Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কলকাতা-সহ দক্ষিণের আট জেলায় আরও বাড়বে বৃষ্টি?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতা-সহ দক্ষিণের আট জেলায় আরও বাড়বে বৃষ্টি?
ফাইল চিত্র

কলকাতা: ভোর হতেই কালো মেঘে ঢেকেছে আকাশ, আর তার পরেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে জারি করা হয়েছে তীব্র সতর্কতা। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূম-এই আট জেলায় প্রবল বর্ষণ, ঘন ঘন বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার আশঙ্কায় 'কমলা সতর্কতা' জারি করা হয়েছে। টানা বৃষ্টির জেরে শহরের একাধিক নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। গত চব্বিশ ঘণ্টায় কলকাতায় ৭৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার জেরে স্বাভাবিকের নিচে নেমেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার দিনভর বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে দক্ষিণে বৃষ্টির তেজ কিছুটা কমলেও বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হয়ে বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে এবং আগামী সোমবার থেকে ফের বাড়তে পারে দুর্যোগের দাপট। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও স্বস্তি নেই; দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে গোটা রাজ্যজুড়েই চূড়ান্ত সতর্কতা জারি রেখেছে হাওয়া অফিস।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WeatherUpdate WestBengalWeather HiddenStoriesNews KolkataRain MonsoonUpdate IMDAlert

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬


কলকাতা-সহ দক্ষিণের আট জেলায় আরও বাড়বে বৃষ্টি?

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতা: ভোর হতেই কালো মেঘে ঢেকেছে আকাশ, আর তার পরেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে জারি করা হয়েছে তীব্র সতর্কতা। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূম-এই আট জেলায় প্রবল বর্ষণ, ঘন ঘন বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার আশঙ্কায় 'কমলা সতর্কতা' জারি করা হয়েছে। টানা বৃষ্টির জেরে শহরের একাধিক নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। গত চব্বিশ ঘণ্টায় কলকাতায় ৭৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার জেরে স্বাভাবিকের নিচে নেমেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার দিনভর বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে দক্ষিণে বৃষ্টির তেজ কিছুটা কমলেও বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হয়ে বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে এবং আগামী সোমবার থেকে ফের বাড়তে পারে দুর্যোগের দাপট। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও স্বস্তি নেই; দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে গোটা রাজ্যজুড়েই চূড়ান্ত সতর্কতা জারি রেখেছে হাওয়া অফিস।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত