুধু দিল্লি-কলকাতা নয়, অন্য একাধিক ব্যস্ত রুটেও ছবিটা একই। মুম্বই থেকে দিল্লি যাওয়ার বিমানভাড়া সাধারণ সময়ে থাকে প্রায় ১১,৫৩১ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৬০,৫৭৭ টাকা। বেঙ্গালুরু থেকে দিল্লির টিকিটের দাম ১৫,৯০১ টাকা থেকে বেড়ে পৌঁছেছে ৪০,৫০৬ টাকায়। দিল্লি থেকে হায়দরাবাদ যাওয়ার ভাড়া ৮,৯৩৫ টাকা থেকে বেড়ে হয়েছে ২৭,৮৯৫ টাকা। অন্যদিকে, দিল্লি-আহমদাবাদ রুটে টিকিটের দাম ৬,১২১ টাকা থেকে বেড়ে ২৩,৪১৩ টাকায় দাঁড়িয়েছে।

উৎসবের মরশুমে বাড়ি ফেরার চাহিদা বাড়তেই পরিবহনে চাপ আরও বেড়েছে। ট্রেন ও বাসে টিকিট পাওয়া কঠিন হয়ে পড়লে বা অনেকেই বিমানের দিকে ঝুঁকছেন। চাহিদা ও আসনসংখ্যার এই সমীকরণই ভাড়ার ওপর প্রভাব ফেলছে। তবে নির্দিষ্ট রুটে কতটা ভাড়া বাড়ছে, তা নির্ভর করছে যাত্রার দিন, বিমানের আসনসংখ্যা এবং কোন সংস্থার টিকিট বুক করা হচ্ছে, তার ওপর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *