Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পড়ুয়াদের উপর পুলিশের ‘দমনপীড়ন’! প্রতিবাদে বিজেপির বন্‌ধ, মঙ্গলে কি অচল হবে ঝাড়খণ্ড?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬
পড়ুয়াদের উপর পুলিশের ‘দমনপীড়ন’! প্রতিবাদে বিজেপির বন্‌ধ, মঙ্গলে কি অচল হবে ঝাড়খণ্ড?
ছবি সংগৃহীত

রাঁচিঃ নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত ঝাড়খণ্ড। সোমবার বিধানসভা ঘেরাও কর্মসূচিতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ, জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের দাবি, শতাধিক পড়ুয়া আহত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার গোটা রাজ্যে বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি।



ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগ তুলে গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন পরীক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়ায় সোমবার হাজার হাজার পড়ুয়া বিধানসভা ঘেরাওয়ের ডাক দেয়। আন্দোলনকারীদের অভিযোগ, বিধানসভার দিকে এগোনোর সময় পুলিশ তাঁদের বাধা দেয়। ব্যারিকেড পেরিয়ে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই লাঠিচার্জ, জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে খবর, ঘটনায় অন্তত ১০০ জন পড়ুয়া আহত হয়েছেন। পুরো ঘটনার নিন্দা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। তাঁর বক্তব্য, শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে পড়ুয়াদের। তাঁদের উপর এভাবে বলপ্রয়োগ করা উচিত নয়। পড়ুয়াদের উপর পুলিশি ‘দমনপীড়নের’ অভিযোগ সামনে আসতেই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি আদিত্য সাহু জানিয়েছেন, “চাকরি বিক্রি করা হচ্ছে। আমাদের সন্তানদের উপর অন্যায় অত্যাচার চলছে। বর্বরের মতো আমাদের সন্তানদের উপর লাঠি চলেছে। প্রতিবাদী পড়ুয়ারা আমাদের সন্তান। তাই ওদের পাশে দাঁড়িয়ে বিজেপি কর্মীরা পথে নামবে।” 


আন্দোলনকারীদের মূল দাবি তিনটি। নিয়োগ দুর্নীতির নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই-ইডির তদন্ত, নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা না আসা পর্যন্ত বিতর্কিত পরীক্ষা বাতিল এবং গোটা নিয়োগ ব্যবস্থায় আমূল সংস্কার। তাঁদের অভিযোগ, একাধিকবার সরকারের সঙ্গে আলোচনা হলেও এখনও কোনও দাবিই পূরণ হয়নি।

বিষয় : Jharkhand Ranchi Student Protest

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬


পড়ুয়াদের উপর পুলিশের ‘দমনপীড়ন’! প্রতিবাদে বিজেপির বন্‌ধ, মঙ্গলে কি অচল হবে ঝাড়খণ্ড?

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image
রাঁচিঃ নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত ঝাড়খণ্ড। সোমবার বিধানসভা ঘেরাও কর্মসূচিতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ, জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের দাবি, শতাধিক পড়ুয়া আহত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার গোটা রাজ্যে বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি।ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগ তুলে গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন পরীক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়ায় সোমবার হাজার হাজার পড়ুয়া বিধানসভা ঘেরাওয়ের ডাক দেয়। আন্দোলনকারীদের অভিযোগ, বিধানসভার দিকে এগোনোর সময় পুলিশ তাঁদের বাধা দেয়। ব্যারিকেড পেরিয়ে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই লাঠিচার্জ, জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে খবর, ঘটনায় অন্তত ১০০ জন পড়ুয়া আহত হয়েছেন। পুরো ঘটনার নিন্দা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। তাঁর বক্তব্য, শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে পড়ুয়াদের। তাঁদের উপর এভাবে বলপ্রয়োগ করা উচিত নয়। পড়ুয়াদের উপর পুলিশি ‘দমনপীড়নের’ অভিযোগ সামনে আসতেই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি আদিত্য সাহু জানিয়েছেন, “চাকরি বিক্রি করা হচ্ছে। আমাদের সন্তানদের উপর অন্যায় অত্যাচার চলছে। বর্বরের মতো আমাদের সন্তানদের উপর লাঠি চলেছে। প্রতিবাদী পড়ুয়ারা আমাদের সন্তান। তাই ওদের পাশে দাঁড়িয়ে বিজেপি কর্মীরা পথে নামবে।” আন্দোলনকারীদের মূল দাবি তিনটি। নিয়োগ দুর্নীতির নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই-ইডির তদন্ত, নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা না আসা পর্যন্ত বিতর্কিত পরীক্ষা বাতিল এবং গোটা নিয়োগ ব্যবস্থায় আমূল সংস্কার। তাঁদের অভিযোগ, একাধিকবার সরকারের সঙ্গে আলোচনা হলেও এখনও কোনও দাবিই পূরণ হয়নি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত