Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ফের তৃণমূলে ফিরবেন? জল্পনার মাঝেই শুভেন্দুর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬
 ফের তৃণমূলে ফিরবেন? জল্পনার মাঝেই শুভেন্দুর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদরা
ছবি সংগৃহীত

দলবদলের পরেও কাটেনি অনিশ্চয়তা। তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দেওয়া ২০ সাংসদের ভবিষ্যৎ নিয়ে এখনও ধোঁয়াশা। লোকসভার স্পিকারের তরফে এখনও কোনও আলাদা স্বীকৃতি মেলেনি। তারই মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসলেন এনসিপিআই সাংসদরা।

আজ, প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বঙ্গভবনে ওই বৈঠক চলে। সেখানে রাজ্যের উন্নয়ন থেকে শুরু করে সাংসদদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। জানা গিয়েছে, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের, জঙ্গিপুরের খলিলুর রহমান এবং বহরমপুরের ইউসুফ পাঠানের সঙ্গেও আলাদাভাবে কথা বলেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে মথুরাপুরের সাংসদ বাপি হালদার জানান, এনসিপিআই আগেই এনডিএকে সমর্থন জানিয়েছে। কয়েকজন সাংসদের কিছু ব্যক্তিগত সমস্যা ছিল, তা মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা তুলে ধরেছেন। একই বক্তব্য রেখেছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।


এর মাঝে আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠানকে ঘিরে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। গুঞ্জন ছড়িয়েছে, এনসিপিআইয়ের আলাদা স্বীকৃতি না মেলায় তাঁদের মধ্যে অসন্তোষ রয়েছে। মুর্শিদাবাদের তিন সাংসদের বক্তব্য, সংসদে মুসলিম স্বার্থের বিরোধী কোনও বিষয় এলে তাঁরা প্রতিবাদ করবেন। পাশাপাশি উন্নয়নমূলক কাজ না হলে অবস্থান বদলের কথাও জানিয়েছেন তাঁরা।

বিষয় : NCPI CM Suvendu Adhikari New Delhi

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬


ফের তৃণমূলে ফিরবেন? জল্পনার মাঝেই শুভেন্দুর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদরা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image
দলবদলের পরেও কাটেনি অনিশ্চয়তা। তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দেওয়া ২০ সাংসদের ভবিষ্যৎ নিয়ে এখনও ধোঁয়াশা। লোকসভার স্পিকারের তরফে এখনও কোনও আলাদা স্বীকৃতি মেলেনি। তারই মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসলেন এনসিপিআই সাংসদরা।আজ, প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বঙ্গভবনে ওই বৈঠক চলে। সেখানে রাজ্যের উন্নয়ন থেকে শুরু করে সাংসদদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। জানা গিয়েছে, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের, জঙ্গিপুরের খলিলুর রহমান এবং বহরমপুরের ইউসুফ পাঠানের সঙ্গেও আলাদাভাবে কথা বলেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে মথুরাপুরের সাংসদ বাপি হালদার জানান, এনসিপিআই আগেই এনডিএকে সমর্থন জানিয়েছে। কয়েকজন সাংসদের কিছু ব্যক্তিগত সমস্যা ছিল, তা মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা তুলে ধরেছেন। একই বক্তব্য রেখেছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।এর মাঝে আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠানকে ঘিরে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। গুঞ্জন ছড়িয়েছে, এনসিপিআইয়ের আলাদা স্বীকৃতি না মেলায় তাঁদের মধ্যে অসন্তোষ রয়েছে। মুর্শিদাবাদের তিন সাংসদের বক্তব্য, সংসদে মুসলিম স্বার্থের বিরোধী কোনও বিষয় এলে তাঁরা প্রতিবাদ করবেন। পাশাপাশি উন্নয়নমূলক কাজ না হলে অবস্থান বদলের কথাও জানিয়েছেন তাঁরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত