•
Home বিনোদন ডিসেম্বরেই কি সাত পাকে বাঁধা পড়ছেন মিমি চক্রবর্তী? পাত্রের নাম প্রকাশ্যে, সামনে এল বিয়ের কার্ড! 
বিনোদন

ডিসেম্বরেই কি সাত পাকে বাঁধা পড়ছেন মিমি চক্রবর্তী? পাত্রের নাম প্রকাশ্যে, সামনে এল বিয়ের কার্ড! 

Share
ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী? ছবি: সংগৃহীত
Share

কলকাতা: টলিউড হোক কি বলিউড, অভিনেতা অভিনেত্রীদের জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ নেহাত কম নয়। পর্দার বাইরেও প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবনে কী চলছে, তা জানতে বরাবরই ভক্তরা কৌতূহলী থাকেন। আর তারকার বিয়ের খবর হলে তো কথাই নেই! আর এবার টলিপাড়ায় চর্চার কেন্দ্রে অভিনেত্রী মিমি চক্রবর্তী। বেশ কয়েক মাস ধরেই তাঁর বিয়ে ঘিরে নানা জল্পনা চলছিল। কবে বিয়ে, পাত্র কে, সবকিছুর মাঝে সামনে এসেছে একটি বিয়ের কার্ড।

সূত্রের খবর, ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি। পাত্রের নাম সিদ্ধার্থ দত্ত। যদিও তিনি ইন্ডাস্ট্রির ভিতরের কেউ নন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, নভেম্বরেই ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সারতে পারেন মিমি ও সিদ্ধার্থ। এরপর  মূল বিয়ের অনুষ্ঠানের আয়োজন হতে পারে ডিসেম্বর মাসে কালিম্পংয়ের পাহাড়ি পরিবেশে। সম্প্রতি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরেও দেখা গিয়েছিল মিমিকে। সূত্রের খবর, সঙ্গে ছিলেন তাঁর কথিত হবু বর সিদ্ধার্থ দত্তও। পাশাপাশি টলিপাড়ার ঘনিষ্ঠ বন্ধু ও পরিচিতদের কাছে নাকি পৌঁছতে শুরু করেছে নিমন্ত্রণ। তবে প্রকাশ্যে আসা কার্ডটি মূল বিয়ের, নাকি রিসেপশনের আমন্ত্রণপত্র, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। 

মিমির বিয়ের কার্ড।

তবে বিশেষভাবে নজর কেড়েছে কার্ডের নকশা। মিমির জীবনের অত্যন্ত প্রিয় তাঁর তিন পোষ্য সারমেয়। জানা যাচ্ছে, বিয়ের কার্ডের থিমেও তারা জায়গা করে নিয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়িতে মিমির শিকড় থাকায় কালিম্পংয়ে বিয়ের আয়োজনের জল্পনাও বেশ তাৎপর্যপূর্ণ। তবে বিয়ের কার্ড সামনে আসা এবং টলিপাড়ায় নানা আলোচনা সত্ত্বেও মিমির তরফে কোনও উত্তর মেলেনি। সত্যিই কি নতুন জীবনের পথে হাঁটতে চলেছেন অভিনেত্রী? এখন সেই উত্তর জানার অপেক্ষাতেই অনুরাগীরা।

আরও পড়ুন: বিগ বসের ঘরে জীতু-রাজবীরের মাঝে সৃজলা, পুরনো প্রেমের স্মৃতি উসকে দিল শনের ভিডিও? 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *