Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মমতার আমলে রেশন ব্যবস্থায় ‘বড় গরমিল’? ১ কোটি কার্ড নিয়ে উঠল প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬
 মমতার আমলে রেশন ব্যবস্থায় ‘বড় গরমিল’? ১ কোটি কার্ড নিয়ে উঠল প্রশ্ন
ছবি- সংগৃহীত

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূল সরকারের একাধিক কারচুপির অভিযোগ সামনে এসেছে। এবার রেশন ব্যবস্থায় বড়সড় কারচুপি প্রকাশ্যে এল। কয়েক হাজার নয়, অভিযোগ উঠেছে প্রায় ১৮ হাজার কোটি টাকার দুর্নীতির। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের অভিযোগ, প্রায় ১ কোটি ভুয়ো রেশন কার্ডে দীর্ঘদিন খাদ্যশস্য দেওয়া হয়েছে।


রেশন ডিলারদের সংগঠনের দাবি, এই দুর্নীতি মূলত দু’টি ক্ষেত্রে হয়েছে। প্রথমত, কৃষকদের কাছ থেকে ধান কেনার ক্ষেত্রে। নিয়ম অনুযায়ী একজন কৃষকের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ ধান কেনার সীমা থাকলেও, একই আধার কার্ড ব্যবহার করে বিভিন্ন জেলা থেকে একই সময়ে ধান কেনার ঘটনা সামনে এসেছিল বলে অভিযোগ। সংগঠনের আরও দাবি, একাধিক রাইস মিল থেকেও বিপুল পরিমাণ ধান কেনা হয়েছিল। কিন্তু সেই খাদ্যশস্যের একটা বড় অংশ সরকারি গুদামে পৌঁছয়নি বলেও অভিযোগ উঠেছে। দ্বিতীয় অভিযোগ উঠেছে রেশন বণ্টন ব্যবস্থাকে ঘিরে। রেশন ডিলারদের দাবি, দীর্ঘদিন ধরে এমন বহু রেশন কার্ডে খাদ্যশস্য দেওয়া হয়েছে, যেগুলি প্রকৃত গ্রাহকের নয়। তাঁদের অভিযোগ, বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন দেওয়া শুরু হওয়ার পর প্রায় ১ কোটি গ্রাহকের হদিশ পাওয়া যায়নি।


অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর দাবি, “আগের সরকারকে বিষয়গুলি জানিয়েছিলাম। পরে বর্তমান সরকারের কাছে চিঠি দিয়েছি। সরকার তদন্ত শুরু করেছে।” সূত্রের খবর, রেশন ব্যবস্থায় এই অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকারের ভিজিল্যান্স বিভাগ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। গত ১৭ জুলাই থেকে এই তদন্ত চলছে বলে জানা গিয়েছে।

বিষয় : Mamata Banerjee CM Suvendu Adhikari Ration Scam

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬


মমতার আমলে রেশন ব্যবস্থায় ‘বড় গরমিল’? ১ কোটি কার্ড নিয়ে উঠল প্রশ্ন

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূল সরকারের একাধিক কারচুপির অভিযোগ সামনে এসেছে। এবার রেশন ব্যবস্থায় বড়সড় কারচুপি প্রকাশ্যে এল। কয়েক হাজার নয়, অভিযোগ উঠেছে প্রায় ১৮ হাজার কোটি টাকার দুর্নীতির। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের অভিযোগ, প্রায় ১ কোটি ভুয়ো রেশন কার্ডে দীর্ঘদিন খাদ্যশস্য দেওয়া হয়েছে।রেশন ডিলারদের সংগঠনের দাবি, এই দুর্নীতি মূলত দু’টি ক্ষেত্রে হয়েছে। প্রথমত, কৃষকদের কাছ থেকে ধান কেনার ক্ষেত্রে। নিয়ম অনুযায়ী একজন কৃষকের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ ধান কেনার সীমা থাকলেও, একই আধার কার্ড ব্যবহার করে বিভিন্ন জেলা থেকে একই সময়ে ধান কেনার ঘটনা সামনে এসেছিল বলে অভিযোগ। সংগঠনের আরও দাবি, একাধিক রাইস মিল থেকেও বিপুল পরিমাণ ধান কেনা হয়েছিল। কিন্তু সেই খাদ্যশস্যের একটা বড় অংশ সরকারি গুদামে পৌঁছয়নি বলেও অভিযোগ উঠেছে। দ্বিতীয় অভিযোগ উঠেছে রেশন বণ্টন ব্যবস্থাকে ঘিরে। রেশন ডিলারদের দাবি, দীর্ঘদিন ধরে এমন বহু রেশন কার্ডে খাদ্যশস্য দেওয়া হয়েছে, যেগুলি প্রকৃত গ্রাহকের নয়। তাঁদের অভিযোগ, বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন দেওয়া শুরু হওয়ার পর প্রায় ১ কোটি গ্রাহকের হদিশ পাওয়া যায়নি।অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর দাবি, “আগের সরকারকে বিষয়গুলি জানিয়েছিলাম। পরে বর্তমান সরকারের কাছে চিঠি দিয়েছি। সরকার তদন্ত শুরু করেছে।” সূত্রের খবর, রেশন ব্যবস্থায় এই অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকারের ভিজিল্যান্স বিভাগ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। গত ১৭ জুলাই থেকে এই তদন্ত চলছে বলে জানা গিয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত