Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আগস্টে ৩ হাজার টাকা ঢোকেনি? বড় বিপদে পড়তে পারেন অন্নপূর্ণার উপভোক্তারা!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬
আগস্টে ৩ হাজার টাকা ঢোকেনি? বড় বিপদে পড়তে পারেন অন্নপূর্ণার উপভোক্তারা!
ছবি সংগৃহীত

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে চিন্তায় বহু উপভোক্তা। জুন ও জুলাই মাসে টাকা পেলেও আগস্ট মাসে অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। তবে প্রকল্প কি সত্যিই বন্ধ হয়ে গেল? এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। 

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আপাতত প্রকল্প বন্ধ হয়নি। বরং উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। সেই কারণেই অনেকের টাকা পৌঁছতে দেরি হচ্ছে। সরকারি সূত্রের দাবি, প্রকল্প চালু হওয়ার পর প্রথম পর্যায়ে বিশেষভাবে যাচাই করা হয়নি। দ্রুত সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই  টাকা ছাড়া হয়েছিল। তবে পরে অভিযোগ ওঠে, যোগ্য হয়েও অনেক আবেদনকারী টাকা পাননি, আবার কিছু ক্ষেত্রে ভুল তথ্য দিয়েও সুবিধা নেওয়ারও চেষ্টা হয়েছে। এরপর থেকেই আবেদনপত্রের তথ্য খুঁটিয়ে যাচাই শুরু হয়েছে। প্রয়োজন হলে আবেদনকারীদের বাড়িতেও যাচ্ছেন আধিকারিকরা। আবেদনপত্রে জমা দেওয়া আয়, সম্পত্তি এবং অন্যান্য তথ্য সঠিক কি না, তা পরীক্ষা করা হচ্ছে। এই কারণেই অনেক আবেদনকারীর স্টেটাসে 'Under Enquiry' দেখাচ্ছে।


প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাঁরা আবেদনপত্রে ভুল বা ভুয়ো তথ্য দিয়েছেন, তাঁদের আবেদন বাতিল হতে পারে। এমনকি প্রথম দু'মাস টাকা ঢুকলেও, যাচাইয়ে অসঙ্গতি ধরা পড়লে পরবর্তী কিস্তি আর মিলবে না। তবে যাঁদের সমস্ত তথ্য সঠিক এবং যাচাইয়ে কোনও সমস্যা ধরা পড়বে না, তাঁদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মিলবে বলেই জানা গিয়েছে। তাই স্টেটাস 'Under Enquiry' দেখালেই উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। যাচাই প্রক্রিয়া শেষ হলে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

বিষয় : West Bengal Government Annapurna Bhandar

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬


আগস্টে ৩ হাজার টাকা ঢোকেনি? বড় বিপদে পড়তে পারেন অন্নপূর্ণার উপভোক্তারা!

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে চিন্তায় বহু উপভোক্তা। জুন ও জুলাই মাসে টাকা পেলেও আগস্ট মাসে অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। তবে প্রকল্প কি সত্যিই বন্ধ হয়ে গেল? এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আপাতত প্রকল্প বন্ধ হয়নি। বরং উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। সেই কারণেই অনেকের টাকা পৌঁছতে দেরি হচ্ছে। সরকারি সূত্রের দাবি, প্রকল্প চালু হওয়ার পর প্রথম পর্যায়ে বিশেষভাবে যাচাই করা হয়নি। দ্রুত সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই  টাকা ছাড়া হয়েছিল। তবে পরে অভিযোগ ওঠে, যোগ্য হয়েও অনেক আবেদনকারী টাকা পাননি, আবার কিছু ক্ষেত্রে ভুল তথ্য দিয়েও সুবিধা নেওয়ারও চেষ্টা হয়েছে। এরপর থেকেই আবেদনপত্রের তথ্য খুঁটিয়ে যাচাই শুরু হয়েছে। প্রয়োজন হলে আবেদনকারীদের বাড়িতেও যাচ্ছেন আধিকারিকরা। আবেদনপত্রে জমা দেওয়া আয়, সম্পত্তি এবং অন্যান্য তথ্য সঠিক কি না, তা পরীক্ষা করা হচ্ছে। এই কারণেই অনেক আবেদনকারীর স্টেটাসে 'Under Enquiry' দেখাচ্ছে।প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাঁরা আবেদনপত্রে ভুল বা ভুয়ো তথ্য দিয়েছেন, তাঁদের আবেদন বাতিল হতে পারে। এমনকি প্রথম দু'মাস টাকা ঢুকলেও, যাচাইয়ে অসঙ্গতি ধরা পড়লে পরবর্তী কিস্তি আর মিলবে না। তবে যাঁদের সমস্ত তথ্য সঠিক এবং যাচাইয়ে কোনও সমস্যা ধরা পড়বে না, তাঁদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মিলবে বলেই জানা গিয়েছে। তাই স্টেটাস 'Under Enquiry' দেখালেই উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। যাচাই প্রক্রিয়া শেষ হলে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত