কলকাতা: শীতের আমেজ পড়তে না পড়তেই ত্বক হয়ে উঠছে রুক্ষ ও খসখসে? স্নান করে বেরোলেই হাত-পায়ে টান ধরছে! এই সমস্যা থেকে বাঁচতে অনেকেই শীতের শুরু থেকেই গায়ে তেল মাখতে শুরু করেন। কিন্তু তেল মাখার সঠিক সময় কোনটি? স্নানের আগে, নাকি পরে? রইল সঠিক পদ্ধতি।

স্নানের ১৫ থেকে ৩০ মিনিট আগে হালকা হাতে তেল মালিশ করলে ত্বক নরম রাখতে সাহায্য করে। পাশাপাশি স্নানের সময় ত্বকের স্বাভাবিক আর্দ্রতা হারানোর প্রবণতাও কিছুটা কমে। নারকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।
স্নানের পর ত্বক যখন সামান্য ভেজা থাকে, তখন তেল বা ময়েশ্চারাইজার লাগানো ভালো। এতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হয়। বিশেষ করে যাঁদের ত্বক বেশি শুষ্ক, তাঁদের জন্য এই অভ্যাস বেশ কার্যকর।
আরও পড়ুন:সর্দি-কাশি থেকে অতিরিক্ত ঘাম! আবহাওয়ার ভোলবদলে শরীরের হাল বেহাল?
ত্বকের যত্নে দু’সময়েই তেল ব্যবহার করা যেতে পারে। তবে স্নানের পর সামান্য ভেজা ত্বকে ময়েশ্চারাইজার লাগানো বেশি কার্যকর। পাশাপাশি অতিরিক্ত গরম জলে স্নান এড়িয়ে চলুন। কারণ এতে ত্বকের স্বাভাবিক তেল কমে গিয়ে শুষ্কতা বাড়তে পারে।
শীতের শুরু থেকেই এই কয়েকটি অভ্যাস মেনে চলুন। ত্বক থাকবে নরম, কোমল ও সতেজ।
Leave a comment