25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home পশ্চিমবঙ্গ ‘তোলাবাজি করে আর বাঁচা যাবে না’— উত্তরবঙ্গ থেকে দুর্নীতিতে অভিযুক্তদের বার্তা মুখ্যমন্ত্রীর
পশ্চিমবঙ্গ

‘তোলাবাজি করে আর বাঁচা যাবে না’— উত্তরবঙ্গ থেকে দুর্নীতিতে অভিযুক্তদের বার্তা মুখ্যমন্ত্রীর

Share
'তোলাবাজি করে আর বাঁচা যাবে না’— উত্তরবঙ্গ থেকে দুর্নীতিতে অভিযুক্তদের বার্তা মুখ্যমন্ত্রীর
ছবি সংগৃহীত
Share

উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যাঁরা চুরি করেছেন, থানায় আত্মসমর্পণ করুন। পুরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত বা জিটিএ-তে যেতে না পারলে পদত্যাগ করুন। পালিয়ে লাভ হবে না।”

[TECHTARANGA-POST:10571]

মুখ্যমন্ত্রীর দাবি, দুর্নীতির অভিযোগে বহু জনপ্রতিনিধি পলাতক থাকায় সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত হচ্ছে। তাই প্রয়োজন হলে পদত্যাগ করে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। শুধু দুর্নীতি নয়, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি মোকাবিলাতেও একাধিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কোচবিহার, মেখলিগঞ্জ, হিলি ও শিলিগুড়ির মতো বন্যাপ্রবণ এলাকায় সিভিল ডিফেন্সকে আরও শক্তিশালী করার পাশাপাশি অতিরিক্ত ৪০০ পুলিশ মোতায়েন এবং বিশেষ প্রশিক্ষিত দল গঠনের কথাও জানান মুখ্যমন্ত্রী। প্রয়োজনে এই দল NDRF ও SDRF-এর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

[TECHTARANGA-POST:10570]

এছাড়া উত্তরবঙ্গের প্রশাসনিক সদর দপ্তর উত্তরকন্যাকে আরও কার্যকর করার দিকেও জোর দেওয়া হচ্ছে বলে জানান শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, “কোচবিহারে বন্যা হয়। বাংলাদেশ থেকে আসা জলে প্লাবিত হয় হিলি। শিলিগুড়িতে জল জমে, ভাসে মেখলিগঞ্জ। আমরা সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত কর্মীদের কাজ দেওয়া হবে। অতিরিক্ত ৪০০ পুলিশ রাখা হচ্ছে। তৈরি করা হচ্ছে বিশেষ দল। বিপর্যয় ঘটলে তাঁরা এনডিআরএফ, এনডিআরএফদের সাহায্য করবে।” 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *