•
Home লাইফস্টাইল Diwali Nail Art: নখের ডগায় জ্বলন্ত প্রদীপ! দীপাবলির নতুন ট্রেন্ড নজর কাড়ছে তরুণীদের
লাইফস্টাইল

Diwali Nail Art: নখের ডগায় জ্বলন্ত প্রদীপ! দীপাবলির নতুন ট্রেন্ড নজর কাড়ছে তরুণীদের

Share
Hidden Stories News
প্রদীপের আলো এবার নখের ডগায়, ছবি সংগৃহীত
Share

দীপাবলি মানেই বাড়ি সেজে উঠবে প্রদীপের আলোয়। নিজেকেও নিশ্চয়ই সাজাবেন নতুন পোশাকে। কিন্তু নখের সাজের কথা ভেবেছেন কি? এবার কিন্তু নখের ডগাতেই ফুটে উঠতে পারে ছোট্ট ছোট্ট জ্বলন্ত দিয়া! তরুণীদের পছন্দের তালিকায় নতুন ট্রেন্ড‘দিয়া নেল আর্ট’। উৎসবের সাজে এই নতুন ফ্যাশন কিন্তু বেশ নজর কাড়ছে।

সাধারণত দীপাবলিতে হলুদ, কমলা, লাল, সোনালি কিংবা গ্লিটার শেডের নেলপলিশের চল থাকে। কিন্তু দিয়া নেল আর্ট সেই চেনা সাজে এনেছে একটু অন্যরকম ছোঁয়া। কেউ নখের উপর ছোট্ট প্রদীপ আঁকছেন, কেউ আবার প্রদীপের শিখার সঙ্গে যোগ করছেন ঝলমলে গ্লিটার। আবার অনেকেই বেছে নিচ্ছেন কালো বা গাঢ় নীল বেসের উপর সোনালি প্রদীপের নকশা। অন্ধকারের মধ্যে জ্বলে ওঠা আলোর মতোই দেখতে লাগছে এই ডিজাইন।

বিশেষ করে তরুণীদের মধ্যে এই ধরনের নেল আর্ট নিয়ে উৎসাহ চোখে পড়ার মতো। উৎসবের পোশাকের সঙ্গে মানানসই করে কেউ করছেন মিনিমাল ডিজাইন, আবার কেউ বেছে নিচ্ছেন একেবারে জমকালো নেল আর্ট। শাড়ি হোক কিংবা ওয়েস্টার্ন পোশাক, দিয়া নেল আর্ট সহজেই হয়ে উঠতে পারে দীপাবলির লুকের অন্যতম আকর্ষণ।

আর এই নেল আর্টের বিশেষত্ব হল, নিজের পছন্দমতো ডিজাইন বেছে নেওয়ার সুযোগ। খুব বেশি সাজগোজ না করেও শুধু নখের এই ছোট্ট সাজেই উৎসবের আমেজ ধরে রাখা যায়। যাঁরা বাড়িতেই নেল আর্ট করতে ভালোবাসেন, তাঁরাও নেলপলিশ, চিকন ব্রাশ আর কয়েকটি রঙের সাহায্যে চেষ্টা করতে পারেন এই ডিজাইন।

তবে দীপাবলির আলো এবার শুধু বাড়ির প্রদীপে বা রাস্তাঘাটের আলোকসজ্জায় সীমাবদ্ধ থাকবে কেন? ফ্যাশনের হাত ধরে সেই আলো পৌঁছে গিয়েছে নখের ডগাতেও! তাই এই দীপাবলিতে সাজের নতুন চমক দিতে চাইলে আপনার পছন্দের তালিকায় থাকতেই পারে ‘দিয়া নেল আর্ট’।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *