Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বন্ধের মুখে কলকাতার ঐতিহ্য, নেহরু চিলড্রেন্স মিউজিয়াম বাঁচাতে তৎপর রাজ্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬
বন্ধের মুখে কলকাতার ঐতিহ্য, নেহরু চিলড্রেন্স মিউজিয়াম বাঁচাতে তৎপর রাজ্য
ছবি সংগৃহীত

রামায়ণ-মহাভারতের গল্প থেকে বিশ্বের নানা প্রান্তের পুতুলের সম্ভার, শিশুদের কল্পনার জগৎ তৈরি করা কলকাতার নেহরু চিলড্রেন্স মিউজিয়াম এখন অনিশ্চয়তার মুখে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা সংস্কারের সমস্যায় এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কলকাতার ঐতিহ্য বাঁচাতে এবার উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

নেহরু চিলড্রেন্স মিউজিয়াম শিশুদের পাশাপাশি অভিভাবকদের কাছেও অন্যতম আকর্ষণের জায়গা। এখানে রয়েছে মাটির পুতুলে সাজানো রামায়ণ ও মহাভারতের কাহিনি, ৯৬টি দেশের ১১০০-র বেশি পুতুল এবং প্রায় ৩০০টি মূর্তি নিয়ে তৈরি ‘গণেশ গ্যালারি’। কিন্তু সেই পরিচিত ঠিকানা ঘিরেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। আশঙ্কা তৈরি হয়েছে, আগামী ১৬ আগস্ট থেকে মিউজিয়াম বন্ধ হয়ে যেতে পারে। কারণ, দীর্ঘদিনের পুরনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা দ্রুত সংস্কারের প্রয়োজন। কিন্তু মিউজিয়াম কর্তৃপক্ষ একা এই সংস্কারের খরচ বহন করতে পারবে না। তাই কোনওরকম ঝুঁকি এড়াতেই আপাতত বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হয়েছে। এই পরিস্থিতিতে মিউজিয়ামটি বাঁচাতে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে যোগাযোগ করা হয়েছে কর্তৃপক্ষের সঙ্গে। মিউজিয়ামের ডিরেক্টর সুদীপ শ্রীমাল জানিয়েছেন, বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের সঙ্গেও কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


এর আগে মিউজিয়ামের তরফে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল, সরকার যদি প্রতিষ্ঠানটির দায়িত্ব নেয় বা ‘টেকওভার’ করে, তাহলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। সেই প্রস্তাবের পরই রাজ্যের তরফে আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

বিষয় : CM Suvendu Adhikari Kolkata Heritage

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬


বন্ধের মুখে কলকাতার ঐতিহ্য, নেহরু চিলড্রেন্স মিউজিয়াম বাঁচাতে তৎপর রাজ্য

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image
রামায়ণ-মহাভারতের গল্প থেকে বিশ্বের নানা প্রান্তের পুতুলের সম্ভার, শিশুদের কল্পনার জগৎ তৈরি করা কলকাতার নেহরু চিলড্রেন্স মিউজিয়াম এখন অনিশ্চয়তার মুখে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা সংস্কারের সমস্যায় এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কলকাতার ঐতিহ্য বাঁচাতে এবার উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।নেহরু চিলড্রেন্স মিউজিয়াম শিশুদের পাশাপাশি অভিভাবকদের কাছেও অন্যতম আকর্ষণের জায়গা। এখানে রয়েছে মাটির পুতুলে সাজানো রামায়ণ ও মহাভারতের কাহিনি, ৯৬টি দেশের ১১০০-র বেশি পুতুল এবং প্রায় ৩০০টি মূর্তি নিয়ে তৈরি ‘গণেশ গ্যালারি’। কিন্তু সেই পরিচিত ঠিকানা ঘিরেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। আশঙ্কা তৈরি হয়েছে, আগামী ১৬ আগস্ট থেকে মিউজিয়াম বন্ধ হয়ে যেতে পারে। কারণ, দীর্ঘদিনের পুরনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা দ্রুত সংস্কারের প্রয়োজন। কিন্তু মিউজিয়াম কর্তৃপক্ষ একা এই সংস্কারের খরচ বহন করতে পারবে না। তাই কোনওরকম ঝুঁকি এড়াতেই আপাতত বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হয়েছে। এই পরিস্থিতিতে মিউজিয়ামটি বাঁচাতে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে যোগাযোগ করা হয়েছে কর্তৃপক্ষের সঙ্গে। মিউজিয়ামের ডিরেক্টর সুদীপ শ্রীমাল জানিয়েছেন, বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের সঙ্গেও কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন তিনি।এর আগে মিউজিয়ামের তরফে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল, সরকার যদি প্রতিষ্ঠানটির দায়িত্ব নেয় বা ‘টেকওভার’ করে, তাহলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। সেই প্রস্তাবের পরই রাজ্যের তরফে আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত