নয়াদিল্লি: ছোট প্লাস্টিক পাউচে পানমশলা কিনে মুখে পুরে নেওয়ার অভ্যাসে এবার পাকাপাকিভাবে ছেদ পড়তে চলেছে। পানমশলার প্যাকেজিংয়ে প্লাস্টিক, ল্যামিনেট এবং যে কোনো ধরণের কৃত্রিম উপাদানের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করল দেশের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (FSSAI)।
৭ অগস্ট নির্গত নতুন গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, পরিবেশ রক্ষা ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার কথা মাথায় রেখে পলিথিলিন, পলিপ্রোপিলিন, পলিয়েস্টার ও পিভিসির মতো সিন্থেটিক উপাদান দিয়ে তৈরি প্যাকেট আর ব্যবহার করা যাবে না। এমনকি প্যাকেটের ভেতরের অ্যালুমিনিয়াম ফয়েল বা ধাতব প্রলেপযুক্ত স্তরও পুরোপুরি বন্ধ করা হচ্ছে।
শালবনি জমি মামলায় CID-তে হাজিরা, বেরোলেন অভিষেকের PA সুমিত রায়
এফএসএসএআই-এর সংশোধিত নীতিমালায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এখন থেকে পানমশলা বিক্রি করতে হবে ধাতব টিন, ছোট কাচের পাত্র কিংবা সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব কাগজ বা পেপারবোর্ডের তৈরি প্যাকেটে। বর্তমানে বাজারের সিংহভাগ পানমশলাই বহুস্তরীয় প্লাস্টিক পাউচে বিক্রি হওয়ার কারণে, এই সরকারি সিদ্ধান্তের ফলে প্রস্তুতকারক সংস্থাগুলিকে তাদের সম্পূর্ণ প্যাকেজিং পরিকাঠামো রাতারাতি আমূল বদলে ফেলতে হবে। শিল্প বিশেষজ্ঞদের ধারণা, কাচ বা টিনের পাত্র ব্যবহারে উৎপাদন ও পরিবহনের খরচ অনেকটা বেড়ে যাবে, যা আগামী দিনে বাজারে পানমশলার খুচরো দাম বাড়িয়ে গ্রাহকদের পকেটে বড়সড় প্রভাব ফেলতে পারে।
বিষয় : fssai panmasalaban plasticban indianbuisness

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন