Hidden Stories (বাংলা)
সর্বশেষ

টিফিন টাইমে খেলছিল প্রথম শ্রেণির ছাত্র, আচমকাই সাপের ছোবল! মিত্র ইনস্টিটিউশনের ঘটনায় এসএসকেএমে খুদে পড়ুয়া, কী জানাচ্ছে হাসপাতাল?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬
টিফিন টাইমে খেলছিল প্রথম শ্রেণির ছাত্র, আচমকাই সাপের ছোবল! মিত্র ইনস্টিটিউশনের ঘটনায় এসএসকেএমে খুদে পড়ুয়া, কী জানাচ্ছে হাসপাতাল?
খাস কলকাতার বিদ্যালয়ে ফের সাপের উপদ্রব। ছবি-সংগৃহীত

কলকাতা: খাস কলকাতার নামী স্কুলের ক্লাসরুমের পর এবার ঐতিহ্যবাহী স্কুলে সাপের চরম আতঙ্ক। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের প্রাতঃবিভাগের প্রথম শ্রেণির এক ছাত্রকে সাপে ছোবল মারার গুরুতর অভিযোগ উঠল। পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত পড়ুয়ার নাম দৃপ্ত পাল, সে টালিগঞ্জের বাসিন্দা। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ স্কুলের টিফিনের বিরতি চলাকালীন বন্ধুদের সঙ্গে থাকার সময় আচমকাই তাকে একটি সাপে কামড়ায়। ঘটনাটি জানাজানি হতেই বিদ্যালয় চত্বরে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ এক মুহূর্তও সময় নষ্ট না করে দ্রুত বিষয়টি ছাত্রের পরিবারকে জানায় এবং তাকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই খুদে পড়ুয়া এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, শরীরে বিষ ছড়িয়েছে কি না তা নিশ্চিত করতে প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করা হয়েছে এবং আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে স্কুল চত্বরে তল্লাশি চালাতে ইতিমধ্যে বনদফতরের কর্মীদের ডেকে পাঠিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগেই কলকাতার একটি নামজাদা বেসরকারি স্কুলের শৌচালয়ে তৃতীয় শ্রেণির এক পড়ুয়াকে সাপে কাটার ঘটনা ঘটেছিল; সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মিত্র ইনস্টিটিউশনের এই ঘটনায় শহরের বিদ্যালয়গুলির নিরাপত্তা ও পরিবেশ নিয়ে চরম উদ্বেগে পড়েছেন অভিভাবকরা।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : HiddenStoriesNews kolkataschoolnews KolkataNewsUpdate SSKMHospital MitraInstitution SnakeBiteAlert

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৪ আগস্ট ২০২৬


টিফিন টাইমে খেলছিল প্রথম শ্রেণির ছাত্র, আচমকাই সাপের ছোবল! মিত্র ইনস্টিটিউশনের ঘটনায় এসএসকেএমে খুদে পড়ুয়া, কী জানাচ্ছে হাসপাতাল?

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: খাস কলকাতার নামী স্কুলের ক্লাসরুমের পর এবার ঐতিহ্যবাহী স্কুলে সাপের চরম আতঙ্ক। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের প্রাতঃবিভাগের প্রথম শ্রেণির এক ছাত্রকে সাপে ছোবল মারার গুরুতর অভিযোগ উঠল। পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত পড়ুয়ার নাম দৃপ্ত পাল, সে টালিগঞ্জের বাসিন্দা। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ স্কুলের টিফিনের বিরতি চলাকালীন বন্ধুদের সঙ্গে থাকার সময় আচমকাই তাকে একটি সাপে কামড়ায়। ঘটনাটি জানাজানি হতেই বিদ্যালয় চত্বরে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ এক মুহূর্তও সময় নষ্ট না করে দ্রুত বিষয়টি ছাত্রের পরিবারকে জানায় এবং তাকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই খুদে পড়ুয়া এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, শরীরে বিষ ছড়িয়েছে কি না তা নিশ্চিত করতে প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করা হয়েছে এবং আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে স্কুল চত্বরে তল্লাশি চালাতে ইতিমধ্যে বনদফতরের কর্মীদের ডেকে পাঠিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগেই কলকাতার একটি নামজাদা বেসরকারি স্কুলের শৌচালয়ে তৃতীয় শ্রেণির এক পড়ুয়াকে সাপে কাটার ঘটনা ঘটেছিল; সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মিত্র ইনস্টিটিউশনের এই ঘটনায় শহরের বিদ্যালয়গুলির নিরাপত্তা ও পরিবেশ নিয়ে চরম উদ্বেগে পড়েছেন অভিভাবকরা।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত