Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নতুন অফিসারের হাতে তদন্তভার, আরজি কর রহস্যের জট কি খুলবে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬
নতুন অফিসারের হাতে তদন্তভার, আরজি কর রহস্যের জট কি খুলবে?
ছবি সংগৃহীত

আরজি কর ধর্ষণ-খুন তদন্তে ফের নড়েচড়ে বসল সিবিআই। কলকাতা হাই কোর্টের নির্দেশে গঠিত নতুন বিশেষ তদন্তকারী দলের (SIT) সদস্যরা সোমবার ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা খতিয়ে দেখেন। সূত্রের খবর, তদন্তে কোনও গুরুত্বপূর্ণ তথ্য বা প্রমাণ বাদ পড়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

সিবিআই সূত্রে খবর, দিল্লি থেকে জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল কলকাতায় এসে তদন্তে যোগ দেয়। দফতরে বৈঠকের পর তাঁরা আরজি কর হাসপাতালে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন। আদালতে নির্যাতিতার মায়ের আবেদনের ভিত্তিতেই এই পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি তদন্তে গতি আনতে এই মামলার তদন্তকারী আধিকারিকও বদল করা হয়েছে। সীমা পাহুজার পরিবর্তে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপনী গর্গকে। এরই মধ্যে শিয়ালদহ আদালতে তদন্তের ১২তম স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। কলকাতা হাই কোর্টের নির্দেশে নতুন SIT তদন্ত শুরু করেছে বলেও আদালতে জানানো হয়। সোমবার নতুন তদন্তকারী আধিকারিকের নেতৃত্বে বিশেষ দল ঘটনাস্থলের বিভিন্ন অংশ খুঁটিয়ে পর্যবেক্ষণ করে। 


উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্টের ঘটনা। নাইট ডিউটির সময় আরজি কর মেডিক্যাল কলেজের এক তরুণী চিকিৎসকের দেহ সেমিনার হল থেকে উদ্ধার হয়। তদন্তে নেমেই কলকাতা পুলিশ সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। এরপরে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। বিচার শেষে শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে অভয়ার পরিবারের দাবি, এই ঘটনায় আরও অনেকে জড়িত এবং সেই দিকটি এখনও সম্পূর্ণভাবে তদন্ত হয়নি। এরপর রাজ্যে সরকার পরিবর্তনের পর মামলাটি নতুন করে গুরুত্ব পায়। তৎকালীন পুলিশ কমিশনার, দুই ডেপুটি কমিশনার-সহ একাধিক আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি তৎকালীন প্রশাসনিক স্তরে এই ঘটনার সঙ্গে কেউ যুক্ত ছিল কিনা, সেই দিকও খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা হাই কোর্টের নির্দেশে গঠিত নতুন SIT সেই তদন্তই এগিয়ে নিয়ে চলেছে।

বিষয় : CBI R G Kar Case

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৩ আগস্ট ২০২৬


নতুন অফিসারের হাতে তদন্তভার, আরজি কর রহস্যের জট কি খুলবে?

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image
আরজি কর ধর্ষণ-খুন তদন্তে ফের নড়েচড়ে বসল সিবিআই। কলকাতা হাই কোর্টের নির্দেশে গঠিত নতুন বিশেষ তদন্তকারী দলের (SIT) সদস্যরা সোমবার ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা খতিয়ে দেখেন। সূত্রের খবর, তদন্তে কোনও গুরুত্বপূর্ণ তথ্য বা প্রমাণ বাদ পড়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।সিবিআই সূত্রে খবর, দিল্লি থেকে জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল কলকাতায় এসে তদন্তে যোগ দেয়। দফতরে বৈঠকের পর তাঁরা আরজি কর হাসপাতালে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন। আদালতে নির্যাতিতার মায়ের আবেদনের ভিত্তিতেই এই পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি তদন্তে গতি আনতে এই মামলার তদন্তকারী আধিকারিকও বদল করা হয়েছে। সীমা পাহুজার পরিবর্তে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপনী গর্গকে। এরই মধ্যে শিয়ালদহ আদালতে তদন্তের ১২তম স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। কলকাতা হাই কোর্টের নির্দেশে নতুন SIT তদন্ত শুরু করেছে বলেও আদালতে জানানো হয়। সোমবার নতুন তদন্তকারী আধিকারিকের নেতৃত্বে বিশেষ দল ঘটনাস্থলের বিভিন্ন অংশ খুঁটিয়ে পর্যবেক্ষণ করে। উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্টের ঘটনা। নাইট ডিউটির সময় আরজি কর মেডিক্যাল কলেজের এক তরুণী চিকিৎসকের দেহ সেমিনার হল থেকে উদ্ধার হয়। তদন্তে নেমেই কলকাতা পুলিশ সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। এরপরে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। বিচার শেষে শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে অভয়ার পরিবারের দাবি, এই ঘটনায় আরও অনেকে জড়িত এবং সেই দিকটি এখনও সম্পূর্ণভাবে তদন্ত হয়নি। এরপর রাজ্যে সরকার পরিবর্তনের পর মামলাটি নতুন করে গুরুত্ব পায়। তৎকালীন পুলিশ কমিশনার, দুই ডেপুটি কমিশনার-সহ একাধিক আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি তৎকালীন প্রশাসনিক স্তরে এই ঘটনার সঙ্গে কেউ যুক্ত ছিল কিনা, সেই দিকও খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা হাই কোর্টের নির্দেশে গঠিত নতুন SIT সেই তদন্তই এগিয়ে নিয়ে চলেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত