Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অন্নপূর্ণার টাকা কোথায়? বৈঠক ছেড়ে ‘বঞ্চিত’ মহিলাদের কাছে অগ্নিমিত্রা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬
অন্নপূর্ণার টাকা কোথায়? বৈঠক ছেড়ে ‘বঞ্চিত’ মহিলাদের কাছে অগ্নিমিত্রা
ছবি সংগৃহীত

কলকাতাঃ অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দফতরে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। প্রশাসনিক বৈঠকের মাঝেই তাঁদের অভিযোগ শুনতে বৈঠক ছেড়ে নীচে নেমে আসেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। 


শুক্রবার অন্নপূর্ণার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভের ছবি দেখা গিয়েছে। পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের দফতরে যাচ্ছিলেন অগ্নিমিত্রা। তখনই কয়েকজন মহিলা তাঁকে অন্নপূর্ণার টাকা নিয়ে নিজেদের সমস্যার কথা জানান। তাঁদের বক্তব্য, প্রকল্পের জন্য তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও এখনও মাসে ৩ হাজার টাকা পাচ্ছেন না। অভিযোগ শুনে তাঁদের আশ্বস্ত করে দফতরে ঢুকে যান মন্ত্রী। এরপর প্রশাসনিক বৈঠক চলাকালীন ফের পরিস্থিতি বদলে যায়। একদল মহিলা জেলাশাসক দফতরের নীচতলায় ঢুকে পড়েন। তাঁদের অভিযোগ শুনতে ফের বৈঠক ছেড়ে সিঁড়ি দিয়ে নীচে নেমে আসেন অগ্নিমিত্রা। বেশ কিছুক্ষণ ধরে চলে তাঁদের সঙ্গে আলোচনা।


পরে বিষয়টি নিয়ে মন্ত্রী জানান, বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় গোটা প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে। তাঁর কথায়, ‘আমার মা বোনেদের একটু ধৈর্য ধরতে হবে। ২ কোটি মহিলার যদি আবেদনপত্র পড়ে থাকে, সেগুলো আপলোড করতেও তো একটু সময় লাগবে। সেই সময়টা দিতে হবে।’’ তবে অগ্নিমিত্রার অভিযোগ, কিছু জায়গায় তৃণমূলের লোকজন পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন। মন্ত্রীর দাবি, "অনেক তৃণমূলের লোক ভিতরে বসে রয়েছে। অনেকে গন্ডগোল পাকাচ্ছে।’"

বিষয় : Agnimitra Paul Annapurna Yojana

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬


অন্নপূর্ণার টাকা কোথায়? বৈঠক ছেড়ে ‘বঞ্চিত’ মহিলাদের কাছে অগ্নিমিত্রা

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দফতরে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। প্রশাসনিক বৈঠকের মাঝেই তাঁদের অভিযোগ শুনতে বৈঠক ছেড়ে নীচে নেমে আসেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার অন্নপূর্ণার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভের ছবি দেখা গিয়েছে। পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের দফতরে যাচ্ছিলেন অগ্নিমিত্রা। তখনই কয়েকজন মহিলা তাঁকে অন্নপূর্ণার টাকা নিয়ে নিজেদের সমস্যার কথা জানান। তাঁদের বক্তব্য, প্রকল্পের জন্য তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও এখনও মাসে ৩ হাজার টাকা পাচ্ছেন না। অভিযোগ শুনে তাঁদের আশ্বস্ত করে দফতরে ঢুকে যান মন্ত্রী। এরপর প্রশাসনিক বৈঠক চলাকালীন ফের পরিস্থিতি বদলে যায়। একদল মহিলা জেলাশাসক দফতরের নীচতলায় ঢুকে পড়েন। তাঁদের অভিযোগ শুনতে ফের বৈঠক ছেড়ে সিঁড়ি দিয়ে নীচে নেমে আসেন অগ্নিমিত্রা। বেশ কিছুক্ষণ ধরে চলে তাঁদের সঙ্গে আলোচনা।পরে বিষয়টি নিয়ে মন্ত্রী জানান, বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় গোটা প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে। তাঁর কথায়, ‘আমার মা বোনেদের একটু ধৈর্য ধরতে হবে। ২ কোটি মহিলার যদি আবেদনপত্র পড়ে থাকে, সেগুলো আপলোড করতেও তো একটু সময় লাগবে। সেই সময়টা দিতে হবে।’’ তবে অগ্নিমিত্রার অভিযোগ, কিছু জায়গায় তৃণমূলের লোকজন পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন। মন্ত্রীর দাবি, "অনেক তৃণমূলের লোক ভিতরে বসে রয়েছে। অনেকে গন্ডগোল পাকাচ্ছে।’"

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত