Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটার তালিকা থেকে নাম বাদ, বন্ধ হবে রেশন? বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬
ভোটার তালিকা থেকে নাম বাদ, বন্ধ হবে রেশন? বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের
ছবি- সংগৃহীত

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে। তাই বলে কি রেশনও বন্ধ করে দেওয়া যাবে? এই প্রশ্নেরই উত্তর দিল কলকাতা হাই কোর্ট। স্পষ্ট জানিয়ে হয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ  যাওয়ার সঙ্গে রেশন পাওয়া আধিকারকে এক করে দেখবেন না। বরং যাঁদের রেশন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, তা অবিলম্বে চালু করার নির্দেশ দিয়েছে আদালত। 


শুক্রবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানি হয়। মামলাকারীর অভিযোগ, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর সময় ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ যায়। এরপর স্থানীয় রেশন ডিলার জানিয়ে দেন, তাঁকে আর রেশনও দেওয়া হবে না। এরপরই হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। শুনানিতে বিচারপতি স্পষ্ট করেন, ভোটার তালিকা এবং সরকারি রেশন ব্যবস্থা দুটি সম্পূর্ণ আলাদা প্রশাসনিক প্রক্রিয়া। তাই ভোটার তালিকায় নাম না থাকলেই কোনও ব্যক্তি খাদ্য নিরাপত্তা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন, এমন কোনও নিয়ম নেই। 


এরপরই অন্তর্বর্তী নির্দেশে আদালত জানায়, ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়ে যাঁদের রেশন পরিষেবা বন্ধ হয়েছে, তাঁদের ক্ষেত্রে অবিলম্বে সেই পরিষেবা পুনরায় চালু করতে হবে। পাশাপাশি এই বিষয়ে রাজ্য সরকারের অবস্থান কী, তা পরবর্তী শুনানিতে জানাতে বলা হয়েছে। 

বিষয় : Kolkata High Court Ration Card

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬


ভোটার তালিকা থেকে নাম বাদ, বন্ধ হবে রেশন? বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে। তাই বলে কি রেশনও বন্ধ করে দেওয়া যাবে? এই প্রশ্নেরই উত্তর দিল কলকাতা হাই কোর্ট। স্পষ্ট জানিয়ে হয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ  যাওয়ার সঙ্গে রেশন পাওয়া আধিকারকে এক করে দেখবেন না। বরং যাঁদের রেশন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, তা অবিলম্বে চালু করার নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানি হয়। মামলাকারীর অভিযোগ, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর সময় ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ যায়। এরপর স্থানীয় রেশন ডিলার জানিয়ে দেন, তাঁকে আর রেশনও দেওয়া হবে না। এরপরই হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। শুনানিতে বিচারপতি স্পষ্ট করেন, ভোটার তালিকা এবং সরকারি রেশন ব্যবস্থা দুটি সম্পূর্ণ আলাদা প্রশাসনিক প্রক্রিয়া। তাই ভোটার তালিকায় নাম না থাকলেই কোনও ব্যক্তি খাদ্য নিরাপত্তা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন, এমন কোনও নিয়ম নেই। এরপরই অন্তর্বর্তী নির্দেশে আদালত জানায়, ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়ে যাঁদের রেশন পরিষেবা বন্ধ হয়েছে, তাঁদের ক্ষেত্রে অবিলম্বে সেই পরিষেবা পুনরায় চালু করতে হবে। পাশাপাশি এই বিষয়ে রাজ্য সরকারের অবস্থান কী, তা পরবর্তী শুনানিতে জানাতে বলা হয়েছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত