কলকাতাঃ এবার রাখিবন্ধন শুধু ঘরোয়া উৎসবেই সীমাবদ্ধ থাকছে না। আগামী ২৮ আগস্ট রাজ্যজুড়ে সরকারি উদ্যোগে পালিত হবে রাখিবন্ধন উৎসব। মঙ্গলবার এ নিয়ে নির্দেশিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর। জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
রাজ্যের গ্রাম ও শহর দুই জায়গাতেই হবে বিশেষ কর্মসূচি। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে চলেছে তেরঙা রাখি। জেলাগুলিতে এই বিশেষ রাখি পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া দপ্তরকে। শুধু রাখি পরানো নয়, দিনটিকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রনৃত্যের পাশাপাশি স্থানীয় শিল্পীদের নিয়ে বাউল এবং লোকসঙ্গীতের অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে স্বনির্ভর গোষ্ঠী, যুব সংগঠন, মহিলা সমিতি এবং স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলিকেও যুক্ত করার কথা বলা হয়েছে।
রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ব্লক, মহকুমা এবং জেলা সদরে এই কর্মসূচি হবে। কলকাতা পুরসভা-সহ অন্যান্য পুরসভাগুলিতেও নির্বাচিত কয়েকটি ওয়ার্ডে রাখিবন্ধন উদযাপন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুমোদন ইতিমধ্যেই দেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর ছবি-সহ পুরো কর্মসূচির রিপোর্টও রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে।
বিষয় : CM Suvendu Adhikari Raksha Bandhan

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন