Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পুজোয় অভাবীদের মুখে হাসি, নয়া উদ্যোগ কৌস্তভের! বারাকপুরে ৪ দিন চলবে ‘স্পেশাল এমএলএ ক্যান্টিন’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬
পুজোয় অভাবীদের মুখে হাসি, নয়া উদ্যোগ কৌস্তভের! বারাকপুরে ৪ দিন চলবে ‘স্পেশাল এমএলএ ক্যান্টিন’
ছবি সংগৃহীত

বারাকপুরঃ বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোয় সকলকে আনন্দের অংশীদার করতে নয়া উদ্যোগ বারাকপুরের তরুণ বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর। পুজোর চারদিন দরিদ্র ও অভাবী মানুষের মুখে ভালো খাবার তুলে দিতে বিধানসভা এলাকায় চালু হতে চলেছে ‘পুজো স্পেশাল এমএলএ ক্যান্টিন’।

বারাকপুর ও টিটাগড়ের বিভিন্ন জায়গায় এই ক্যান্টিন চালানোর পরিকল্পনা রয়েছে। সারা বছর যাঁরা ভালো খাবার খাওয়ার সুযোগ পান না, পুজোর চারদিন তাঁদের বিনামূল্যে খাবার দেওয়া হবে। কোথায় কোথায় ক্যান্টিন বসবে, সেই তালিকা এখনও চূড়ান্ত হয়নি। ধীরে ধীরে সবকিছু ঠিক করে সামজিক মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই উদ্যোগে কৌস্তভ বাগচীর পাশে রয়েছে ‘বঙ্গস্পন্দন ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের সহযোগিতাতেই পুজোর চারদিন এই বিশেষ ক্যান্টিন চালানোর পরিকল্পনা করা হয়েছে।


কেন এমন উদ্যোগ? কৌস্তভের বক্তব্য, পুজোয় অধিকাংশ মানুষ পরিবার-পরিজনের সঙ্গে আনন্দে মেতে থাকেন, ভালো খাওয়া-দাওয়া করে। কিন্তু তখন অনেক অভাবী মানুষ সেই আনন্দ থেকে বঞ্চিত থাকেন। তাঁদেরও পুজোর আনন্দ দিতে তাঁর এই উদ্যোগ। তবে শুধু পুজোর চারদিনেই থেমে থাকতে চান না বারাকপুরের বিধায়ক। সারা বছরই বারাকপুরের দুই-তিনটি জায়গায় ‘এমএলএ ক্যান্টিন’ চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিষয় : BengalPolitics durgapuja koustavbagchi mlacanteen

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬


পুজোয় অভাবীদের মুখে হাসি, নয়া উদ্যোগ কৌস্তভের! বারাকপুরে ৪ দিন চলবে ‘স্পেশাল এমএলএ ক্যান্টিন’

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image
বারাকপুরঃ বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোয় সকলকে আনন্দের অংশীদার করতে নয়া উদ্যোগ বারাকপুরের তরুণ বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর। পুজোর চারদিন দরিদ্র ও অভাবী মানুষের মুখে ভালো খাবার তুলে দিতে বিধানসভা এলাকায় চালু হতে চলেছে ‘পুজো স্পেশাল এমএলএ ক্যান্টিন’।বারাকপুর ও টিটাগড়ের বিভিন্ন জায়গায় এই ক্যান্টিন চালানোর পরিকল্পনা রয়েছে। সারা বছর যাঁরা ভালো খাবার খাওয়ার সুযোগ পান না, পুজোর চারদিন তাঁদের বিনামূল্যে খাবার দেওয়া হবে। কোথায় কোথায় ক্যান্টিন বসবে, সেই তালিকা এখনও চূড়ান্ত হয়নি। ধীরে ধীরে সবকিছু ঠিক করে সামজিক মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই উদ্যোগে কৌস্তভ বাগচীর পাশে রয়েছে ‘বঙ্গস্পন্দন ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের সহযোগিতাতেই পুজোর চারদিন এই বিশেষ ক্যান্টিন চালানোর পরিকল্পনা করা হয়েছে।কেন এমন উদ্যোগ? কৌস্তভের বক্তব্য, পুজোয় অধিকাংশ মানুষ পরিবার-পরিজনের সঙ্গে আনন্দে মেতে থাকেন, ভালো খাওয়া-দাওয়া করে। কিন্তু তখন অনেক অভাবী মানুষ সেই আনন্দ থেকে বঞ্চিত থাকেন। তাঁদেরও পুজোর আনন্দ দিতে তাঁর এই উদ্যোগ। তবে শুধু পুজোর চারদিনেই থেমে থাকতে চান না বারাকপুরের বিধায়ক। সারা বছরই বারাকপুরের দুই-তিনটি জায়গায় ‘এমএলএ ক্যান্টিন’ চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত