Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ডিমের পর এবার মিড ডে মিলে মাছ? পড়ুয়াদের পাতে নতুন চমকের ইঙ্গিত নিশীথের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬
ডিমের পর এবার মিড ডে মিলে মাছ? পড়ুয়াদের পাতে নতুন চমকের ইঙ্গিত নিশীথের
ছবি- সংগৃহীত

পড়ুয়াদের মিড-ডে মিলের মেনুতে এবার কি বড় রদবদল? এবার শুধু ডিম নয়, আগামী দিনে পড়ুয়াদের পাতে মাছও পড়তে পারে! এমনই বড় ইঙ্গিত দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক। কোচবিহারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে ভবিষ্যতে মিড ডে মিলের তালিকায় মাছ যোগ করার বিষয়েও ভাবছে সরকার।

শনিবার থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহ করবে ইসকন। প্রথমে জানা গিয়েছিল, পড়ুয়াদের শুধুমাত্র নিরামিষ খাবার দেওয়া হবে। এরপরই প্রশ্ন ওঠে, তাহলে কি মিড ডে মিলে ডিম দেওয়া বন্ধ হয়ে যাবে? তারপরই মুখ্যমন্ত্রী জানান, ডিম দেওয়া চালু থাকবে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে পড়ুয়াদের পাতে আলাদা করে ডিম পৌঁছে দেওয়া হবে। এই প্রসঙ্গেই নিশীথ প্রামাণিক বলেন, “পড়ুয়াদের মিড ডে মিলে ডিম দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুব ভালো ঘোষণা করেছেন। পরবর্তীকালে মাছও দেওয়া হবে।” তিনি আরও বলেন, “যেখানে পুষ্টিযুক্ত খাবারের সংযোজন করার প্রয়োজন হবে, রাজ্য সরকার তা নিয়ে চিন্তা করবে।” 


উল্লেখ্য, রাজ্যে নতুন সরকারের আমলে মিড ডে মিল ব্যবস্থায় একাধিক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলের পড়ুয়াদের খাবারের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। ইসকনের পক্ষ থেকে নিরামিষ খাবার পরিবেশনের কথা জানানো হলেও, পড়ুয়াদের প্রোটিনের চাহিদার কথা মাথায় রেখে ডিম দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

বিষয় : Nishith Pramanik Mid-Day Meal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬


ডিমের পর এবার মিড ডে মিলে মাছ? পড়ুয়াদের পাতে নতুন চমকের ইঙ্গিত নিশীথের

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image
পড়ুয়াদের মিড-ডে মিলের মেনুতে এবার কি বড় রদবদল? এবার শুধু ডিম নয়, আগামী দিনে পড়ুয়াদের পাতে মাছও পড়তে পারে! এমনই বড় ইঙ্গিত দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক। কোচবিহারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে ভবিষ্যতে মিড ডে মিলের তালিকায় মাছ যোগ করার বিষয়েও ভাবছে সরকার।শনিবার থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহ করবে ইসকন। প্রথমে জানা গিয়েছিল, পড়ুয়াদের শুধুমাত্র নিরামিষ খাবার দেওয়া হবে। এরপরই প্রশ্ন ওঠে, তাহলে কি মিড ডে মিলে ডিম দেওয়া বন্ধ হয়ে যাবে? তারপরই মুখ্যমন্ত্রী জানান, ডিম দেওয়া চালু থাকবে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে পড়ুয়াদের পাতে আলাদা করে ডিম পৌঁছে দেওয়া হবে। এই প্রসঙ্গেই নিশীথ প্রামাণিক বলেন, “পড়ুয়াদের মিড ডে মিলে ডিম দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুব ভালো ঘোষণা করেছেন। পরবর্তীকালে মাছও দেওয়া হবে।” তিনি আরও বলেন, “যেখানে পুষ্টিযুক্ত খাবারের সংযোজন করার প্রয়োজন হবে, রাজ্য সরকার তা নিয়ে চিন্তা করবে।” উল্লেখ্য, রাজ্যে নতুন সরকারের আমলে মিড ডে মিল ব্যবস্থায় একাধিক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলের পড়ুয়াদের খাবারের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। ইসকনের পক্ষ থেকে নিরামিষ খাবার পরিবেশনের কথা জানানো হলেও, পড়ুয়াদের প্রোটিনের চাহিদার কথা মাথায় রেখে ডিম দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত